Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
গাজায় ইয়াসির আরাফাতের বাসভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
25 February, 2024, 11:20 am
Last modified: 25 February, 2024, 11:53 am

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • ছবিতে ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া গাজা সিটি

গাজায় ইয়াসির আরাফাতের বাসভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল

সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘ধ্বংসযজ্ঞের পরও বাড়িটি তার তাৎপর্য নিয়ে আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে থাকবে। দখলদারের বর্বরতা ও নৃশংসতার আরেকটি প্রমাণ এটি।’ 
টিবিএস রিপোর্ট
25 February, 2024, 11:20 am
Last modified: 25 February, 2024, 11:53 am
গাজার বিধ্বস্ত বাড়ির ভেতরে ইয়াসির আরাফাতের প্রতিকৃতি। ছবি: ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়ের ফেসবুক পেজ

ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জানিয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।

মন্ত্রণালয়ের ফেসবুকে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত আরাফাত যে বাড়িতে থাকতেন সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী আতেফ আবু সাইফ এই ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে বলেন, এটি ফিলিস্তিনি জনগণের কাছে অর্থবহ প্রতীক মুছে ফেলতে ইসরায়েলের চলমান অভিযানের অংশ।

বিবৃতিতে মন্ত্রী যোগ করেন, 'বাড়িটি সমস্ত ফিলিস্তিনিদের কাছে অনেক তাৎপর্যপূর্ণ, যেন এটি তাদেরই বাড়ি। এখানে আমাদের চিরন্তন নেতার অনেক ব্যক্তিগত এবং পারিবারিক জিনিসপত্র ছিল। বাড়িটির দেয়ালের প্রতিটি কোনা গাজায় থাকাকালীন আবু আম্মারের (আরাফাত) অনেক মুহূর্তের স্মৃতি বহন করে।'

আবু সাইফ জানান, বাড়িটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হত। আরাফাত তার জীবনের বিভিন্ন পর্যায়ে তার জনগণের মুক্তির জন্য যে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন তার ঐতিহাসিক চিত্র সবার কাছে তুলে ধরত এই বাড়ি।  

ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ধ্বংসপ্রাপ্ত বাড়ি । ছবি: ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়ের ফেসবুক পেজ

সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, 'ধ্বংসযজ্ঞের পরও বাড়িটি তার তাৎপর্য নিয়ে আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে থাকবে। দখলদারের বর্বরতা ও নৃশংসতার আরেকটি প্রমাণ এটি।' 

ইয়াসির আরাফাত ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের (পিএনএ) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। 

দীর্ঘদিন রোগভোগের পর ৭৫ বছর বয়সে ২০০৪ সালের ১১ নভেম্বর মৃত্যুবরণ করেন আরাফাত। তাকে রামাল্লার সদর দপ্তর চত্বরে সমাহিত করা হয়। 

Related Topics

টপ নিউজ

ইয়াসির আরাফাত / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / গাজা উপত্যকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • ছবিতে ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া গাজা সিটি

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net