Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
সবচেয়ে বেশি মানুষের প্রাণ নেওয়া ১০ প্রাণী

আন্তর্জাতিক

ভিজুয়াল ক্যাপিটালিস্ট
17 June, 2024, 10:15 am
Last modified: 17 June, 2024, 01:25 pm

Related News

  • বডি ল্যাঙ্গুয়েজ বা দেহভাষার বিজ্ঞান ও আধুনিক মানুষের আগমন বৃত্তান্ত 
  • টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ‘সম্রাট’ ও ‘নিহারকলি’র গল্প: অসংখ্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতারই ছবি
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’

সবচেয়ে বেশি মানুষের প্রাণ নেওয়া ১০ প্রাণী

যে প্রাণীটি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করে তা হলো মশা। ডেঙ্গু, পীতজ্বর ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের কারণে প্রতি বছর সাত লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়।
ভিজুয়াল ক্যাপিটালিস্ট
17 June, 2024, 10:15 am
Last modified: 17 June, 2024, 01:25 pm
বিশ্বব্যাপী প্রতিবছর সাপের কামড়ে গড়ে ১ লাখ ৩৮ হাজার মানুষ মারা যায়। ছবি: সংগৃহীত

পৃথিবীতে আনুমানিক ১.২ মিলিয়ন প্রজাতির প্রাণী আছে, কিন্তু বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী কি? অথবা, আরও ভালোভাবে বলতে গেলে, কোন প্রাণী সবচেয়ে বেশি মানুষকে হত্যা করে?

বিভিন্ন সিনেমা দেখে এবং মারাত্মক প্রাণীর আক্রমণে প্রাণ হারানোর গল্প শুনে মানুষ বন্য প্রাণীদের ভয় পান।

অনেক হলিউড চলচ্চিত্রে মানুষের জন্য সবচেয়ে মারাত্মক প্রাণী হিসেবে সিংহ, সাপ বা কুমিরের মতো বৃহৎ প্রাণীকে দেখানো হয়। তবে, এদের অধিকাংশই মানুষের আশঙ্কার চেয়ে অনেক কম প্রাণঘাতী। যেমন ধরুন হাঙ্গরের কথাই বলা যাক।

ইপসোসের ২০১৫ সালের জরিপ অনুসারে, প্রায় অর্ধেক আমেরিকান বলেছিলেন, তারা হাঙ্গরকে 'সবচেয়ে বেশি ভয় পান'।

আর প্রায় ৪০% বলেছেন, তারা হাঙ্গরের ভয়ে সমুদ্রে সাঁতার কাটতে ভয় পান।

মজার বিষয় হলো, ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বজুড়ে হাঙরের আক্রমণে মাত্র ১১ জন মানুষের মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স জানিয়েছে, সে হিসেবে হাঙরের চেয়ে মাথায় নারকেল পড়ে মানুষের মৃত্যুর সম্ভাবনা বেশি।

কেন বলছি?

মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ বছরে (১৯৭০-২০০০ সাল) ১২ জন মানুষ হাঙ্গরের আক্রমণে মারা গিয়েছিল।

প্রতি বছর বিশ্বব্যাপী হাঙ্গরের আক্রমণে ১০ জন মারা যায়, অথচ মাথায় নারকেল পড়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী ১৫০ জন মারা যায়।

যদিও হাঙর বা জলহস্তীর মতো বৃহত্তর প্রাণীকেই সম্ভাব্য ঘাতক বলে আপনার মনে হতে পারে। অথচ আশ্চর্যজনকভাবে, পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণীগুলোর অধিকাংশই খুব ছোট আকারের। ক্ষুরধার দাঁতের পরিবর্তে জীবাণু, বিষ এবং অন্যান্য উপায়ে এদের হাতে মানুষের মৃত্যুর আশঙ্কা অনেক বেশি।

কিন্তু যদি বিপজ্জনক প্রাণীর কথা আসে, তাহলে জানা দরকার প্রতিবছর কোন প্রাণী সবচেয়ে বেশি মানুষ হত্যা করে?

আমরা প্রতি বছর নিহত মানুষের সংখ্যা অনুযায়ী শীর্ষ ১০ প্রাণঘাতী প্রাণীর তালিকা করি। এই নিবন্ধের তথ্য বিবিসি সায়েন্স ফোকাস থেকে নেওয়া হয়েছে।

মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ১০ প্রাণী

যে প্রাণীটি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করে তা হলো মশা। ডেঙ্গু, পীতজ্বর ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের কারণে প্রতি বছর সাত লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়।

অবস্থান প্রাণী প্রতিবছর যত মানুষ প্রাণ হারায়
১ মশা ৭ লাখ ২৫ হাজার
২ মানুষ ৪ লাখ
৩ সাপ ১ লাখ ৩৮ হাজার
৪ কুকুর ৫৯ হাজার
৫ বিভিন্ন প্রাণঘাতী পতঙ্গ ১০ হাজার
৬ কাঁকড়াবিছা/বৃশ্চিক ৩৩০০
৭ কুমির ১০০০
৮ হাতি ৬০০
৯ জলহস্তী ৫০০
১০ সিংহ ২০০

মানুষ কী মশার চেয়েও বেশি মানুষকে হত্যা করে?

মানুষকে হত্যার হিসাবে মানুষই এই গ্রহের দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক প্রাণী।

আওয়ারওয়ার্ল্ডইনডাটার মতে, '২০১৯ সালে বিশ্বব্যাপী, ০.৭ শতাংশ মৃত্যু হত্যাকাণ্ডের ফলে হয়েছে।'

ল্যাটিন আমেরিকায় বিশ্বের অন্যান্য অংশের তুলনায় হত্যাকাণ্ডের হার বেশি। এছাড়া, এল সালভাদরে মৃত্যুর ৭ শতাংশেরও বেশির জন্য দায়ী হত্যাকাণ্ড।

চতুর্থ স্থানে আছে কুকুর। এই প্রাণীটি একদিকে যেমন মানুষের সেরা বন্ধু হতে পারে, অন্যদিকে মারাত্মক জলাতঙ্ক ভাইরাসের বাহক এরা। তাই শীর্ষ ১০ প্রাণঘাতী প্রাণীর তালিকায় কুকুর চতুর্থ স্থানে রয়েছে।

শীর্ষ পাঁচে থাকা প্রাণঘাতক হলো বিভিন্ন ধরনের পতঙ্গ।

এছাড়া সিংহ, জলহস্তী এবং হাতি এ তালিকায় আছে।

Related Topics

টপ নিউজ

প্রাণী / মানুষ / প্রাণঘাতী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • বডি ল্যাঙ্গুয়েজ বা দেহভাষার বিজ্ঞান ও আধুনিক মানুষের আগমন বৃত্তান্ত 
  • টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ‘সম্রাট’ ও ‘নিহারকলি’র গল্প: অসংখ্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতারই ছবি
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net