Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নিতে ছিনতাই হওয়া মাল্টিজ জাহাজ ব্যবহার করেছিল জলদস্যুরা

আন্তর্জাতিক

রয়টার্স
15 March, 2024, 06:30 pm
Last modified: 15 March, 2024, 06:33 pm

Related News

  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • জলদস্যুর জাহাজ: কাপ্তান থেকে খালাসি ঘাম ঝরাত সবাই
  • হর্নিগোল্ডের বিচিত্র জীবন ছিল জলদস্যু, হলো জলদস্যুশিকারি
  • অকুল দরিয়ায় জলদস্যুর জীবন 
  • পাইরেট প্রজাতন্ত্র: উত্থান এবং পতনের কথামালা 

এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নিতে ছিনতাই হওয়া মাল্টিজ জাহাজ ব্যবহার করেছিল জলদস্যুরা

বৃহস্পতিবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা ফার্ম অমব্রে বলেছে, ‘সন্দেহ করা হচ্ছে, অন্য বাণিজ্য জাহাজের ওপর হামলা পরিচালনা করার জন্য ওই জাহাজটিকে (রুয়েন) মাদারশিপ হিসেবে ব্যবহার করা হয়েছে।’
রয়টার্স
15 March, 2024, 06:30 pm
Last modified: 15 March, 2024, 06:33 pm
সোমালি জলদস্যুদের হাতে এক মাসের বেশি সময় জিম্মি ছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। ফাইল ছবি: শিপস্পটিং

২০২৩ সালের ডিসেম্বরে মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ রুয়েন ছিনতাই করে সোমালি জলদস্যুরা। মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশের পতাকাবাহী এমভি আবদুল্লাহর দখল নেওয়ার সময় জলদস্যুরা মাল্টিজ জাহাজটি ব্যবহার করেছিল বলে ধারণা করছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী।

ইউন্যাভফর বৃহস্পতিবার (১৪ মার্চ) জানিয়েছে, কমপক্ষে ১২ জন তথাকথিত জলদস্যু এমভি আবদুল্লাহর আরোহণ করেছিল।

আবদুল্লাহর নাবিকেরা নিরাপদে আছেন উল্লেখ করে বাহিনীটি বলেছে, 'সম্ভাবনা আছে যে, এমভি রুয়েন জাহাজ ছিনতাইকারী আর বাংলাদেশি জাহাজের ছিনতাইকারীদের উৎসস্থল একই।'

বৃহস্পতিবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা ফার্ম অমব্রে বলেছে, 'সন্দেহ করা হচ্ছে, অন্য বাণিজ্য জাহাজের ওপর হামলা পরিচালনা করার জন্য ওই জাহাজটিকে (রুয়েন) মাদারশিপ হিসেবে ব্যবহার করা হয়েছে।'

সংস্থাটি আরও জানিয়েছে, সোমালিয়ার বন্দরশহর ইল থেকে ২৯৬ কিলোমিটার দক্ষিণপূর্বে থাকা রুয়েন জাহাজটিকে পূর্ব দিকে এগিয়ে যেতে দেখা গেছে।

২০১৭ সালের পর প্রথমবারের মতো রুয়েন জাহাজটি সফলভাবে ছিনতাই করে সোমালি জলদস্যুরা। অমব্রে জানিয়েছে, জাহাজটির জিম্মি নাবিকদের মুক্তির জন্য চাওয়া অর্থ এখনো পরিশোধ করা হয়নি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসাজনিত কারণে জাহাজটির একজন নাবিককে ছেড়ে দিয়েছে জলদস্যুরা। তবে এখনো ১৭ নাবিক তাদের হাতে বন্দি রয়েছেন।

গত বছরের নভেম্বর থেকে এডেন উপসাগর ও সোমালি বেসিনে ২০টির বেশি ছিনতাই বা ছিনতাইয়ের চেষ্টার ঘটনা রেকর্ড করেছে ইউন্যাভফর।

Related Topics

টপ নিউজ

এমভি আবদুল্লাহ / সোমালি জলদস্যু / জলদস্যু / সোমালিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২
  • জলদস্যুর জাহাজ: কাপ্তান থেকে খালাসি ঘাম ঝরাত সবাই
  • হর্নিগোল্ডের বিচিত্র জীবন ছিল জলদস্যু, হলো জলদস্যুশিকারি
  • অকুল দরিয়ায় জলদস্যুর জীবন 
  • পাইরেট প্রজাতন্ত্র: উত্থান এবং পতনের কথামালা 

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net