Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
এই জাদুঘরে এআই দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্যক্তিদের সাথে কথা বলা যায়

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
01 April, 2024, 01:20 pm
Last modified: 01 April, 2024, 01:31 pm

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

এই জাদুঘরে এআই দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্যক্তিদের সাথে কথা বলা যায়

আমেরিকার নিউ অরলিন্সের ন্যাশনাল ডাব্লুডব্লিউআইআই ২ জাদুঘরটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভয়েস-রেকগনিশন প্রযুক্তি (কণ্ঠ শুনে চিনতে পারে এমন প্রযুক্তি) ব্যবহার করছে যেটি দর্শনার্থীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্যক্তিদের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছে।
দ্য ওয়াশিংটন পোস্ট
01 April, 2024, 01:20 pm
Last modified: 01 April, 2024, 01:31 pm
নিউ অরলিন্সের বাসিন্দা ডেভিন ডুমাস (২৪) জাদুঘরের নতুন 'ভয়েস ফ্রম দ্য ফ্রন্ট' প্রদর্শনীর অংশ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হার্শেল "উডি" উইলিয়ামসের (প্রয়াত) একটি ভিডিও চিত্রের সাথে কথা বলছেন। ছবি: লা'শ্যান্স পেরি

মার্গারেট কেরি-বোকে (৯৪) নিউ অরলিন্সের ন্যাশনাল ডাব্লুডব্লিউআইআই ২ জাদুঘরের (দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে বানানো জাদুঘর) একটি গ্যালারিতে হেঁটে যাওয়ার সময় অবাক হয়ে যান। তিনি নিজের একটি স্পষ্ট, প্রায় জীবন্ত ভিডিও দেখে অবাক হয়ে যান। তার কাছে মনে হচ্ছিল, তিনি নিজেকে আয়নায় দেখছেন।

ভিডিওতে কেরি-বোকে একটি আর্মচেয়ারে বসেছিলেন। তিনি গোলাপি ব্যালে-স্টাইলের চপ্পল পরে বসেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হোম-ফ্রন্ট ইউএসও নৃত্যশিল্পী হিসেবে ফেলে আসা দিনের গল্প বলছিলেন।

কেরি-বোকে সেই প্রজন্মের লোক যাদের একসময় 'সর্বশ্রেষ্ঠ প্রজন্ম' হিসেবে পরিচিতি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার প্রজন্মের অনেকেই ধীরে ধীরে মারা যাচ্ছেন।

জাদুঘরটি অনুমান করছে, প্রতিদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেঁচে যাওয়া ১৩১ জন প্রবীণ সৈনিক মারা যাচ্ছেন। তাদের স্মৃতি সংরক্ষণের জন্য জাদুঘরটি 'ভয়েস ফ্রম দ্য ফ্রন্ট' নামে একটি প্রদর্শনী চালু করেছে। তাদের স্মৃতিকে সংরক্ষণ করতে জাদুঘরটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভয়েস-রেকগনিশন প্রযুক্তি (কণ্ঠ শুনে চিনতে পারে এমন প্রযুক্তি) ব্যবহার করছে যেটি দর্শনার্থীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের আমেরিকানদের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটেরান্স অ্যাফেয়ার্স বিভাগের গত বছরের তথ্য অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ১৬.১ মিলিয়ন আমেরিকানদের মধ্যে মাত্র ১ লাখ ১৯ হাজার ৫৫০ জন বেঁচে আছেন যা মোট অংশগ্রহণকারীর ১ শতাংশেরও কম। বিভাগটি ধারণা করছে, ২০৩৬ সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া মাত্র কয়েকশ আমেরিকান জীবিত থাকবেন।

জাদুঘরের সহ-সভাপতি এবং একজন অবসরপ্রাপ্ত মার্কিন কর্নেল পিটার ক্রিয়েন বলেছেন, "আমরা সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতা করছি।" তিনি এই মাসে চালু হওয়া 'ভয়েস ফ্রম দ্য ফ্রন্ট' প্রদর্শনীর নেতৃত্ব দিয়েছেন।

প্রদর্শনীর অংশ হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৮ জনের মধ্যে তিনজন পর্দায় নিজেকে দেখতে পাওয়ার আগেই মারা গিয়েছিলেন। তাদের মধ্যে হার্শেল উড্রো 'উডি' উইলিয়ামস যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-যুগের শেষ জীবিত 'মেডেল অব অনার' পেয়েছিলেন, তিনিও ছিলেন।

একজন সমর্থকের কাছ থেকে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাওয়ার পর জাদুঘর প্রদর্শনীর জন্য ভলিউম্যাট্রিক ভিডিওর (যা একটি ব্যক্তি বা বস্তুর থ্রিডি ভিডিও ধারণ করে সেটির একটি জীবন্ত উপস্থাপনা তৈরি করে বাস্তবসম্মত অভিজ্ঞতা প্রদান করে) ব্যবস্থা করতে সক্ষম হয়েছিল৷ তারা প্রতিটি কোণ থেকে ভিডিও ধারণ করতে ১৩টি ক্যামেরা ব্যবহার করেছে।

