Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ইউক্রেন থেকে জব্দ করা জার্মান লিওপার্ড ট্যাংক, মার্কিন ব্র্যাডলিসহ ন্যাটোর সমরাস্ত্র প্রদর্শনী রাশিয়ার

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
04 May, 2024, 09:05 pm
Last modified: 04 May, 2024, 10:10 pm

Related News

  • হরমুজ প্রণালিতে ইরানের ‘মস্কিটো ফ্লিট’ কেন বড় হুমকি 
  • সমস্যা শেষ হয়ে যাওয়ার পর ন্যাটো সাহায্য করতে চেয়েছে, আমি বলেছি ‘দূরে থাকুন’: ট্রাম্প
  • আগে থেকেই সুচারু পরিকল্পনা থাকায় আঘাত সামলে নিয়েছে ইরান; ফের প্রত্যাঘাতের ক্ষমতা রাখে তেহরান
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ

ইউক্রেন থেকে জব্দ করা জার্মান লিওপার্ড ট্যাংক, মার্কিন ব্র্যাডলিসহ ন্যাটোর সমরাস্ত্র প্রদর্শনী রাশিয়ার

দেখা যায়, কিছু গাড়িতে ন্যাটোর প্রতীক লাগানো রয়েছে। মস্কোর সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে, রাশিয়া তার এই বক্তব্যের প্রমাণস্বরূপ এগুলো প্রদর্শনীতে রেখেছে।
বিজনেস ইনসাইডার
04 May, 2024, 09:05 pm
Last modified: 04 May, 2024, 10:10 pm
একজন দর্শনার্থীর কাঁধে বসে একটি ছেলে ব্র্যাডলি আইএফভিসহ বেশ কয়েকটি সামরিকযান পর্যবেক্ষণ করে। ছবি: গেটি ইমেজেস/বিজনেস ইনসাইডার

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ যাবত জব্দ করা ৩০টিরও বেশি সামরিক যান নিয়ে গত বুধবার থেকে এক বিশেষ প্রদর্শনী শুরু করেছে রাশিয়া।

'ট্রফিস অব দ্য রাশিয়ান আর্মি' -শীর্ষক প্রদর্শনীতে রাশিয়া যুদ্ধে তার হাতে জব্দ হওয়া ন্যাটো'র সামরিক যানগুলো প্রদর্শন করছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবসের উদ্‌বোধনী দিনে প্রদর্শনীটি রুশ দর্শনার্থীতে পূর্ণ ছিল।

নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মারক হিসেবে নির্মিত মস্কোর ভিক্টরি পার্কে এক মাস ধরে এই প্রদর্শনী চলবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই প্রদর্শনীকে একটি 'চমৎকার আইডিয়া' বলে অভিহিত করেছেন।

পেসকভ বলেন, 'প্রদর্শিত সমরযানগুলো মস্কোর বাসিন্দা, আমাদের শহরের অতিথি এবং দেশের সব বাসিন্দাদের মধ্যে প্রচণ্ড আগ্রহ সৃষ্টি করবে।'

তিনি আরও বলেন, আমাদের সবার উচিত শত্রুদের বিধ্বস্ত যন্ত্রপাতি দেখা।

'ট্রফিস অব দ্য রাশিয়ান আর্মি'- প্রদর্শনীতে এক ডজনেরও বেশি দেশের সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে। এর ফলে ২০২২ সাল থেকে ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত সমরাস্ত্রগুলো সম্পর্কে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন জানা যাবে।

অবশ্য এবারে দেখানো আমেরিকান গাড়িসহ কিছু গাড়ি এর আগে গত আগস্টেও এক প্রদর্শনীতে দেখানো হয়েছিল।

ডাচভিত্তিক ওপেন সোর্স আউটলেট ওরিক্স জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে এ পর্যন্ত ইউক্রেন ৫ হাজার ৬৪০টিরও বেশি সমরযান মোতায়েন করেছে। এর মধ্যে প্রায় ১ হাজারটি রুশ জব্দ বাহিনী জব্দ করতে সক্ষম হয়েছে।

আব্রামস এম ১০১

প্রদর্শনীর অন্যতম বিশেষ মনোযোগ ছিল একটি 'আব্রামস এম ১০১' নামক সামরিক ট্যাঙ্ককে ঘিরে। এটি একটি ভারী ট্যাঙ্ক-বাস্টার।

রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত আব্রামস ট্যাঙ্কটি নিয়ে রুশ গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে।

একটি ব্র্যাডলি আইএফভি। ছবি: আলি কুরা/আনাদোলু / গেটি ইমেজেস

এটি সম্পর্কে একজন সাংবাদিক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেমনটা মনে করে, এটি তেমন কোনো 'আশ্চর্য অস্ত্র' নয়।

তিনি বলেন, 'এনিয়ে যত গালগল্প সবই বাজে কথা- এটার বর্তমান অবস্থা দেখুন- এর সব সুনাম নষ্ট হয়ে গেছে।'

ইউক্রেন এ ধরনের ৩১টি ট্যাঙ্ক-বাস্টার পেয়েছিল পেন্টাগনের কাছ থেকে। এর মধ্যে পাঁচটি যুদ্ধে রুশ বাহিনী জব্দ করেছে।

গত ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্র জানায়, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ইউক্রেন তাদের আব্রামস ট্যাংক সামনের সারি থেকে প্রত্যাহার করে নিচ্ছে।

রাশিয়ার নজরদারি ড্রোনগুলো মূল্যবান এই সমরাস্ত্রটি খুব সহজেই শনাক্ত করতে পারে। তাই ট্যাংকগুলোকে রক্ষা করা আরও কঠিন হয়ে পড়তে পারে।

আমেরিকান এমটু ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল

রাশিয়া একটি আমেরিকান এমটু ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল প্রদর্শন করেছে।

ফায়ার সাপোর্ট দল বহনকারী চারটি ব্র্যাডলি যানবাহনসহ মোট ১৮৬টি ব্র্যাডলি দেওয়া হয়েছিল ইউক্রেনকে। যার মধ্যে প্রায় ১০০ থেকে ১২০ টি যুদ্ধক্ষেত্রে মোতায়েন রয়েছে। বাকিগুলো প্রয়োজনে মোতাবেক বিভিন্ন অংশে, প্রশিক্ষণ বা প্রতিস্থাপনের কাজে ব্যবহৃত হয়।

প্রতিটি ব্র্যাডলিতে একটি করে ২৫ মিলিমিটার বন্দুক রয়েছে, যা প্রতি মিনিটে ৩০০ রাউন্ড গুলি চালাতে পারে।

ব্র্যাডলি'র রাশিয়ান ট্যাংক ধ্বংস করার ক্ষমতা রয়েছে। যুদ্ধক্ষেত্রে একবার একটি ব্র্যাডলি তার ভারী টিওডব্লিউ অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে দুটি রাশিয়ান টি -৭২ ট্যাংক উড়িয়ে দিয়েছিল। এজন্য এগুলোকে 'ট্যাংক কিলার' হিসেবে আখ্যায়িত করা হয়।

ডাচ ওপেন-সোর্স আউটলেট ওরিক্স-এর তথ্যানুসারে, ২০২৩ সালের অক্টোবরের মধ্যে ইউক্রেনের প্রায় ৬৩টি ব্র্যাডলি জব্দ করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত যানগুলোর মধ্যে কয়েকটিকে আবার মেরামত করে পুনর্ব্যবহারের জন্য কাজে লাগানো হয়েছে।

হাই মোবিলিটি মাল্টিপারপাস হুইলড ভেহিকল (হামভি)

প্রদর্শিত অন্যান্য মার্কিন সমরযানগুলোর মধ্যে একটি হামভি (সঙ্গে রয়েছে একটি স্লোভেনীয় টিএএম-১৫০) রয়েছে। এটি একপ্রকার ৪ডব্লিউডি বিশিষ্ট সামরিক মোটরযান।

যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ১ হাজার ৭০০টি হামভি সরবরাহ করেছে।

এম৮৮ পুনরুদ্ধারযান

২০২৩ সালের শুরু থেকে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্র থেকে বিধ্বস্ত ট্যাংক এবং ভারী অস্ত্র পুনরুদ্ধারের জন্য এম৮৮ বা পুনরুদ্ধার যানবাহন দেওয়া হয়েছে।

