Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
গাজায় ৭ ত্রাণকর্মী নিহতের দিনেই ইসরায়েলকে আরও বোমা সরবরাহের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্ট
05 April, 2024, 11:15 am
Last modified: 05 April, 2024, 11:20 am

Related News

  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • ২০২৫ সালে কয়টি দেশে বোমা হামলা চালিয়েছেন ট্রাম্প?
  • খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি ও বোমা হামলা; এক শিক্ষকের মৃত্যু, আহত ৩
  • গাজা যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আরব রাষ্ট্রগুলোর গোপন সহযোগিতা বেড়েছে

গাজায় ৭ ত্রাণকর্মী নিহতের দিনেই ইসরায়েলকে আরও বোমা সরবরাহের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

এদিকে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন গতকাল (বৃহস্পতিবার) ত্রাণকর্মীদের উপর হামলার বিষয়টি খতিয়ে দেখতে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্তের আহ্বান জানিয়েছে। এক্ষেত্রে সংস্থাটি নিহত হওয়া কর্মীদের দেশগুলোর প্রতিও স্বাধীন তদন্তের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। 
ওয়াশিংটন পোস্ট
05 April, 2024, 11:15 am
Last modified: 05 April, 2024, 11:20 am
ছবি: আহমেদ জাকট/রয়টার্স

ইসরায়েলকে আরও বিপুল পরিমাণ বোমা সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিদ্ধান্তটি গত সোমবার অর্থাৎ এমন দিনে গৃহীত হয়েছে যেদিন গাজায় তেল আবিবের বিমান হামলায় দাতব্য গ্রুপ ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী নিহত হয়েছেন।  

ত্রাণকর্মীদের নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এমতাবস্থায় আরও বোমা সরবরাহের বিষয়টি ওয়াশিংটন পোস্টকে তিন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। 

যদিও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণকর্মীদের নিহতের ঘটনায় বেশ মানবিক অবস্থান নিয়েছিল যুক্তরাষ্ট্র। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "তারা যুদ্ধের মাঝে ক্ষুধার্ত বেসামরিক লোকদের খাবার সরবরাহ করছিল। তারা সাহসী ও নিঃস্বার্থবান ছিল।"

তবে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত সম্পর্কে হোয়াইট হাউজের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

এদিকে ইসরায়েলি সরকার নিশ্চিত করেছে যে, সোমবার গাজার মধ্যাঞ্চলীয় দাইর আল বালাহ এলাকায় ত্রাণকর্মীদের উপর হামলাটি তারাই চালিয়েছে। তবে এটিকে 'অনিচ্ছাকৃত' বলে অভিহিত করেছে দেশটি।

হামলায় নিহত কর্মীদের মধ্যে পোল্যান্ডের একজন, যুক্তরাজ্যর তিনজনসহ অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র-কানাডার এক দ্বৈত নাগরিক ছিলেন। বাকি একজন ফিলিস্তিনি।  

তেল আবিব জানায়, এই বিষয়ে সামরিক বাহিনী একটি 'স্বচ্ছ' তদন্ত পরিচালনা করবে। সেই ফলাফল জনসম্মুখে প্রকাশ করা হবে।

অস্ত্র চুক্তির বিষয়টি স্পর্শকাতর হওায়ায় কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ করেননি। তারা জানান, গাজায় যুদ্ধ শুরুর কয়েক বছর আগেই কংগ্রেস এই বোমাগুলো ইসরায়েলে সরবরাহের অনুমোদন দিয়েছিল। তবে অস্ত্র সরবরাহের যেকোনো সময় পূর্বেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্র সরকারের রয়েছে। 

ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসন গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মিত্র হিসেবে সমর্থন দিয়ে আসছে। এক্ষেত্রে গতকাল (বৃহস্পতিবার) বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনে কথোপকথন হয়। 

এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, "ইসরায়েল যদি বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আরও মানবিক সহায়তা নিশ্চিত করার মার্কিন দাবিতে মনোযোগ না দেয় তবে এর পরিণতি ভোগ করতে হবে হবে।"

ব্লিঙ্কেন আরও বলেন, "আমরা যেমন পরিবর্তনগুলি দেখতে চাই তেমনটা না হলে আমাদের নীতিতে পরিবর্তন আসবে।" তবে এক্ষেত্রে অস্ত্র সরবরাহের বিষয়ে কোনও পরিবর্তন আসবে কি-না, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি। 

এদিকে বাইডেন হামলার পরে বিবৃতিতে ত্রাণকর্মীদের প্রতি ইসরায়েলের আচরণের তীব্র সমালোচনা করেছেন। কেননা সাম্প্রতিক অন্য যেকোনো সংঘর্ষের তুলনায় গাজায় তারা বেশি সংখ্যায় নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, "বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সাহায্য প্রদানের চেষ্টায় মরিয়া ত্রাণকর্মীদের রক্ষায় ইসরায়েল যথেষ্ট কাজ করেনি। গতকালের মতো ঘটনা কোনোভাবেই ঘটা উচিত নয়। তাদের রক্ষা করতে হবে। এমন পরিস্থিতি তৈরি উচিত নয় যেখানে লোকেরা যারা কেবল মানুষকে সাহায্য করার চেষ্টা করছে তারা নিজেরাই গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে।"

এদিকে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) গতকাল (বৃহস্পতিবার) ত্রাণকর্মীদের উপর হামলার বিষয়টি খতিয়ে দেখতে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্তের আহ্বান জানিয়েছে। এক্ষেত্রে সংস্থাটি নিহত হওয়া কর্মীদের দেশগুলোর প্রতিও স্বাধীন তদন্তের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। 

ডব্লিউসিকে বলছে, দাইর আল বালার একটি গুদাম থেকে চলে যাওয়ার সময় ত্রাণবাহী গাড়িবহরে হামলায় ওই কর্মীরা নিহত হয়েছে। তারা সমুদ্রপথে গাজায় নেওয়া ১০০ টনের বেশি খাবার ওই গুদামে রেখে আসতে গিয়েছিল।

এদিকে, সোমবারের ওই হামলার পর এক বিবৃতিতে হামাস বলেছে, আন্তর্জাতিক মানবিক ত্রাণ সংস্থাগুলোর কর্মীদের 'আতঙ্কিত করার উদ্দেশ্যেই' এ হামলা চালানো হয়েছে যেন তারা তাদের মিশন অনুসরণ করা থেকে বিরত থাকে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় হামাস। এতে প্রায় ১২০০ জন নিহত হয়। জিম্মি করা হয় ২৫০ জনকে।

এরপর থেকে গত ছয় মাস ধরে গাজায় নির্বিচারে বোমা হামলা করছে ইসরায়েল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এতে এখন পর্যন্ত অন্তত ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 

এদিকে গাজায় চলমান ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে উপত্যকাটিতে খাবার, পানি ও ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের হিসেব মতে, এমতাবস্থায় অপুষ্টি ও অনাহারে মারা গেছে মারা গেছে বহু লোক। 


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধ / অস্ত্র চুক্তি / বোমা হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • ২০২৫ সালে কয়টি দেশে বোমা হামলা চালিয়েছেন ট্রাম্প?
  • খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি ও বোমা হামলা; এক শিক্ষকের মৃত্যু, আহত ৩
  • গাজা যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আরব রাষ্ট্রগুলোর গোপন সহযোগিতা বেড়েছে

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net