Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
গাজায় মানবিক বিরতির নতুন প্রস্তাবেও ভেটোর হুমকি আমেরিকার

আন্তর্জাতিক

সিএনএন, মিডল ইস্ট আইন
18 February, 2024, 07:50 pm
Last modified: 18 February, 2024, 07:57 pm

Related News

  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানি তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের

গাজায় মানবিক বিরতির নতুন প্রস্তাবেও ভেটোর হুমকি আমেরিকার

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে ভেটো প্রদানের এই হুমকি দেন। এসময় তিনি বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র; যার আওতায় বন্দি বিনিময় এবং ছয় সপ্তাহের জন্য লড়াইয়ের বিরতি কার্যকর হবে।
সিএনএন, মিডল ইস্ট আইন
18 February, 2024, 07:50 pm
Last modified: 18 February, 2024, 07:57 pm
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। ছবি: আনাদলু/ ভায়া সিএনএন

গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান সম্বলিত একটি খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য জমা দিয়েছে আলজেরিয়া। এই প্রেক্ষাপটে, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হুঁশিয়ার করে বলেছেন, এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য এলে তাঁর দেশ সেখানে ভেটো দেবে। ওয়াশিংটন এই প্রস্তাব গ্রহণ করবে না।  

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে ভেটো প্রদানের এই হুমকি দেন। এসময় তিনি বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র; যার আওতায় বন্দি বিনিময় এবং ছয় সপ্তাহের জন্য লড়াইয়ের বিরতি কার্যকর হবে।

তিনি বলেন, "গত সপ্তাহব্যাপী প্রেসিডেন্ট বাইডেন একাধিকবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এবং মিশর ও কাতারের নেতাদের সাথে এই চুক্তি এগিয়ে নিতে কথা বলেছেন। (সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চুক্তির বিষয়ে) ব্যবধান থাকলেও, মূল বিষয়গুলো এখন আলোচনার টেবিলে।"

"আমাদের বিশ্বাস এই চুক্তি জিম্মিদের তাঁদের পরিবারের কাছে ফিরে যাবার সর্বোত্তম সুযোগ তৈরি করবে, এবং একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলমান লড়াইয়ে বিরতি টানবে। সেই সুযোগে, গাজার ফিলিস্তিনিদের কাছে জীবনদায়ী খাদ্য, পানি, জ্বালানি, ওষুধ ও অন্যান্য নিত্যপণ্য সরবরাহ করা যাবে, যা তাঁদের জরুরি ভিত্তিতে দরকার"- যোগ করেন গ্রিনফিল্ড। 

আলজেরিয়ার খসড়া প্রস্তাবের প্রসঙ্গে তিনি বলেন, "নিরাপত্তা পরিষদে পাঠানো এই প্রস্তাব সে তুলনায় এ ধরনের ফলাফল অর্জন করতে পারবে না। বরং, তার পরিপন্থী হবে, এজন্যই যুক্তরাষ্ট্র এই খসড়া প্রস্তাবের ভিত্তিতে কোনো ধরনের পদক্ষেপকে সমর্থন করছে না। তাই এটি খসড়ায় যেভাবে আছে, সেভাবেই (অপরিবর্তিভাবে) ভোটাভুটির জন্য তোলা হলে, এটি গৃহীত হবে না।"

গাজায় মানব ইতিহাসের ভয়াবহতম এক গণহত্যা ও ধবংসযজ্ঞ চলমান থাকার মধ্যে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের কথা জানালো। সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলকে সব ধরনের সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের জাহাজ চলাচলে বাধা দেওয়ায় এমনকি ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধেও বিমান হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের গণহত্যায় ঘনিষ্ঠ সহযোগীর ভূমিকাতেও অবতীর্ণ হয়েছে- এমনটি খোদ আমেরিকার শান্তিকামী সংগঠন ও মানবাধিকার কর্মীরাও বলছেন।   

Related Topics

টপ নিউজ

মানবিক যুদ্ধবিরতি / গাজা / নিরাপত্তা পরিষদ / যুক্তরাষ্ট্র / ভেটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানি তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net