জার্মানির তৈরি একটি সমরযান। ছবি: গেটি ইমেজেস/বিজনেস ইনসাইডার

ইন্টারন্যাশনাল ম্যাক্সপ্রো

প্রদর্শনীতে আরও রয়েছে একটি ইন্টারন্যাশনাল ম্যাক্সপ্রো। একটি বিস্ফোরক বিরোধী সুরক্ষাযুক্ত যানবাহন। বহুবার ইউক্রেনীয় সেনারা ম্যাক্সপ্রোর সুরক্ষার প্রশংসা করেছে।

তারা বলেছে, এটি সহজেই ভারী রুশ হামলা ঠেকাতে পারে। ২০২৩ সালের শেষের দিকে, ইউক্রেন রাশিয়ার লক্ষ্যবস্তুগুলোতে সরাসরি আক্রমণেও এসব মোটর ব্যবহার করছে বলে জানা গেছে।

এম৭৭৭ হাউইৎজার

রাশিয়া একটি এম৭৭৭ হাউইৎজারও প্রদর্শন করেছে। যা ইউক্রেনীয় ফ্রন্টে বিপুল ব্যবহৃত একটি বিশিষ্ট আর্টিলারি অস্ত্র।

কিয়েভ বলেছে, দীর্ঘদিন রাশিয়ার হামলা ঠেকানোর মূল চাবিকাঠি হিসেবে এগুলো ব্যবহার করেছে আর্টিলারি ইউনিটগুলো। তবে সাম্প্রতিক মাসগুলোতে গোলাবারুদের অভাবে যুদ্ধক্ষেত্রে অস্ত্রটির কার্যকারিতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জার্মান লিওপার্ড ২এ৬ ট্যাংক

প্রদর্শনীর আরেকটি আকর্ষণ ছিল একটি জার্মান লিওপার্ড ২এ৬ ট্যাংক। ২০২৩ সালের গোড়ার দিকে ইউরোপীয় জোটকে ইউক্রেনে ৮৮টি লিওপার্ড ১ ট্যাংক এবং প্রায় ৮০টি উন্নত লিওপার্ড ২ ট্যাংক পাঠানোর অনুমতি দিয়েছিল জার্মানি।

লিওপার্ড ১ ট্যাংক হলো স্নায়ু যুদ্ধকালীন সময়ে তৈরি, ২০০০ সালে জার্মানি এগুলোর ব্যবহার বন্ধ করে দিয়েছিল।

অন্যদিকে, লিওপার্ড ২-ট্যাংকগুলোকে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত সবচেয়ে উন্নত ট্যাঙ্কগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়।

ডের স্পিগেল জানিয়েছে, জার্মানি ইউক্রেনকে ১৮টি লিওপার্ড ২ ট্যাংক দিয়েছে। তার মধ্যে অনেকগুলো যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে বা দীর্ঘদিন যুদ্ধে ব্যবহারের কারণে জীর্ণ হয়ে গেছে।

গত শীতে ইউক্রেনীয় বাহিনী আত্মরক্ষার্থে আক্রমণকারী যানবাহনের পরিবর্তে দূরপাল্লার আর্টিলারি হিসেবে লিওপার্ড ২ ট্যাংক ব্যবহার শুরু করে।

ছবি: গেটি ইমেজেস/বিজনেস ইনসাইডার

এছাড়াও পর্তুগাল, কানাডা, পোল্যান্ড ও নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি দেশ থেকে কয়েক ডজন লিওপার্ড ২ ট্যাংক পেয়েছিল ইউক্রেন। এর মধ্যে জার্মানি একাই অন্তত ১৮টি লিওপার্ড ২ ট্যাংক সরবরাহ করেছে।

ওপেন সোর্স ইন্টেলিজেন্স সাইট ওরিক্স নিশ্চিত করেছে, যুদ্ধে ইউক্রেন একটি লিওপার্ড ১এ৫, ১৮টি লিওপার্ড ২এ৪ এবং ১১টি লিওপার্ড ২এ৬এস হারিয়েছে।

মার্ডার

এছাড়াও প্রদর্শনীতে একটি মার্ডার রাখা হয়েছিল। এটি হলো জার্মানির তৈরি একধরনের পদাতিক সামরিকযান।

