Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
সোমালিয় জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহকে অনুসরণ করছে ইইউ’র জাহাজ

আন্তর্জাতিক

এপি
14 March, 2024, 08:45 pm
Last modified: 14 March, 2024, 09:05 pm

Related News

  • এলডিসি উত্তরণ: ‘সম পর্যায়ের’ বাণিজ্য সম্পর্ক গড়ার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ

সোমালিয় জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহকে অনুসরণ করছে ইইউ’র জাহাজ

বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন আটলান্টার অংশ হিসেবে এমভি আবদুল্লাহকে 'অনুসরণ' করার জন্য একটি জাহাজ মোতায়েন করেছে ইইউ।
এপি
14 March, 2024, 08:45 pm
Last modified: 14 March, 2024, 09:05 pm
ছবি: উইকিপিডিয়া/মার্কিন নৌবাহিনী

সম্প্রতি সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে অনুসরণ করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি জাহাজ।

বুধবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইইউ'র মেরিটাইম ফোর্স।

ছিনতাই হওয়ার সময় এমভি আবদুল্লাহ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর উপকূল থেকে প্রায় ১১০০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল।

বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন আটলান্টার অংশ হিসেবে এমভি আবদুল্লাহকে 'অনুসরণ' করার জন্য একটি জাহাজ মোতায়েন করেছে ইইউ।

এতে বলা হয়, 'জলদস্যুরা জাহাজটির ২৩ নাবিককে জিম্মি করেছে। নাবিকেরা নিরাপদে আছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।'

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি আমব্রে জানিয়েছে, মোজাম্বিকের রাজধানী মাপুতো থেকে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়ায় যাওয়ার পথে ২০ জন সশস্ত্র জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।

জাহাজটি বাংলাদেশি কোম্পানি এসআর শিপিং লাইন্সের মালিকানাধীন। এটি চট্টগ্রামের কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।

২০১১ সালে সোমালিয়ার জলসীমায় জলদস্যুতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল। সম্প্রতি ফের জলদস্যুদের দৌরাত্ম্য বেড়েছে।

ডিসেম্বরে কমপক্ষে দুটি ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

সোমালিয়া উপকূলের আইল শহরের কাছে অবস্থান করা একটি বাণিজ্য জাহাজ ছিনতাই করে সশস্ত্র জলদস্যুরা। আরেকটি হলো আরব সাগর থেকে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনা। এই জাহাজটিকেও সোমালিয় উপকূলের একই অঞ্চলে নিয়ে যাওয়া হয়।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১১ সালে ১৬০টিরও বেশি ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করা হয়েছিল।

আন্তর্জাতিক জলসীমায় মার্কিন ও মিত্র নৌবাহিনীর উপস্থিতির কারণে ছিনতাইয়ের ঘটনা হ্রাস পেয়েছে।

Related Topics

টপ নিউজ

জলদস্যু / সোমালিয়া / এমভি আবদুল্লাহ / ইইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • এলডিসি উত্তরণ: ‘সম পর্যায়ের’ বাণিজ্য সম্পর্ক গড়ার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net