Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
মস্কোতে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৬০, আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক

রয়টার্স; বিবিসি
23 March, 2024, 09:45 am
Last modified: 23 March, 2024, 02:52 pm

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের
  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?

মস্কোতে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৬০, আইএসের দায় স্বীকার

রুশ তদন্তকারীরা বলেছেন, নিহতের সংখ্যা ৬০ জনের বেশি। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, প্রায় ১৪৫ জন আহত হয়েছেন; তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।
রয়টার্স; বিবিসি
23 March, 2024, 09:45 am
Last modified: 23 March, 2024, 02:52 pm

বন্দুকধারীদের হামার পর ক্রকাস সিটি হলের বাইরে রুশ জরুরি সেবার বাহন ও অ্যাম্বুলেন্স। ছবি: রয়টার্স

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা হয়েছে। এ হামলায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন ১৪৫ জনের বেশি। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর উত্তর প্রান্তে ক্রকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। ৬ হাজার ২০০ আসনের ক্রকাস সিটি হলে একটি সংগীত দলের গান গাওয়ার আগমুহূর্তে এ হামলা চালানো হলো।

২০০৪ সালে বেসলান স্কুল জিম্মির ঘটনার পর এটিই রাশিয়ায় সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

ভিতিওতে দেখা গেছে, মানুষ হল হলে আসনগ্রহণ করার খানিক পরই শুরু হয় উপর্যুপরি গুলি। তখন সবাই চিৎকার-চেঁচামেচি করে বহির্গমন পথের দিকে ছুটতে থাকেন। 

আরেকটি ভিডিওতে দেখা গেছে, একাধিক ব্যক্তি মানুষের ওপর গুলি চালাচ্ছে। হামলার শিকার বেশ কয়েকজন রক্তের মাঝে নিথর পরে রয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে রয়টার্সকে বলেন, 'হঠাৎই আমাদের পিছনে বিকট শব্দে আওয়াজ হলো—গুলির আওয়াজ। শুরু হলো বৃষ্টির মতো গুলি। মানুষ হুড়মুড় করে একে অপরকে পায়ের নিচে দলে ছুটতে শুরু করল। এসকেলেটরের দিকে দৌড় দিল সবাই। প্রত্যেকে চিৎকার করছিল; প্রত্যেকে দৌড়াচ্ছিল।'

রুশ তদন্তকারীরা বলেছেন, নিহতের সংখ্যা ৬০ জনের বেশি। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, প্রায় ১৪৫ জন আহত হয়েছেন; তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

২০০৪ সালে ইসলামি জঙ্গিগোষ্ঠী বেসলান স্কুলে কয়েকশো শিশুসহ ১ হাজারের বেশি মানুষকে জিম্মি করে। 

শুক্রবারে কনসার্টে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট—আইএস। পরে গোষ্ঠীটি বিস্ফোরক ডিভাইসের একটি ছবিও প্রকাশ করেছে।

এর আগে ২০১৭ সালে সেইন্ট পিটার্সবার্গে এক হামলায় ১৫ জন নিহত ঘটনায়ও সশস্ত্র ইসলামি গোষ্ঠী জড়িত ছিল।

কয়েকটি সশস্ত্র গোষ্ঠী কয়েক দশক ধরে উত্তর ককেশাস অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে লড়াই করছে। ১০ বছর আগে আইএস গঠিত হওয়ার পর এসব গোষ্ঠীর বিপুলসংখ্যক সদস্য সিরিয়ায় জড়ো হয় আইএসে যোগ দিতে। বিশেষজ্ঞরা বলছেন, রুশ উত্তর ককেশাসে কার্যক্রম চালানো কিছু সশস্ত্র গোষ্ঠী আইএসের প্রতি আনুগত্য ঘোষণা করেছে।

তবে শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে আইসিস, অর্থাৎ খোরসান ইসলামিক স্টেট। 

এদিকে হোয়াইট হাউজ বলছে, মার্চের শুরুতেই মস্কোতে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে, এ বিষয়ে ‍রুশ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল।

তারা সেখানকার পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য জানতে কাজ করছে। তবে এই হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইউক্রেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, 'চলতি মাসের শুরুর দিকে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল। কনসার্টসহ বড় ধরনের সমাবেশ লক্ষ্য করে হামলার সম্ভাবনা ছিল।' এ বিষয়ে রুশ কর্তৃপক্ষকে ওয়াশিংটনের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / মস্কো / বন্দুকধারীর হামলা / আইএস / ইসলামিক স্টেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের
  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net