Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
লোহিত সাগর সংকট সোমালি জলদস্যুদের ভারত মহাসাগরমুখী করেছে 

আন্তর্জাতিক

এল পাইস
18 April, 2024, 06:00 pm
Last modified: 18 April, 2024, 06:08 pm

Related News

  • বাড়তি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ রুটে প্রতি ট্রিপে ১ লাখ ডলার ব্যয় বাড়ছে শিপিং কোম্পানিগুলোর
  • নতুন করে জাহাজে হামলা: সোমালিয়ার উপকূলে আবারও সক্রিয় হচ্ছে জলদস্যুরা?
  • সোমালিয়ার জেলেরা যেভাবে জলদস্যু হয়ে উঠল

লোহিত সাগর সংকট সোমালি জলদস্যুদের ভারত মহাসাগরমুখী করেছে 

বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক গোষ্ঠীগুলোর অনুমান, সোমালিয়ার পন্টল্যান্ড থেকে বর্তমানে চারটি পর্যন্ত জলদস্যু দল দস্যুবৃত্তি পরিচালনা করছে।
এল পাইস
18 April, 2024, 06:00 pm
Last modified: 18 April, 2024, 06:08 pm
মুক্তিপণ দেওয়ার পর গত ১৪ এপ্রিল সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে ছাড়া পায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক। এরপর জাহাজটিকে এসকর্ট করে ইইউ নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ছবি: ইউন্যাভফর আটালান্টা/এক্স

গত ১৫ মার্চ আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার ড্রোন ব্যবহার করে নিশ্চিত হয়, সশস্ত্র দস্যুরা এমভি রুয়েন জাহাজটিকে ছিনতাই করেছে। এরপর একটি পেট্রোল জাহাজ, ড্রোন, নজরদারি বিমান এবং সেনা কমান্ডোদের ব্যবহার করে ৪০ ঘণ্টার পালটা আক্রমণ চালানো হয়। শেষপর্যন্ত ছিনতাইকারীরা আত্মসমর্পণ করে। মুক্তি পায় মালটার পতাকাবাহী জাহাজটি ও এর নাবিকেরা।

সোমালি জলদস্যুরা এমভি রুয়েন জাহাজটি ছিনতাই করেছিল। কুখ্যাত এ জলদস্যুরা গত কয়েক মাসে আবারও আরব সাগরে তাদের তৎপরতা বাড়িয়েছে। লোহিত সাগরে বাণিজ্য জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে ওই নৌপথের জাহাজগুলো বর্তমানে আরব সাগর ব্যবহার করে যাত্রা করছে। আর এ সুযোগকে কাজে লাগাতে চাইছে সোমালি জলদস্যুরা।

গত তিনমাসে ৩টি বড় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে সোমালি জলদস্যুরা। সবমিলিয়ে ১৮টি ছোট নৌযানে আক্রমণ করেছিল সোমালি জলদস্যুরা। এর মধ্যে প্রায় ৭টির নিয়ন্ত্রণ এখনো তাদের হাতে।

ইউরোপীয় ইউনিয়নের জলদস্যুবিরোধী নৌ-অভিযান আটালান্টা'র তথ্যমতে, আরও অনেক জাহাজ সন্দেহজনক কর্মকাণ্ড ও ছিনতাইয়ের চেষ্টার কথা জানিয়েছে। অপারেশন আটালান্টা কেবল ভিক্টোরিয়া নামক একটি স্প্যানিশ ফ্রিগেট দ্বারা পরিচালিত হচ্ছে।

বাড়তি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ রুটে প্রতি ট্রিপে ১ লাখ ডলার ব্যয় বাড়ছে শিপিং কোম্পানিগুলোর

বৈশ্বিক সামুদ্রিক নৌচলাচলের ১৫ শতাংশ পরিচালিত হয় দক্ষিণ লোহিত সাগরে। এ অঞ্চলে হুথিদের হামলার কারণে বাধ্য হয়ে বড় বড় শিপিং কোম্পানিগুলো এখন ঘুরপথে আফ্রিকার পাশ দিয়ে তাদের জাহাজগুলো পরিচালনা করছে। ইয়েমেন ও জিবুতির মধ্যকার বাব এল-মান্দেব প্রণালী দিয়ে জাহাজ চলাচলের হার দ্রুত কমে গেছে। অন্যদিকে উত্তমাশা অন্তরীপের পাশ দিয়ে জাহাজ গমনের হার ৯০ শতাংশ বেড়ে গিয়েছে। এসব তথ্য জানিয়েছে, নৌবাণিজ্যের ওপর নজর রাখা প্ল্যাটফর্ম পোর্টওয়াচ।