যখন মার্গারেট কেরি-বোকে তার নর্থ ক্যারোলিনায় বাড়ি থেকে লস অ্যাঞ্জেলেসের ফিল্ম স্টুডিওতে যান তখন 'স্টোরিফাইল' নামে একটি কোম্পানির চলচ্চিত্র নির্মাতারা তাকে দুই দিনের সাক্ষাৎকারের জন্য দুটো অভিন্ন পোশাক আনতে বলেছিলেন। তিনি টিংকার বেলের (ডিজনির 'পিটার প্যান' অ্যানিমেশনের একটি বিখ্যাত চরিত্র) মতো দেখতে একটি বড় ব্রোচ পরেন যেটি তিনি যুদ্ধের পরে ডিজনির হয়ে পরেছেন এবং ছবি তুলেছিলেন। তিনি প্রতিদিন তার সোয়েটারে একই স্থানে সেটি পরতেন।

শুটিং চলাকালীন প্রযোজনা দল তার পা এবং হাত কোথায় ছিল তা চিহ্নিত করে রাখতো এবং প্রায় ১ হাজার প্রশ্নের জন্য (সাক্ষাৎকারে প্রশ্নগুলো তাকে করা হয়েছিল) পুরো সময় জুড়ে সেগুলো ট্র্যাক করেছিল। এর মাধ্যমে ভার্চুয়াল কেরি-বোকে ভিডিওতে তার উত্তর শেষ করার পরে তার শুরুর ছবি একই অবস্থানে ফিরে আসবে— এটি নিশ্চিত করা সম্ভব হয়েছিল। থ্রিডি ভিডিওতে কেরি-বোকে দর্শনার্থীর দিকে মুখ করে এমন ভাবে বসে থাকেন যেন তিনি মনোযোগ দিয়ে তার প্রশ্ন শুনছেন এবং তারপর মাথা নাড়ছেন৷

‘ভয়েস ফ্রম দ্য ফ্রন্ট’ প্রদর্শনীতে এআই দিয়ে যাদের সাথে কথা বলা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন মার্গারেট কেরি-বোকে (৯৪)। ছবি: লা'শ্যান্স পেরি

প্রযুক্তির সম্ভাব্য উন্নতির সাথে সাথে সাক্ষাত্কারগুলোকে হলোগ্রাফে (দ্বিমাত্রিক তলে আঁকা ত্রিমাত্রিক ছবি যা বিভিন্ন কোণ থেকে দেখলে বিভিন্ন রকম দেখায়) রূপান্তরিত করা হতে পারে। এর ফলে জাদুঘরে প্রবেশকারী দর্শনার্থীরা দেখতে পারবেন, একজন থ্রিডি কেরি-বোকে একটি চেয়ারে বসে তাদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন।

প্রদর্শনীতে দর্শকদের প্রশ্ন বুঝতে ভয়েস রেকোগনিশন এবং প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর অনুসন্ধান করতে এআই ব্যবহার করা হয়েছে। কিন্তু উত্তরের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা হয় না। এ আই ব্যবহার করে উত্তরের জন্য সঠিক ক্লিপটি অনুসন্ধান করা হয় শুধু।

জাদুঘরের কর্মকর্তারা 'ভয়েস ফ্রম দ্য ফ্রন্ট' প্রদর্শনী চালু করার পর থেকেই সেটি দর্শনার্থীদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। অল্প বয়সী দর্শনার্থীরা যারা ইতোমধ্যেই দীর্ঘ সময় অন-স্ক্রিন কথোপকথন করতে অভ্যস্ত তারা নতুন এ প্রদর্শনীর সাথে সহজে মানিয়ে নিয়েছেন।

নিউ অরলিন্সের ২৪ বছর বয়সী দর্শনার্থী ডেভিন ডুমাস মেডেল অব অনার পাওয়া 'উডি' উইলিয়ামসের সাথে দীর্ঘ কথোপকথনে মেতে উঠেছিলেন। যদিও উইলিয়ামস ডুমাসের জন্মের ৭৭ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং ২০২২ সালে মারা গিয়েছেন, দেখে মনে হচ্ছিল দুজন ব্যক্তি স্বাভাবিক কথোপকথন করছেন।

ডুমাসের কাছে অভিজ্ঞতাটি থেকে মনে হয়েছে তিনি যেন উডির বাসায় বসে তার সাথে কথা বলছেন।

প্রদর্শনীটি স্মরণ করিয়ে দেয়, অন্যের গল্পের মধ্য দিয়ে ইতিহাসের সাথে আরো ভালোভাবে যুক্ত হওয়া সম্ভব। পাশাপাশি এটি স্মরণ করিয়ে দেয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া যেসব ব্যক্তি এখনো বেঁচে আছেন তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অথবা ভয়ানক স্মৃতি কেবলই দ্রুত হারিয়ে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সেই সেরা প্রজন্মের মধ্যেই সীমাবদ্ধ।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

জাদুঘর / এআই / দ্বিতীয় বিশ্বযুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net