১৯৭১ সাল থেকে মার্ডার ব্যবহৃত হচ্ছে। রাশিয়ান লাইন লন্ডভন্ড করতে এবং আত্মরক্ষার্থে ইউক্রেনীয় বাহিনী তাদের পাল্টা আক্রমণের সময় এটি ব্যবহার করেছিল।

হাস্কি

হাস্কি'র মতো যুক্তরাজ্যের কিছু সামরিক যানও ছিল চোখে পড়ার মতো। 

দেখা যায়, কিছু গাড়িতে ন্যাটোর প্রতীক লাগানো রয়েছে। মস্কোর সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে, রাশিয়া তার এই বক্তব্যের প্রমাণস্বরূপ এগুলো প্রদর্শনীতে রেখেছে।

স্যাক্সন এটি-১০৫

স্যাক্সন এটি-১০৫ একটি ৪×৪ সমরযান। এটি একটি যুদ্ধ-ট্যাক্সি,  যা কম খরচে ব্যবহারযোগ্য এবং সাঁজোয়া। যুদ্ধ শুরুর আগে থেকেই এগুলো ব্যবহার করে আসছে ইউক্রেন।

মাস্টিফ

এই তালিকায় আরও আছে একটি মাস্টিফ। মাস্টিফ হলো এক ধরনের ভারী সাঁজোয়া ছয় চাকার যান। সাধারণত এগুলোর প্রতিটি আটজন করে সেনা বহন করতে পারে।

যুক্তরাজ্য ২০২২ সালে ইউক্রেনে প্রথম যে ১২০টি সাঁজোয়া যান পাঠিয়েছিল, তার মধ্যে মাস্টিফ অন্যতম।

তুর্কি কিরপি

প্রদর্শনীতে একটি তুর্কি কিরপি ছিল। এটি তুরস্কের তৈরি এই এমআরএপি হলো এক ধরনের সাঁজোয়া সেনাবাহী মোটর। এ ধরনের ৫০টি মোটর সরবরাহ করা হয়েছে ইউক্রেনকে।

চেক প্রজাতন্ত্র থেকে দেওয়া একটি বিএমপি-২ যুদ্ধ যান। ছবি: আলি কুরা/গেটি ইমেজেস/আনাদোলু

সুইডিশ কমব্যাট ভেহিকেল ৯০

প্রদর্শনীতে আরও ছিল একটি সুইডিশ কমব্যাট ভেহিকেল ৯০। যুদ্ধ শুরুর সময় সুইডেন এই ধরনের ৫০টি সাঁজোয়া যুদ্ধযান ইউক্রেনকে দান করেছিল।

ফিনিশ প্যাট্রিয়া পাসি

একটি ফিনিশ প্যাট্রিয়া পাসি সাঁজোয়া সমরযান আছে প্রদর্শনীতে।

ওরিক্স জানিয়েছে, এ ধরনের কতগুলো বাহন ইউক্রেন মোতায়েন করেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। তবে যুদ্ধক্ষেত্রে এগুলোর প্রায় ১০টি হারিয়েছে ইউক্রেন।

ফরাসি এএমএক্স -১০ আরসি

হালকা ওজনের ফরাসি এএমএক্স -১০ আরসি যুদ্ধযানও আছে এই তালিকায়। এএমএক্স –১০ আরসিগুলো সাধারণত সাঁজোয়া উদ্ধারকারী যানবাহন হিসেবে পরিচিত। তবে এটি কোনো ট্যাংক নয়।

২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ইউক্রেনে এটি ব্যবহার করা হচ্ছে।এটি সাধারণত ফায়ার সাপোর্ট সরবরাহের জন্য ব্যবহৃত হয়। এই যানবাহনগুলোতে সাধারণত বৃহৎ-ক্যালিবারের একটি প্রধান বন্দুক, ভারী বর্ম ও ট্র্যাক থাকে।

এএমএক্স -১০ আরসি-তে একটি ১০৫ মিলিমিটার বন্দুক রয়েছে। 

ইউক্রেনের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ গাড়িটিকে 'স্নাইপার রাইফেল অন ... ফাস্ট হুইলস' বলে অভিহিত করেছিলেন।

