Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
আবু ধাবিতে হিন্দু মন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক

বিবিসি
14 February, 2024, 03:55 pm
Last modified: 14 February, 2024, 04:02 pm

Related News

  • যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • নিরাপত্তা ঝুঁকিতে আকাশসীমা বন্ধ থাকার পর আমিরাতে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত

আবু ধাবিতে হিন্দু মন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

মন্দিরটি সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক দান করা ২৭ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে
বিবিসি
14 February, 2024, 03:55 pm
Last modified: 14 February, 2024, 04:02 pm
আবু ধাবির বিএপিএস হিন্দু মন্দির। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবু ধাবিতে একটি বিশাল হিন্দু মন্দির উদ্বোধন করবেন।

আবু ধাবির বিএপিএস হিন্দু মন্দিরটি সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক দান করা ২৭ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে।

২০১৮ সালে মোদির সংযুক্ত আরব আমিরাত সফরের সময় এটি নির্মাণের ঘোষণা দিয়েছিল ভারত সরকার।

বিশ্লেষকরা বলছেন, দুই মাসের মধ্যে ভারতে হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগে মোদির এই মন্দিরের উদ্বোধন বিজেপি সরকারের হিন্দু জাতীয়তাবাদী অ্যাজেন্ডা বৃদ্ধি করবে।

উত্তর ভারতীয় শহর অযোধ্যায় হিন্দু দেবতা রামের একটি বিশাল মন্দির উদ্বোধন করার কয়েক সপ্তাহ পরেই নতুন এই মন্দিরটি উদ্বোধন করা হচ্ছে।

দেবতা রামের মন্দিরটি ১৯৯২ সালে হিন্দু জনতার ভেঙে ফেলা ১৬ শতকের বাবরি মসজিদের জায়গার উপর নির্মাণ করা হয়েছে। মসজিদটি ভাঙায় দাঙ্গা শুরু হয়েছিল এবং এতে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছিল।

আবু ধাবির মন্দিরটি বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা দ্বারা পরিচালিত হয়। সংস্থাটি নিজেকে 'আধ্যাত্মিক, স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত সংঘ' বলে দাবি করে। এটির লক্ষ্য হল 'বিশ্বাস, সেবা এবং বৈশ্বিক সম্প্রীতির হিন্দু মূল্যবোধকে লালন করা।'
সংস্থাটির সদর দফতর নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে।

আরব আমিরাতে কয়েক দশক ধরেই মন্দির থাকলেও বলা হচ্ছে, এটিই প্রথম মন্দির যেটি ঐতিহ্যবাহী কৌশল ব্যবহার করে নির্মাণ করা হয়েছে।

মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলেপাথর এবং সাদা ইতালীয় মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরটি ভারতে খোদাই করে দুবাইতে এনে যুক্ত করা হয়েছে।

ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এবং ৮৫ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যে যুক্ত আছে।

সংযুক্ত আরব আমিরাতের সব থেকে বেশী প্রবাসী ভারতীয় এবং দেশটিতে হাজার হাজার হিন্দু বসবাস করে।

বিশ্ব নেতাদের ফোরাম ওয়ার্ল্ড গভার্নমেন্টস সামিটে অংশ নিতে নরেন্দ্র মোদি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।

সফরের প্রথম দিন মঙ্গলবারে (১৩ ফেব্রুয়ারি) তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি এবং একটি বড় অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে।

চুক্তিগুলো দুই দেশের মধ্যে সুরক্ষা, বাণিজ্য এবং আধুনিক অবকাঠামোগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।

মোদি আবু ধাবিতে ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি মন্দিরের জন্য জমি বরাদ্দ দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন।


ইংরেজী থেকে অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

নরেন্দ্র মোদি / সংযুক্ত আরব আমিরাত / মন্দির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • নিরাপত্তা ঝুঁকিতে আকাশসীমা বন্ধ থাকার পর আমিরাতে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net