Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
রাফায় ইসরায়েলি পরিকল্পিত হামলা রুখতে আইসিজেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান দক্ষিণ আফ্রিকার 

আন্তর্জাতিক

আল জাজিরা
14 February, 2024, 11:40 am
Last modified: 14 February, 2024, 11:48 am

Related News

  • গাজা যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আরব রাষ্ট্রগুলোর গোপন সহযোগিতা বেড়েছে
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • গাজা যুদ্ধ বন্ধে মিশরে হামাস-ইসরায়েল বৈঠক; দ্রুত সমাধানের আশা ক্ষীণ
  • ইউরোপ জুড়ে গাজার সমর্থনে বিক্ষোভ, লন্ডনে ৪০০-এর বেশি গ্রেপ্তার

রাফায় ইসরায়েলি পরিকল্পিত হামলা রুখতে আইসিজেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান দক্ষিণ আফ্রিকার 

গতমাসে আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে মামলা করে দক্ষিণ আফ্রিকা। ঐ মামলার পরিপ্রেক্ষিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সৈন্যদের গণহত্যা থেকে বিরত রাখতে ইসরাইলকে দেশটির ক্ষমতার মধ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল আদালত।
আল জাজিরা
14 February, 2024, 11:40 am
Last modified: 14 February, 2024, 11:48 am
ছবি: এএফপি

গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে আক্রমণের পরিকল্পনা করছে ইসরায়েল। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) উক্ত অঞ্চলে বসবাসকৃত ফিলিস্তিনিদের সুরক্ষায় অতিরিক্ত জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

গতমাসে আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে মামলা করে দক্ষিণ আফ্রিকা। ঐ মামলার পরিপ্রেক্ষিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সৈন্যদের গণহত্যা থেকে বিরত রাখতে ইসরাইলকে দেশটির ক্ষমতার মধ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল আদালত।

এদিকে ইসরায়েল গাজায় হামলার ক্ষেত্রে গণহত্যার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। একইসাথে আদালতকে সরাসরি মামলাটি প্রত্যাখ্যান করতে বলেছে।

ইসরায়েলের দাবি, তারা আন্তর্জাতিক আইনকে সম্মান করে এবং গাজার নিয়ন্ত্রণে থাকা স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রাখে।

গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের আক্রমণের মুখে প্রায় ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফাতে আশ্রয় নিয়েছে। সম্প্রতি ইসরায়েল জানায়, তারা রাফাতে স্থল হামলা সম্প্রসারিত করার পরিকল্পনা করছে। 

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে ইস্যুকৃত এক বিবৃতিতে দেখা যায়, "গতকাল (সোমবার) আদালতে পাঠানো আবেদনে দক্ষিণ আফ্রিকার সরকার বলেছে যে, রাফাতে নজিরবিহীন সামরিক আক্রমণের ইসরায়েলি ঘোষণায় আমরা উদ্বিগ্ন। এর ফলে আরও বড় আকারের হত্যাকাণ্ড, ক্ষতি ও ধ্বংসযজ্ঞ ঘটবে।"

একইসাথে দক্ষিণ আফ্রিকা মনে করে, ইসরায়েলের এমন পরিকল্পনা গণহত্যা কনভেনশন এবং ২৬ জানুয়ারির আদালতের আদেশ উভয়েরই গুরুতর এবং অপূরণীয় লঙ্ঘন।

দক্ষিণ আফ্রিকার এই আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। তবে অতীতে আইসিজে কখনও কখনও পরিস্থিতি পরিবর্তনের সাপেক্ষে অতিরিক্ত জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। 

গাজায় গণহত্যা হয়েছে কি-না, দক্ষিণ আফ্রিকার আনা এই মামলাটির মূল বিষয়ে আদালত এখনও রায় দেয়নি। তবে এটি গাজার ফিলিস্তিনিদের গণহত্যা থেকে রক্ষা পাওয়ার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। একইসাথে আদালত ইসরায়েলকে জ্বালানিসহ অত্যধিক প্রয়োজনীয় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে।

জোহানেসবার্গ থেকে আল জাজিরার রিপোর্টার ফাহমিদা মিলার বলেন, "আইসিজের মূল আদেশ অনুসরণ করা হবে কি-না তা নিয়ে সবসময় প্রশ্ন রয়েছে। কেননা যখন আদেশ দেওয়া হয়েছিল, তখন পর্যবেক্ষণ এবং বাস্তবায়নের বিষয়ে উদ্বেগ ছিল। এখন পর্যন্ত ইসরায়েলকে কার্যতভাবে পিছিয়ে যেতে দেখিনি।"

ফাহমিদা মিলার আরও বলেন, "ইসরায়েল কয়েক সপ্তাহ আগে দেওয়া আদেশ ইতোমধ্যেই লঙ্ঘন করেছে। তাই দক্ষিণ আফ্রিকা চায়, আদালতকে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করুক।"

এদিকে দক্ষিণ আফ্রিকার আবেদনের দিনই ইসরায়েলি বাহিনী রাফাহতে ১৪টি বাড়ি এবং তিনটি মসজিদে হামলা চালায়। সেখানে কয়েক ডজন লোককে হত্যা করেছিল এবং শত শত বাস্তুচ্যুত পরিবার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে, চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২৮,৪৭৩ জন মানুষ নিহত হয়েছে। যার শতকরা ৭০ ভাগই নারী ও শিশু। 

একইসাথে গাজার জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর মোট জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে দিন পার করছে।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

আইসিজে / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / গাজা যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • গাজা যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আরব রাষ্ট্রগুলোর গোপন সহযোগিতা বেড়েছে
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • গাজা যুদ্ধ বন্ধে মিশরে হামাস-ইসরায়েল বৈঠক; দ্রুত সমাধানের আশা ক্ষীণ
  • ইউরোপ জুড়ে গাজার সমর্থনে বিক্ষোভ, লন্ডনে ৪০০-এর বেশি গ্রেপ্তার

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net