Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
গাজায় ‘গণহত্যার প্রতিবাদে’ ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

আন্তর্জাতিক

রয়টার্স; বিবিসি
26 February, 2024, 11:25 am
Last modified: 26 February, 2024, 11:28 am

Related News

  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • যুদ্ধবিরতিতে দ্রুতগতিতে মিসাইল ও ড্রোনের মজুত বাড়াচ্ছে ইরান: আইআরজিসি কমান্ডার
  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম
  • ইরানের কার্গো জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র, পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের
  • ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প

গাজায় ‘গণহত্যার প্রতিবাদে’ ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সামরিক বাহিনীর পোশাক পরা ওই ব্যক্তি ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা এক ভিডিওতে বলেছেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না।’
রয়টার্স; বিবিসি
26 February, 2024, 11:25 am
Last modified: 26 February, 2024, 11:28 am
২৫ বছর বয়সি অ্যারন বুশনেল নিজের শরীরে আগুন দেওয়ার পর ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দিকে যাওয়া একটি সড়ক আটকে রাখে মার্কিন সিক্রেট সার্ভিস। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে এক ব্যক্তি নিজ শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ইউএস ইমার্জেন্সি সার্ভিস। 

রোববার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বেলা ১টার দিকে এ ঘটনা ঘটেছে।

শহরের দমকল বিভাগ ইএমএস জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা আগুন নিভিয়ে ফেলার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার জীবনের আশঙ্কা রয়েছে।

মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তি মার্কিন বিমানবাহিনীর সক্রিয় সদস্য।

এক বিবৃতিতে ওয়াশিংটনের পুলিশ জানিয়েছে, 'এনডব্লিউ-র ইন্টারন্যাশনাল ড্রাইভের ৩৫০০ ব্লকে বেলা ১টার দিকে ঘটনাটি ঘটে।' 

বিবৃতিতে আরও বলা হয়, ওই 'প্রাপ্তবয়স্ক পুরুষকে' হাসপাতালে নেওয়া হয়; তিনি 'আশঙ্কাজনক অবস্থায়' আছেন।

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সামরিক বাহিনীর পোশাক পরা ওই ব্যক্তি ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা এক ভিডিওতে বলেছেন, 'আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না।'

এরপর শরীরে আগুন লাগিয়ে দিয়ে তিনি চিৎকার করে 'ফিলিস্তিনকে মুক্ত করো' (ফ্রি প্যালেস্টাইন) বলতে থাকেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি বলে দূতাবাসের একজন মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের সামনে এবারই প্রথম কেউ নিজের গায়ে আগুন দেননি। 

গত ডিসেম্বরেই একজন বিক্ষোভকারী জর্জিয়া অঙ্গরাজ্যের ইসরায়েলি কনস্যুলেটের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। 

পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভকারী পেট্রোল দিয়ে নিজের গায়ে আগুন দিয়েছিলেন। ওই ঘটনার অকুস্থলে একটি ফিলিস্তিনি পতাকা পাওয়া গিয়েছিল। 

গত অক্টোবরে ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের সামনে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে। ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী—দুই পক্ষই বিক্ষোভ করছে সেখানে।

গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়। জিম্মি করা হয় ২৫৩ জন ইসরায়েলিকে।

এরপর সেদিনই ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি। কয়েক মাসের ইসরায়েলি হামলায় প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিন-ইসরায়েল / গাজা উপত্যকা / গাজা যুদ্ধ / যুক্তরাষ্ট্র / গণহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • যুদ্ধবিরতিতে দ্রুতগতিতে মিসাইল ও ড্রোনের মজুত বাড়াচ্ছে ইরান: আইআরজিসি কমান্ডার
  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম
  • ইরানের কার্গো জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র, পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের
  • ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net