Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
হরমুজ প্রণালি বন্ধের হুমকির পর ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ জব্দ করল ইরান

আন্তর্জাতিক

রয়টার্স
13 April, 2024, 11:00 pm
Last modified: 13 April, 2024, 11:27 pm

Related News

  • ‘শিগগিরই’ ইসরায়েলে আক্রমণ চালাতে পারে ইরান, আশঙ্কা বাইডেনের
  • ইসরায়েলে হামলা না করার জন্য ইরানকে নিষেধ করতে চীনকে বলেছে যুক্তরাষ্ট্র
  • ইসরায়েল-ইরান উত্তেজনার জেরে ফ্রান্স, ভারত, রাশিয়া ও যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা জারি

হরমুজ প্রণালি বন্ধের হুমকির পর ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ জব্দ করল ইরান

জোডিয়াক মেরিটাইম নামক একটি প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অঙ্গপ্রতিষ্ঠান গোর্টাল শিপিং থেকে জাহাজটি ইজারা নিয়েছে এমএসসি। জোডিয়াকের আংশিক মালিকানা ইসরায়েলি ব্যবসায়ী আইয়াল ওফারের।
রয়টার্স
13 April, 2024, 11:00 pm
Last modified: 13 April, 2024, 11:27 pm
ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে ইসরায়েল-সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজ জব্দ করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত প্রণালিটি বন্ধ করে দেওয়ার হুমকির একদিন পর শনিবার (১৩ এপ্রিল) জাহাজ জব্দ করল ইরান।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, আইআরজিসি'র একটি হেলিকপ্টার ওই জাহাজের কাছে গিয়ে জাহাজটিকে ইরানি জলসীমায় নিয়ে যায়। পর্তুগিজ পতাকাবাহী এমএসসি অ্যারিজ জাহাজটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে ইরনা'র খবরে দাবি করা হয়।

‘শিগগিরই’ ইসরায়েলে আক্রমণ চালাতে পারে ইরান, আশঙ্কা বাইডেনের

অ্যারিজ পরিচালনাকারী এমএসসি ইরানের জাহাজ জব্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেছে, জাহাজ ও এর ২৫ নাবিককে নিরাপদে ফিরিয়ে আনতে এটি 'যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে' কাজ করছে।

জোডিয়াক মেরিটাইম নামক একটি প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অঙ্গপ্রতিষ্ঠান গোর্টাল শিপিং থেকে জাহাজটি ইজারা নিয়েছে এমএসসি। জোডিয়াকের আংশিক মালিকানা ইসরায়েলি ব্যবসায়ী আইয়াল ওফারের।

ইরানি সংবাদ চ্যানেলে দেখানো ভিডিওতে দেখা গেছে, জাহাজটির ওপর একটি হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে একজন ব্যক্তি জাহাজটিতে নেমে আসছেন। ভিডিওতে দেখানো জাহাজ এমএসসি অ্যারিজ হিসেবে রয়টার্স নিশ্চিত হতে পারলেও ভিডিওর তারিখ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলে হামলা না করার জন্য ইরানকে নিষেধ করতে চীনকে বলেছে যুক্তরাষ্ট্র

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহজনক ইসরায়েলি বোমা হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সাত কর্মকর্তা নিহত হন। তাদের মধ্যে দুজন জ্যেষ্ঠ কমান্ডারও ছিলেন।

ইরান এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে।

ইসরায়েল-ইরান উত্তেজনার জেরে ফ্রান্স, ভারত, রাশিয়া ও যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা জারি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শুক্রবার বলেছেন, তিনি ধারণা করেছিলেন ইরান আরও আগেই ইসরায়েল আক্রমণ করে বসবে। এ সময় তিনি ইসরায়েলে হামলা না চালাতে তেহরানকে সতর্ক করে দেন।

এমএসসি অ্যারিজ জব্দের খবরের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, 'পরিস্থিতি আরও ঘোলাটে করার সিদ্ধান্ত নেওয়ায় ইরান তার ফল ভোগ করবে।'

এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এ ঘটনায় তেহরানকে জলদস্যুতার অভিযোগে অভিযুক্ত করেছেন।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ইরান / ইরান / জাহাজ জব্দ / হরমুজ প্রণালী / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • ‘শিগগিরই’ ইসরায়েলে আক্রমণ চালাতে পারে ইরান, আশঙ্কা বাইডেনের
  • ইসরায়েলে হামলা না করার জন্য ইরানকে নিষেধ করতে চীনকে বলেছে যুক্তরাষ্ট্র
  • ইসরায়েল-ইরান উত্তেজনার জেরে ফ্রান্স, ভারত, রাশিয়া ও যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা জারি

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net