এক দশক আগে সোমালি জলদস্যুরা যতটা হুমকির কারণ ছিল, বর্তমানে আর তা নেই বলেই অনেক বিশেষজ্ঞ মনে করেন। ২০১১ সালে সোমালি জলদস্যুরা সবচেয়ে বেশি তৎপর ছিল। সে সময় তাদেরকে মোকাবিলায় আন্তর্জাতিক একটি মেরিটাইম বাহিনীও তৈরি করা হয়।

এরপর জলদস্যুতায় লাভ কমে গেলে তাদের অনেকেই এ পথ ছেড়ে দেয়। তবে লোহিত সাগর সংকটের মাঝে সোমালি জলদস্যুদের এ উত্থান নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

২০১২–২০১৪ সালে আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল শেখর সিনহা বলেন, 'লোহিত সাগরে হুথিরা আক্রমণ শুরু করার পর থেকে জলদস্যুতার ঘটনা বড় আকারে বেড়ে গেছে। হুথিরা আক্রমণ শুরু করার আগে এ দস্যুবৃত্তি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল।'

নতুন করে জাহাজে হামলা: সোমালিয়ার উপকূলে আবারও সক্রিয় হচ্ছে জলদস্যুরা?

বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক গোষ্ঠীগুলোর অনুমান, সোমালিয়ার পন্টল্যান্ড থেকে বর্তমানে চারটি পর্যন্ত জলদস্যু দল দস্যুবৃত্তি পরিচালনা করছে। মাছ ধরার ঐতিহ্যের জন্য পরিচিত এ অঞ্চল সোমালি গৃহযুদ্ধের কারণে দীর্ঘসময় ক্ষতবিক্ষত হয়েছিল। বিদেশি কোম্পানিগুলোও এখানকার উপকূলে মাত্রাতিরিক্ত হারে মাছ আহরণ করেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে পন্টল্যান্ডে রাজনৈতিক অস্থিরতাও বেড়েছে, যা দস্যুতা বাড়াতে প্রভাব রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

রিস্ক ইন্টেলিজেন্স নামক সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিবিষয়ক পরামর্শদাতা একটি প্রতিষ্ঠানের বোরের লুইস বলেন, মূলত দুই ধরনের জলদস্যু হামলা হয়: সোমালি উপকূলের কাছে অবৈধ মাছধরার নৌকার ওপর হামলা এবং গভীর সমুদ্রে বাণিজ্য জাহাজ ছিনতাই।

প্রথম ধরনের হামলার পেছনে থাকে সোমালি জেলেদের ছোট ছোট দল। অন্যদিকে ছিনতাইয়ের চেষ্টা করে দলবদ্ধ ও অভিজ্ঞ জলদস্যুরা, যাদের সঙ্গে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর আঁতাত থাকে প্রায় সময়।

সোমালিয়ার জেলেরা যেভাবে জলদস্যু হয়ে উঠল

এ দ্বিতীয় পক্ষটি সাধারণত আগে ছিনতাই করা জাহাজকে মূল জাহাজ (মাদারশিপ) হিসেবে ব্যবহার করে। তাদের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র ও উন্নত নেভিগেশন ব্যবস্থা থাকে।

জলদস্যু মোকাবিলায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি তৎপরতা দেখিয়েছে ভারত। আরব সাগরে এটি সর্ববৃহৎ নৌ উপস্থিতি তৈরি করেছে।

ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সরকারগুলোর সংগঠন ইন্ডিয়ান ওশেন কমিশন-এর রাজ মহাবীর জলদস্যুতা বৃদ্ধির প্রবণতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, 'এখন আমাদেরকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং দেখতে হবে ভারত যা করছে, তা নতুন নতুন জলদস্যু হামলা ঠেকাতে পর্যাপ্ত কি না।'

Related Topics

টপ নিউজ

সোমালি জলদস্যু / জলদস্যু / লোহিত সাগর সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • বাড়তি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ রুটে প্রতি ট্রিপে ১ লাখ ডলার ব্যয় বাড়ছে শিপিং কোম্পানিগুলোর
  • নতুন করে জাহাজে হামলা: সোমালিয়ার উপকূলে আবারও সক্রিয় হচ্ছে জলদস্যুরা?
  • সোমালিয়ার জেলেরা যেভাবে জলদস্যু হয়ে উঠল

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net