Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
১০ মার্চের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে রাফায় হামলা চালাবে ইসরায়েল

আন্তর্জাতিক

বিবিসি
19 February, 2024, 11:55 am
Last modified: 19 February, 2024, 11:54 am

Related News

  • লেবাননে হামলার সময় ভুলবশত নিজেদের গোলার আঘাতেই ইসরায়েলি নাগরিক নিহত
  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি

১০ মার্চের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে রাফায় হামলা চালাবে ইসরায়েল

বিবিসি
19 February, 2024, 11:55 am
Last modified: 19 February, 2024, 11:54 am
রাফায় সাম্প্রতিক ইসরায়েলি আক্রমণে অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ছবি: রয়টার্স

ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রিপরিষদের সদস্য বেনি গান্তজ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি ১০ মার্চের মধ্যে গাজায় বন্দি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয়, তবে রাফা শহরে আক্রমণ শুরু হবে।

এর মাধ্যমে গাজার দক্ষিণাঞ্চলের অতি ঘনবসতিপূর্ণ শহর রাফায় কবে ইসরায়েলি সেনারা প্রবেশ করতে পারে, তা প্রথমবারের মতো জানাল ইসরায়েল।

মিসরের সীমান্তবর্তী শহর রাফায় এখন প্রায় ১৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। আর গাজার মোট জনসংখ্যা প্রায় ২৩ লাখ।

এর আগে জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ইসরায়েলের হামলার জন্য গাজার অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল অচল হয়ে গেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাদের রাফার উত্তরে খান ইউনিস হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ইসরায়েলি জিম্মিদের খান ইউনিসে রাখার খবর পাওয়ার দাবি করে গত বৃহস্পতিবার ওই হাসপাতালে প্রবেশ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

আইডিএফ বলেছে, খান ইউনিসে তারা 'সংক্ষিপ্ত ও সীমিত' অভিযান চালিয়েছে। হামাসের বিরুদ্ধে ওই হাসপাতালকে 'সন্ত্রাসের জন্য ব্যবহারের' অভিযোগ তুলেছে তারা।

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গান্তজ বলেছেন, 'বিশ্বকে জানাই, হামাস নেতাদের জানাই—রমজানের মধ্যে আমাদের জিম্মিরা ঘরে না ফিরলে সব জায়গায় যুদ্ধ অব্যাহত থাকবে, রাফা এলাকাসহ।'

এ বছর পবিত্র রমজান শুরু হবে [চাঁদ দেখার ভিত্তিতে] ১০ মার্চ থেকে। 

গান্তজ আরও বলেন, ইসরায়েল 'সমন্বিত পদ্ধতিতে' কাজ করবে। অভিযানের পাশাপাশি মার্কিন ও মিসরীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। 

রমজান শুরুর মাত্র তিন সপ্তাহ আগে রাফা থেকে আসা খবর বলছে, কিছু লোক ওই এলাকা ছাড়ছে। তবে অধিকাংশই এখনও অপেক্ষা করছে, কী করবে বুঝতে পারছে না।

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফায় স্থল আক্রমণ চালানোর সিদ্ধান্তে অনড় আছেন।

মিসরসহ কয়েকটি আরব দেশ উপর্যুপরি সতর্ক করে আসছে যে রাফায় হামলা চালালে অসংখ্য ফিলিস্তিনি মিশরে ঢুকে পড়তে পারে, যা তাদের জন্য গ্রহণযোগ্য নয়। অন্যদিকে সৌদি আরব প্রতিজ্ঞা করেছে, রাফায় আক্রমণ চালালে অত্যন্ত গুরুতর অভিঘাত মোকাবিলা করতে হবে ইসরায়েলকে।  

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০-র বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে হামাস। সেদিনই জবাবে গাজায় লাগাতার হামলা চালায় ইসরায়েল। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ২৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / রাফাহ / রাফা শহর / ইসরায়েল / গাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • লেবাননে হামলার সময় ভুলবশত নিজেদের গোলার আঘাতেই ইসরায়েলি নাগরিক নিহত
  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net