Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
সু চির ৯০ মিলিয়ন মার্কিন ডলারের বাড়ি নিলামে, কোনো ক্রেতা মিলল না!

আন্তর্জাতিক

রয়টার্স
20 March, 2024, 04:25 pm
Last modified: 20 March, 2024, 05:39 pm

Related News

  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • আড়াই বছর পর প্রকাশ্যে অং সান সু চি, সামরিক সরকারের প্রকাশিত ছবিতে সুস্থ-স্বাভাবিক তিনি

সু চির ৯০ মিলিয়ন মার্কিন ডলারের বাড়ি নিলামে, কোনো ক্রেতা মিলল না!

ইয়াঙ্গুনের ইনয়ে হ্রদের পাশে অবস্থিত পারিবারিক বাড়ির মালিকানা নিয়ে সু চির সাথে তার ভাই অং সানের কয়েক বছরের আইনি লড়াইয়ের পর দেশটির উচ্চ আদালতের নির্দেশেই বাড়িটি নিলামে তোলা হয়েছিল।
রয়টার্স
20 March, 2024, 04:25 pm
Last modified: 20 March, 2024, 05:39 pm
অং সান সু চি। ছবি: রয়টার্স

কারাগারে বন্দী মিয়ানমারের সাবেক নেতা অং সান সু চি'র বাড়ি বিক্রির জন্য বুধবার একটি নিলাম আয়োজন করা হলেও কেউ বাড়িটি কেনেননি। বাড়িটি বিক্রি করার জন্য প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় ৯০ মিলিয়ন মার্কিন ডলার। মিয়ানমারের একটি স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইয়াঙ্গুনের ইনয়ে হ্রদের পাশে সু চির পারিবারিক বাড়িটি প্রায় ১ দশমিক ৯২ একর জমির ওপর অবস্থিত। বাড়িটির মালিকানা নিয়ে সু চির সাথে তার ভাই অং সানের কয়েক বছরের আইনি লড়াইয়ের পর সেটি নিলামে তোলা হয়েছিল। দেশটির উচ্চ আদালতের নির্দেশেই বাড়িটি নিলামে তোলা হয়।

২০২১ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সু চি বর্তমানে কারাগারে আছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান যার মধ্যে কয়েকটি মামলায় তিনি সাজাও পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, "আজ কোন ক্রেতা না আসায় নিলামের দায়িত্বে থাকা কর্মকর্তারা চলে গেছেন।"

বিবিসি বার্মিজও এ তথ্য নিশ্চিত করেছে।

মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে তার ভাই অং সান ওর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মিয়ানমারের জান্তা সরকারের একজন মুখপাত্রের কাছে তাৎক্ষণিকভাবে মন্তব্য চাওয়া হলেও তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করেননি।

নোবেল বিজয়ী সু চি বেশ কিছু মামলায় মায়ানমারের একটি অজ্ঞাত স্থানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। কিন্তু সু চির সমর্থকরা তার বিরুদ্ধে আনা অভিযোগকে বানোয়াট বলে অভিহিত করেছিলেন।

ব্রিটেন থেকে ফিরে আসার পর মিয়ানমারে সু চি তিন দশকেরও বেশি সময় কাটিয়েছেন, যার অধিকাংশ সময় এ বাড়িতেই কাটিয়েছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে আবারো ক্ষমতাচ্যুত করার আগ পর্যন্ত মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা হিসেবে সেখানেই এ বাড়িতেই তিনি অবস্থান করেছেন।

সু চির বাবা জেনারেল অং সানকে ১৯৪৭ সালে হত্যা করা হয়। তিনি মিয়ানমারের স্বাধীনতার নায়ক ছিলেন। তার মৃত্যুর পর সু চির মা খিন খিয়ি বাড়িটি তত্ত্বাবধান করেন। 

২০০০ সালে পারিবারিক বাড়ির ভাগ চেয়ে মামলা করেন তার ভাই অং সান ও। ২০১৬ সালে এ মামলার রায় দেওয়া হয়েছিল। দেশটির উচ্চ আদালত পুরো সম্পত্তি ভাই বোনদের মধ্যে সমানভাগে ভাগ করার নির্দেশ দিয়েছিলেন।

আদালতের নির্দেশের বিরুদ্ধে আপিল করেছিলেন অং সান ও। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সর্বোচ্চ আদালত তার বিশেষ আপিলের পক্ষে রায় দিয়ে বাড়িটি নিলামে বিক্রি করতে বলেন। 

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

অং সান সু চি / নিলাম / মিয়ানমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • আড়াই বছর পর প্রকাশ্যে অং সান সু চি, সামরিক সরকারের প্রকাশিত ছবিতে সুস্থ-স্বাভাবিক তিনি

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net