Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
মুকেশ আম্বানি কীভাবে এত ধনী হলেন?

আন্তর্জাতিক

দ্য নিউজ
06 March, 2024, 10:10 am
Last modified: 06 March, 2024, 11:56 am

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের
  • কাতারের লুসাইল প্রাসাদে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মুকেশ আম্বানি, ছিলেন মাস্কও

মুকেশ আম্বানি কীভাবে এত ধনী হলেন?

১৯৯০-এর দশকে মুকেশ রিলায়েন্স কোম্পানিকে পেট্রোকেমিক্যাল এবং পরিশোধন ব্যবসার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন। ২০০০ সালের দিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খুচরা বাজার ও টেলিকম বাণিজ্যে প্রবেশ করে।
দ্য নিউজ
06 March, 2024, 10:10 am
Last modified: 06 March, 2024, 11:56 am
ছবি: এএফপি

১৯৫৭ সালের ১৯ এপ্রিল জন্মগ্রহণ করা ভারতীয় ধনকুবের মুকেশ ধীরুভাই আম্বানি বর্তমানে প্রায় ১১৬ বিলিয়ন ডলার সম্পদের মালিক। ফোর্বসের ধনীদের তালিকায় আম্বানি বিশ্বের ১১তম এবং ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি।

কিছুদিন যাবত আম্বানি পরিবার তাদের কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে বেশ আলোচিত হচ্ছেন। সংবাদপত্রের শিরোনামে উঠে আসছে এই অনুষ্ঠানের একের পর এক চমকপ্রদ তথ্য। 

বর্তমানে মুকেশ আম্বানি বিশ্বের এক গুরুত্বপূর্ণ নাম। ফিন ক্যাশের প্রতিবেদনে আম্বানি পরিবারের নামি দামি গাড়ি, ২৭ তলা আকাশচুম্বী বাড়ি সর্বোপরি বিলাসবহুল জীবনযাত্রার চিত্র ফুটে উঠেছে।

মুকেশ আম্বানি কীভাবে ধনী হয়ে উঠলেন?

ধীরুভাইয়ের বড় ছেলে মুকেশ ২০ বছর বয়সে তার ছোট ভাই অনিলের সাথে তার বাবার সুতা ও মশলার ব্যবসায় যোগ দেন। পরবর্তীতে তিনি টেক্সটাইল এবং কাপড় তৈরির কৌশল রপ্ত  করে ফেলেন। একইসাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নামে একটি নতুন কোম্পানিরও খোঁজ পান তিনি।

মুকেশ আম্বানির পরিবার; ছবি: আজটাক টিভি

১৯৯০-এর দশকে মুকেশ রিলায়েন্স কোম্পানিকে পেট্রোকেমিক্যাল এবং পরিশোধন ব্যবসার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন। ২০০০ সালের দিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খুচরা বাজার ও টেলিকম বাণিজ্যে প্রবেশ করে। পটলগঙ্গায় রিলায়েন্সের প্রথম উল্লেখযোগ্য উৎপাদন প্রকল্প এবং জামনগরে বিশ্বের বৃহত্তম পরিশোধন কমপ্লেক্স প্রতিষ্ঠায় এই ধনকুবেরের অবদান উল্লেখযোগ্য। 

২০০২ সালে মারা যান ধীরুভাই। এর পরেই মুকেশ ও অনিল দুইভাই সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। ধীরুভাই কোন উইল না করে যাওয়ায় সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের এই ঝামেলা চলেছিল প্রায় ১০ বছর। অবশেষে তাদের মা কোকিলা এই বিবাদ মেটাতে এগিয়ে আসে।

মা অনিলকে বিদ্যুৎ, আর্থিক পরিষেবা এবং টেলিকম বাণিজ্য দেন, যার মূল্য সেই সময়ে প্রায় ২৫,০০০ কোটি টাকারও বেশি ছিল। এদিকে টেক্সটাইল, তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যালস এবং পরিশোধনের নিয়ন্ত্রণ দেওয়া হয় মুকেশকে।

মুকেশ আম্বানির অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো 'রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ' এবং অনিল আম্বানির অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো 'রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ' বা 'রিলায়েন্স গ্রুপ' নামে পরিচিত।

সম্পদের এই বিভাজনে যুক্ত করা হয় আরো একটি শর্ত। মুকেশ ও অনিল, দুই ভাইকে ১০ বছরের জন্য একে অপরের ব্যবসায় প্রবেশ করতে নিষেধ করা হয় এই শর্তে। এক্ষেত্রে সময়ের সাথে সাথে মুকেশের তত্ত্বাবধানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ধীরে তবে অবিচলভাবে পৌঁছে গিয়েছে নতুন উচ্চতায়। 

অনন্ত আম্বানির ছেলের বিয়ে যেন হয়ে উঠেছিল তারকাদের মিলনমেলা; ছবি: টাইমস নাউ নিউজ

যখন বাজার মূলধনের হিসেব আসে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ১০০ বিলিয়ন ডলারের থ্রেশহোল্ড বা সীমা অতিক্রম করা প্রথম ভারতীয় কর্পোরেশন হয়ে ওঠে ২০০৭ সালের মধ্যে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরবর্তীতে অন্যান্য শিল্পের পাশাপাশি পোশাক, সৌর শক্তি, খুচরা বাণিজ্য, বিনোদন (রিলায়েন্স ইরোস) এবং লজিস্টিকসহ অন্যান্য শিল্প ক্ষেত্রেও প্রসারিত করে নিজেদের।

মুকেশ আম্বানির সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল টেলিকম সেক্টরে প্রবেশ। একইসাথে 'জিও ইনফোটেল' বা 'জিও' প্রতিষ্ঠা ছিল এই বাণিজ্যে তার সবচেয়ে যুগান্তকারী ধাপ। 

এই বাণিজ্যে প্রবেশ করার সাথে সাথে মুকেশ টেলিকম শিল্পের প্রতিষ্ঠিত প্রতিযোগীদের একে অপরের সাথে যোগ দিতে বাধ্য করেছিল। একইসাথে তাদের ব্যাপক ক্ষতির দিকেও ঠেলে দিয়েছিল মুকেশ।


অনুবাদ: জেনিফার এহসান 

Related Topics

টপ নিউজ

মুকেশ আম্বানি / আম্বানি / অনন্ত আম্বানি / নিতা আম্বানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের
  • কাতারের লুসাইল প্রাসাদে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মুকেশ আম্বানি, ছিলেন মাস্কও

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net