Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
মাল্টার ছিনতাই হওয়া জাহাজ থেকে ভারতীয় যুদ্ধজাহাজে গুলি, আত্মসমর্পণ করতে বলেছে নৌবাহিনী

আন্তর্জাতিক

রয়টার্স
16 March, 2024, 06:05 pm
Last modified: 16 March, 2024, 06:13 pm

Related News

  • জিম্মি করার ১০ দিন পর জাহাজে দোভাষী আনে দস্যুরা; মুক্তিপণ ভাগ হয় ৩ অংশে
  • লোহিত সাগর সংকট সোমালি জলদস্যুদের ভারত মহাসাগরমুখী করেছে 
  • উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করল এমভি আবদুল্লাহ, ৫ দিনের মধ্যে দুবাই পৌঁছানোর আশা
  • নাবিকের সাক্ষাৎকার: ছিনতাই থেকে মুক্তি, যা ঘটেছিল এমভি আবদুল্লাহয়
  • এমভি আব্দুল্লাহর নাবিকেরা ২০ এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবেন: নৌপ্রতিমন্ত্রী

মাল্টার ছিনতাই হওয়া জাহাজ থেকে ভারতীয় যুদ্ধজাহাজে গুলি, আত্মসমর্পণ করতে বলেছে নৌবাহিনী

২০২৪ সালের জানুয়ারিতে জলদস্যুদের হাত থেকে বাণিজ্য জাহাজগুলোকে নিরাপত্তা দিতে লোহিত সাগরের পূর্বাঞ্চলে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। এখন পর্যন্ত আড়াইশর বেশি জাহাজে অনুসন্ধানমূলক কার্যক্রম চালিয়েছে দেশটির নৌবাহিনী।
রয়টার্স
16 March, 2024, 06:05 pm
Last modified: 16 March, 2024, 06:13 pm
সোমালি জলদস্যুদের দখল করা মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনে সশস্ত্র কয়েকজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। ১৬ মার্চ এ ছবিটি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। ছবি: স্পোকসপার্সননেভি/এক্স/হ্যান্ডআউট ভায়া রয়টার্স

ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন, ২০২৩ সালের ডিসেম্বরে ছিনতাই হওয়া মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ রুয়েনকে প্রতিহত করে জাহাজটিতে থাকা সোমালি জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলেছে ভারতীয় নৌবাহিনী।

১৪ ডিসেম্বর দস্যুরা রুয়েনের নিয়ন্ত্রণ নেয় বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৬ মার্চ) ওই মুখপাত্র বলেন, শুক্রবার জলদস্যুরা আন্তর্জাতিক জলসীমায় থাকা ভারতীয় নৌবাহিনীর জাহাজের ওপর গুলি চালিয়েছে।

এ সময় নৌবাহিনীর জাহাজটি রুয়েনে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে এবং জাহাজ ও জাহাজে কোনো বেসামরিক জিম্মি থাকলে তাদেরকে ছেড়ে দেওয়ার আহ্বান করে।

গত ১২ মার্চ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর দখল নেয় সোমালি জলদস্যুরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বলেছে, জলদস্যুরা এমভি আবদুল্লাহ ছিনতাই করার সময় এমভি রুয়েন ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নিতে ছিনতাই হওয়া মাল্টিজ জাহাজ ব্যবহার করেছিল জলদস্যুরা

২০১৭ সালের পর প্রথমবারের মতো এমভি রুয়েন জাহাজের মাধ্যমে সমুদ্রে সফলভাবে ছিনতাই করে সোমালি জলদস্যুরা।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নৌবাহিনী ২০২৩ সালের ডিসেম্বর থেকে কমপক্ষে ১৭টি ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা বা সন্দেহজনক গতিবিধি রেকর্ড করেছে।

২০২৪ সালের জানুয়ারিতে জলদস্যুদের হাত থেকে বাণিজ্য জাহাজগুলোকে নিরাপত্তা দিতে লোহিত সাগরের পূর্বাঞ্চলে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। এখন পর্যন্ত আড়াইশর বেশি জাহাজে অনুসন্ধানমূলক কার্যক্রম চালিয়েছে দেশটির নৌবাহিনী।

Related Topics

টপ নিউজ

ভারতীয় নৌবাহিনী / এমভি রুয়েন / সোমালি জলদস্যু / জাহাজ ছিনতাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • জিম্মি করার ১০ দিন পর জাহাজে দোভাষী আনে দস্যুরা; মুক্তিপণ ভাগ হয় ৩ অংশে
  • লোহিত সাগর সংকট সোমালি জলদস্যুদের ভারত মহাসাগরমুখী করেছে 
  • উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করল এমভি আবদুল্লাহ, ৫ দিনের মধ্যে দুবাই পৌঁছানোর আশা
  • নাবিকের সাক্ষাৎকার: ছিনতাই থেকে মুক্তি, যা ঘটেছিল এমভি আবদুল্লাহয়
  • এমভি আব্দুল্লাহর নাবিকেরা ২০ এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবেন: নৌপ্রতিমন্ত্রী

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net