Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
লন্ডনে গাজায় যুদ্ধবিরতির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক

বিবিসি
10 March, 2024, 11:10 am
Last modified: 10 March, 2024, 11:16 am

Related News

  • জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ওসমান হাদির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল
  • চট্টগ্রাম বন্দর চুক্তির বিরুদ্ধে বাম জোটের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত
  • গাজায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল, যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
  • যুদ্ধ থামলেও গাজার ব্যাংকে নগদ অর্থ সংকট, লোভী ব্যবসায়ীদের কাছে গিয়ে ঠকছেন অনেকেই

লন্ডনে গাজায় যুদ্ধবিরতির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

বিক্ষোভ চলাকালীন, মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা আপত্তিকর স্লোগান দেওয়া বা আপত্তিকর প্ল্যাকার্ড ধারণ সহ জনশৃঙ্খলা লঙ্ঘনের সন্দেহে চারজনকে এবং লাঞ্ছনার জন্য একজনকে গ্রেপ্তার করেছেন। 
বিবিসি
10 March, 2024, 11:10 am
Last modified: 10 March, 2024, 11:16 am
লন্ডনে মার্কিন দূতাবাস অভিমুখে হাজার হাজার মানুষের ঢল। ছবি: গেটি ইমেজেস

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে মধ্য লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) আয়োজিত এই বিক্ষোভটি হাইড পার্ক কর্নার থেকে নাইন এলমসের মার্কিন দূতাবাসের দিকে যাত্রা করে। ৭ অক্টোবর হামাসের ইসরায়েলি হামলার পর গাজায় ইসরায়েলি অভিযান শুরু করার পর থেকে এটি ছিল মধ্য লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে দশম মিছিল।

মিছিলটি রওনা হওয়ার সময় সঙ্গীত শিল্পী শার্লট চার্চকে মিছিলের সামনের দিকে দেখা যায়। ওয়েলশ গায়িকা ফিলিস্তিনিদের সাথে 'সংহতি প্রদর্শন' করতেই মিছিলে যোগ দিয়েছিলেন বলে জানান।

বিক্ষোভ চলাকালীন, মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা আপত্তিকর স্লোগান দেওয়া বা আপত্তিকর প্ল্যাকার্ড ধারণ সহ জনশৃঙ্খলা লঙ্ঘনের সন্দেহে চারজনকে এবং লাঞ্ছনার জন্য একজনকে গ্রেপ্তার করেছেন। বিক্ষোভকারী ও পালটা বিক্ষোভকারীদের মধ্যে বাকবিতণ্ডার সময় হামলার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

তবে পুলিশ বলেছে, শনিবারের কোনো বিক্ষোভে 'উল্লেখযোগ্য জনশৃঙ্খলা বিঘ্নিত হয়নি'।  

বিক্ষোভে প্রতিবাদী গান গেয়েছেন শিল্পী শার্লট চার্চ। ছবি: রয়টার্স

বিক্ষোভের কারণে সাপ্তাহিক ছুটির দিনে লন্ডন 'ইহুদিদের জন্য নিষিদ্ধ এলাকায়' পরিণত হয়েছে, সরকারের চরমপন্থা বিরোধী কমিশনারের এমন মন্তব্যের পরই হাজার হাজার লোক প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) দ্বারা আয়োজিত ফিলিস্তিনপন্থী মিছিলে সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়। 

এর আগে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় নিয়োজিত কমিউনিটি সিকিউরিটি ট্রাস্টের প্রধান মার্ক গার্ডনার বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামকে বলেন, বিক্ষোভের কারণে কিছু ইহুদি সেন্ট্রাল লন্ডন এড়িয়ে চলার পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, 'বারবার ইহুদিরা বলছে, এই বিক্ষোভের কারণে তারা ছুটির দিনে শহরে ঘুরতে যাচ্ছে না। তারা ঝুঁকি নিতে চায় না যে বিক্ষোভকারীরা বুঝতে পারুক যে তারা ইহুদি এবং এজন্য তাদের গালিগালাজ করা হোক।' 

তবে মিছিলের আয়োজক বেন জামাল কমিশনারের নো-গো জোনের মন্তব্যকে 'লজ্জাজনক' বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, 'বাস্তবতা হচ্ছে, আপনি দেখতে পাবেন যে এরা বিভিন্ন পটভূমি থেকে আসা মানুষ যারা এখানে শান্তির জন্য মিছিল করছে এবং পুলিশ নিজেরাই স্বীকার করেছে যে এই মিছিলগুলো অপ্রতিরোধ্যভাবে শান্তিপূর্ণ'।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে শিল্পী চার্চ বক্তব্যে বলেন, 'এখানে গান গাওয়া হয়েছে, ড্রাম বাজানো হয়েছে। তবে বেশিরভাগের মধ্যে আবেগ ছিল, প্রেম- সহানুভূতি ছিল কারণ সে কারণেই আমরা সবাই এখানে এসেছি।' 

মিছিলে সাবেক লেবার নেতা জেরেমি করবিনও ছিলেন, যিনি এবার স্বতন্ত্র এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিএ নিউজ এজেন্সিকে তিনি বলেন, 'বিক্ষোভটি ছিল বিশাল এবং আমরা এখানে জড়ো হয়েছি কারণ গাজায় এখনও যে বোমা হামলা চলছে তাতে আমরা মর্মাহত।' 

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান শুরু করে, যাতে প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫৩ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় ৩০ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই সংঘাত অঞ্চলটিতে ক্রমবর্ধমান মানবিক সংকট তৈরি করেছে এবং জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে গাজায় দুর্ভিক্ষ 'প্রায় অনিবার্য'।

গত সপ্তাহে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন ত্রাণ কর্মকর্তা এক সতর্ক করে বলেন, গাজা উপত্যকার প্রায় ৫ লাখ ৭৬ হাজার মানুষ বিপর্যয়কর মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। উপরন্তু, উত্তরাঞ্চলে দুই বছরের কম বয়সী প্রতি ছয়টি শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 

Related Topics

টপ নিউজ

গাজা-ইসরাইল / যুদ্ধ বিরতি / বিক্ষোভ মিছিল / লন্ডনে বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ওসমান হাদির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল
  • চট্টগ্রাম বন্দর চুক্তির বিরুদ্ধে বাম জোটের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত
  • গাজায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল, যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
  • যুদ্ধ থামলেও গাজার ব্যাংকে নগদ অর্থ সংকট, লোভী ব্যবসায়ীদের কাছে গিয়ে ঠকছেন অনেকেই

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net