Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
পাকিস্তানে নির্বাচনের ২৩৮ আসনের ফল ঘোষণা, এগিয়ে ইমরানের সমর্থকেরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 February, 2024, 11:30 am
Last modified: 10 February, 2024, 12:46 am

Related News

  • রূপপুর বিদ্যুৎকেন্দ্র: অক্টোবরের প্রথম সপ্তাহে আসছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুরে পারমাণবিক জ্বালানি পরিবহনে বিলম্ব
  • ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই-এর লংমার্চ ঠেকাতে রাজধানী ‘লকডাউন’ করল পাকিস্তান সরকার
  • নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক

পাকিস্তানে নির্বাচনের ২৩৮ আসনের ফল ঘোষণা, এগিয়ে ইমরানের সমর্থকেরা

ফল ঘোষণা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফলাফলে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো হাড্ডাহাড্ডি লড়াই করছে।
টিবিএস ডেস্ক
09 February, 2024, 11:30 am
Last modified: 10 February, 2024, 12:46 am

ছবি: রয়টার্স

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ২৩৮টি আসনের ফলাফল ঘোষণার কথা জানা গেছে। এর মধ্যে বেশিরভাগ আসনেই এগিয়ে রয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা'র খবরে বলা হয়েছে, এ পর্যন্ত ঘোষিত ২৩৮টি আসনের মধ্যে ৯৭টিতেই জয় পেয়েছে স্বতন্ত্ররা, যাদের বেশিরভাগই ইমরান খানের সমর্থক।

নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) পিএমএল-এন ৬৬টি আসনে এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫১টি আসনে জয় পেয়েছে।

এছাড়া, অন্যান্যরা ২৪টি আসনে জয় পেয়েছে।

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ১২ ঘণ্টা পর ফল ঘোষণা শুরু হয়। দীর্ঘ এই সময় ধরে ফল আটকে রাখায় বা স্পষ্ট করে কিছু না বলায় প্রশ্ন উঠেছিল। নির্বাচন পর্যবেক্ষকেরা বলছেন, পাকিস্তানের অতীতের নির্বাচনগুলোকে বিবেচনায় নিলে এবারের ফল ঘোষণায় এমন বিলম্ব অস্বাভাবিক।

ফল ঘোষণা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফলাফলে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো হাড্ডাহাড্ডি লড়াই করছে। ধারণা করা হয়েছিল, মূল লড়াইটি শেষ পর্যন্ত ইমরান খানের পিটিআই-সমর্থিত প্রার্থী এবং নওয়াজ শরিফের পিএমএল-এনের প্রার্থীদের মধ্যে হবে। তবে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা কিছুটা এগিয়ে রয়েছে।

পিটিআই গত জাতীয় নির্বাচনে জিতে পাকিস্তানে সরকার গঠন করেছিল। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, এবার পিএমএল-এনের পেছনে ক্ষমতাধর সামরিক বাহিনীর সমর্থন রয়েছে।

সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৩৩টি আসন প্রয়োজন। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এবারের নির্বাচনে কোনো একক সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে।

এদিকে নির্বাচনে জয় পাবে বলে দাবি করেছে প্রধান দুই দলই—পিটিআই ও পিএমএল-এন।

লাহোরে ভোট দেওয়ার সময় নওয়াজ শরিফ সাংবাদিকদের বলেছেন, 'জোটগত সরকারের কথা বলবেন না।'

এদিকে পিএমএল-এনের নেতা মরিয়ম আওরঙ্গজেব দাবি করেছেন, কেন্দ্র ও পাঞ্জাবে পিএমএল-এনই সরকার গঠন করবে।

এক এক্স বার্তায় (সাবেক টুইটার) তিনি লেখেন, তাদের দলের ইলেকশন সেল এখনও ফল সংগ্রহ করছে। মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ফল সংগ্রহ কঠিন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার দল 'শক্তিশালী' অবস্থানে আছে।

অন্যদিকে পিটিআইও পিএমএল-এনের প্রতি পরাজ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। এক এক্স বার্তায় দলটি বলেছে, 'পরাজয় মেনে নিন। পাকিস্তানের জনগণ কখনও আপনাকে গ্রহণ করবে না।'

উল্লেখ্য, এবারের নির্বাচনে পিটিআইকে দল হিসেবে বৃহস্পতিবারের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। তাদের নির্বাচনী প্রতীকও ছিনিয়ে নেওয়া হয়। তাই ইমরানের দলের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণের সময় পাকিস্তানজুড়ে বন্ধ রাখা হয়েছিল মোবাইল নেটওয়ার্ক। এছাড়া অনেক অঞ্চলে ইন্টারনেট বন্ধ থাকা কিংবা গতি কম থাকার খবরও এসেছিল।

তথ্যসূত্র: রয়টার্স, ডন, ও আল জাজিরা

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পাকিস্তানের নির্বাচন / পিটিআই / পিএমএল-এন / ইমরান খান / নওয়াজ শরীফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • রূপপুর বিদ্যুৎকেন্দ্র: অক্টোবরের প্রথম সপ্তাহে আসছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুরে পারমাণবিক জ্বালানি পরিবহনে বিলম্ব
  • ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই-এর লংমার্চ ঠেকাতে রাজধানী ‘লকডাউন’ করল পাকিস্তান সরকার
  • নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net