Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
২৬ বছর পর প্রতিবেশীর ভূগর্ভস্থ গুদাম থেকে জীবিত পাওয়া গেল আলজেরিয়ান ব্যক্তিকে

আন্তর্জাতিক

বিবিসি
18 May, 2024, 10:30 am
Last modified: 18 May, 2024, 01:02 pm

Related News

  • আরব আমিরাতের উপকূলে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজে ড্রোন হামলা: ভারতীয় ২২ নাবিককে উদ্ধার
  • চট্টগ্রামে আ.লীগ নেতার গুদামে মিলল ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ লেখা ৫ হাজার বস্তা গম
  • গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার
  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • নেপালে তুষারধসে পর্বতারোহীসহ ১০ জন নিখোঁজ, ২ মরদেহ উদ্ধার

২৬ বছর পর প্রতিবেশীর ভূগর্ভস্থ গুদাম থেকে জীবিত পাওয়া গেল আলজেরিয়ান ব্যক্তিকে

১৯৯০-এর দশকে নিখোঁজ হওয়ার এত বছর পর ওমর বিন ওমরান নামের ঐ ব্যক্তিকে তার প্রতিবেশীর ভূগর্ভস্থ গুদাম থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিবিসি
18 May, 2024, 10:30 am
Last modified: 18 May, 2024, 01:02 pm
কিশোর বয়সে নিখোঁজ হওয়ার ২৬ বছর পর সন্ধান পাওয়া গেছে ওমর বিন ওমরানের। ছবি: এন্নাহার টিভি

দীর্ঘ ২৬ বছর নিখোঁজ থাকার পর আলজেরিয়ান এক ব্যক্তিকে তার প্রতিবেশীর সেলার (ভূগর্ভস্থ গুদাম) থেকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।

৪৫ বছর বয়সী ওমর বিন ওমরান ১৯৯০-এর দশকে আলজেরিয়ার গৃহযুদ্ধ চলাকালীন জেলফা থেকে নিখোঁজ হন। কিশোর বয়সে নিখোঁজ হওয়ার এত বছর পর নিজ বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে তার সন্ধান পাওয়া গেল।

এ ঘটনায় ৬১ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, ওমরকে এতদিন বন্দি করে রেখেছিলেন ঐ ব্যক্তি।

আলজেরিয়ার সরকার ও ইসলামপন্থি দলগুলোর মধ্যে দশ বছরের গৃহযুদ্ধ চলাকালীন সময়ে ওমর নিখোঁজ হয়েছিলেন। তার পরিবার ভেবেছিলেন, সংঘাতে নিহত ২ লাখ মানুষের মত তিনি হয় মারা গিয়েছিলেন অথবা ২০ হাজার অপহৃতদের মধ্যে একজন ছিলেন। কিন্তু গত ১২ মে ভূগর্ভস্থ গুদামটির খড়ের গাদার নীচ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ওমরকে তার প্রতিবেশীর বাড়িতে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পাওয়ার পর পাবলিক প্রসিকিউটরের অফিস থেকে ব্যবস্থা নেওয়া হয়। আলজেরিয়ার রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেন্ডারমারীকে তদন্ত করার নির্দেশ দেওয়া হলে তারা ঐ বাড়িতে যান।

আদালতের কর্মকর্তা জানিয়েছেন, ১২ মে স্থানীয় সময় রাত ৮ টায় ওমরকে তার প্রতিবেশীর ভূগর্ভস্থ গুদাম থেকে উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে ওমর চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাকে শারীরিক ও মানসিক চিকিৎসা দেয়া হচ্ছে।

ওমর উদ্ধারকারীদের জানিয়েছেন, বন্দি থাকা অবস্থায় তিনি তার পরিবারের লোকদের দেখতে পেলেও সাহায্যের জন্য ডাকতে পারেননি কারণ 'তাকে আটকে রাখা ব্যক্তি তার ওপর জাদু করেছিল'।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

নিখোঁজ / উদ্ধার / গুদাম / আলজেরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • আরব আমিরাতের উপকূলে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজে ড্রোন হামলা: ভারতীয় ২২ নাবিককে উদ্ধার
  • চট্টগ্রামে আ.লীগ নেতার গুদামে মিলল ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ লেখা ৫ হাজার বস্তা গম
  • গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার
  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • নেপালে তুষারধসে পর্বতারোহীসহ ১০ জন নিখোঁজ, ২ মরদেহ উদ্ধার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net