Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 May, 2024, 08:20 pm
Last modified: 20 May, 2024, 09:02 pm

Related News

  • নিজেদের তেল নিজেরাই জোগাড় করুন: মিত্রদের হরমুজ প্রণালি দখলের পরামর্শ ট্রাম্পের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ

গত ফেব্রুয়ারিতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমোদন দেয় যুক্তরাজ্য সরকার। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন অ্যাসাঞ্জের আইনজীবীরা।
টিবিএস ডেস্ক
20 May, 2024, 08:20 pm
Last modified: 20 May, 2024, 09:02 pm
জুলিয়ান অ্যাসাঞ্জ। ফাইল ছবি/রয়টার্স/পিটার নিকোলস

যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। আজ সোমবার লন্ডনের হাইকোর্টের দুই বিচারপতি এ রায় দেন। এর ফলে অ্যাসাঞ্জ আপাতত যুক্তরাজ্যেই থাকছেন। খবর বিবিসির।

২০১০ ‍ও ২০১১ সালে উইকিলিকস ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের হাজার হাজার গোপন নথি ফাঁস করা হয়। এর পর থেকে অ্যাসাঞ্জ এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

গত ফেব্রুয়ারিতে গোপন নথি ফাঁসের ঘটনায় বিচারের জন্য অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমোদন দেয় যুক্তরাজ্য সরকার। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন অ্যাসাঞ্জের আইনজীবীরা। তারা জানান, অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এর পর চলতি বছরের মার্চে হাইকোর্টের একটি রায়ে বলা হয়, যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, সেই নিশ্চয়তা না দিলে তিনি প্রত্যর্পণের বিরুদ্ধে যুক্তরাজ্যে আইনি লড়াই চালানোর সুযোগ পাবেন। নিশ্চয়তা না পেলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিলের অনুমতিও দেওয়া হবে।

গত মাসে এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টকে আশ্বস্ত করা হয়েছে বলে বিচারপতিরা জানিয়েছেন।

অ্যাসাঞ্জ বর্তমানে বেলমার্শ কারাগারে রয়েছেন। এখন তিনি আপিল প্রস্তুত করার জন্য কয়েক মাস সময় পাবেন।

আপিলে মার্কিন আদালতে সম্ভাব্য বিচার কীভাবে পরিচালিত হবে এবং অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণের কারণে একজন বিদেশি নাগরিক হিসেবে বিচারের সময় বাক স্বাধীনতার অধিকার রক্ষা হবে কি না, সেসব বিষয়ে অ্যাসাঞ্জ তার বক্তব্য তুলে ধরবেন।

অ্যাসাঞ্জ দাবি করেন, ২০১০ সালে তিনি যেসব নথি ফাঁস করেছেন, সেগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের বিষয়টি প্রকাশ পেয়েছে।

প্রসিকিউটররা জানান, এ নথি ফাঁস হওয়ার কারণে অনেকের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে।

এর আগে সোমবার ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ বিবিসিকে বলেন, আদালত যে রায় দেন না কেন, তিনি 'জুলিয়ান মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন'।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

উইকিলিকস / জুলিয়ান অ্যাসাঞ্জ / আপিল / হাইকোর্ট / লন্ডন / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • নিজেদের তেল নিজেরাই জোগাড় করুন: মিত্রদের হরমুজ প্রণালি দখলের পরামর্শ ট্রাম্পের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net