তবে ইউক্রেনের পাল্টা আক্রমণের সময় এগুলো খুব ভালো কাজে লাগেনি বলে জানা গেছে।

ওরিক্স জানিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে এ ধরনের কমপক্ষে চারটি সমরযান জব্দ করেছে রাশিয়া।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রান্স ইউক্রেনকে কয়েকটি এএমএক্স-১০ আরসি স্কাউট গাড়ি পাঠানোর প্রতিশ্রুতি দেয়।ফেব্রুয়ারিতে ইউক্রেন ১৪টি কম ওজনের ট্যাংক পেয়েছে।নভেম্বরে ফ্রান্স আরও ৪০টি পাঠানোর কথা দিয়েছিল।
ওরিক্সের মতে, ইউক্রেন কমপক্ষে চারটি এএমএক্স-১০ আরসি গাড়ি হারিয়েছে।

ন্যাটো বহির্ভূত অস্ত্রও প্রদর্শন করা হয়েছে প্রদর্শনীতে। যেমন:

অস্ট্রেলিয়ান বুশমাস্টার প্রোটেক্টেড মবিলিটি ভেহিকেল

রাশিয়া প্রদর্শনীতে একটি অস্ট্রেলিয়ান বুশমাস্টার প্রোটেক্টেড মবিলিটি ভেহিকেলও রেখেছে।
অস্ট্রেলিয়া ইউক্রেনে প্রায় ১২০ টি বুশমাস্টার পাঠিয়েছে।

ওরিক্স জানিয়েছে, এরমধ্যে প্রায় ১২ টি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

যুদ্ধের প্রথম বছরে, ইউক্রেনীয় সেনারা বলেছিল, তারা চার-চাকার যানগুলোকে পদাতিক যুদ্ধযান হিসেবে ব্যবহার করছে।

একটি স্যাক্সন এটি-১০৫। ছবি: আলি কুরা/আনাদোলু ভায়া গেটি ইমেজেস

চেক বিএমপি -২

বিএমপি-২ একটি সোভিয়েত উভচর পদাতিক যুদ্ধযান, ১৯৮০-এর দশকে এগুলো তৈরি করা হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার মাম্বা ৪x৪ সাঁজোয়া যান

২০২২ সালে এস্তোনিয়া এ ধরনের অন্তত সাতটি সমরযান দিয়েছিল ইউক্রেনকে।

এছাড়া, বুলগেরিয়া, ইসরায়েল ও চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলোর ছোট ছোট অস্ত্রগুলোও প্রদর্শনীতে দেখা গেছে।

ভিক্টরি পার্কের প্রদর্শনীতে রাশিয়া মাইন, গ্রেনেড থেকে শুরু করে স্কোপ সবই প্রদর্শন করেছে।রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেন যুদ্ধকে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে।

মস্কোর জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে নির্মিত ভিক্টোরি পার্কে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘ প্রতীক্ষিত ৬১ বিলিয়ন ডলারের সহায়তার অনুমোদন দিয়েছে।

কিয়েভ বারবার বলেছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের এই সহায়তা অত্যাবশ্যক।

মস্কো যুদ্ধের অর্জনের তুলনায় প্রদর্শনীর সংগ্রহকে তুচ্ছ বলে অভিহিত করেছে।

তারা বলেছে, রাশিয়া যুদ্ধে জিততে শুরু করেছে এবং নতুন করে মার্কিন সহায়তা এর ফলাফলে কোনো পার্থক্য তৈরি করতে পারবে না।

এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও পশ্চিমা কর্তৃপক্ষ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মতো থিংক ট্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো তার সেনা নিয়োগ অভিযান এবং উৎপাদন ক্ষমতা বাড়ালেও বেশ কয়েক বছর ধরে রাশিয়াকে এই ক্ষতি বয়ে বেড়াতে হবে।
 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন / সমরযান / প্রদর্শনী / যুদ্ধ / ন্যাটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • হরমুজ প্রণালিতে ইরানের ‘মস্কিটো ফ্লিট’ কেন বড় হুমকি 
  • সমস্যা শেষ হয়ে যাওয়ার পর ন্যাটো সাহায্য করতে চেয়েছে, আমি বলেছি ‘দূরে থাকুন’: ট্রাম্প
  • আগে থেকেই সুচারু পরিকল্পনা থাকায় আঘাত সামলে নিয়েছে ইরান; ফের প্রত্যাঘাতের ক্ষমতা রাখে তেহরান
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net