Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী শহর দখলের দাবি মিয়ানমারের আরকান আর্মির

আন্তর্জাতিক

রয়টার্স
15 January, 2024, 09:50 pm
Last modified: 15 January, 2024, 10:00 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার
  • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর
  • সীমান্তে গোলাগুলি ও শিশু আহত: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গভীর উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী শহর দখলের দাবি মিয়ানমারের আরকান আর্মির

এএ’র মুখপাত্র খাইন থু খা জানান, তারা কালাদান নদীর তীরে অবস্থিত বন্দর শহর পালেতওয়া জয় করেছে। শহরটি প্রতিবেশী দেশগুলোর (বাংলাদেশ ও ভারত) সঙ্গে বাণিজ্যের চাবিকাঠি। 
রয়টার্স
15 January, 2024, 09:50 pm
Last modified: 15 January, 2024, 10:00 pm
২০১৮ সালের ৬ এপ্রিল মিয়ানমারে এক কুচকাওয়াজে সৈন্যরা আরাকান আর্মির প্রধান মেজর জেনারেল তোয়ান মরত নাইংকে স্যালুট জানায়। ফাইল ছবি: আরাকান আর্মির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নিও তোয়ান আওং/ টুইটার

বাংলাদেশ ও ভারতের সীমানা সলগ্ন একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে মিয়ানমারের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।

দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের পালেতওয়া শহর দখলের দাবি করেছে ওই অঞ্চলের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। 

এএ'র বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএ'র মুখপাত্র খাইন থু খা গতকাল রবিবার রাতে জানান, তারা কালাদান নদীর তীরে অবস্থিত বন্দর শহর পালেতওয়া জয় করেছে। শহরটি প্রতিবেশী দেশগুলোর (বাংলাদেশ ও ভারত) সঙ্গে বাণিজ্যের চাবিকাঠি। 

খাইন থু খা বলেন, 'সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করব।' 

তিনি আরও জানান, তারা শিগগিরই ওই এলাকার প্রশাসনিক ও আইন-শৃঙ্খলার দায়িত্ব নেবে। 

মিয়ানমারের জান্তা সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রয়টার্স স্বাধীনভাবে এএ'র দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এর আগে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের আরেকটি বিদ্রোহী গোষ্ঠী চীন সীমান্তে উত্তরাঞ্চলীয় শান রাজ্যের লাউক্কাই শহর দখল করে।

গত সপ্তাহে জান্তা তা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)  নামের ওই গোষ্ঠীর সঙ্গে চীন সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয়।

চীনের মধ্যস্থতায় দেশটির কুনমিং শহরে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

কিন্তু রবিবার বিদ্রোহী জোট জানায়, জান্তা বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং শান রাজ্যের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে।

মিয়ানমারের জান্তা গোষ্ঠী একাধিক সশস্ত্রী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়ছে। দেশটির গণতন্ত্রপন্থী সরকার সমর্থিত জান্তাবিরোধী মিত্র গোষ্ঠীগুলো বেশ কয়েকটি সামরিক চৌকি এবং শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

তবে, ২০২১ সালে নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পর থেকে এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা সরকার।
 
Related Topics

টপ নিউজ

মিয়ানমার / জান্তা সরকার / আরকান আর্মি / পালেতওয়া / রাখাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার
  • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর
  • সীমান্তে গোলাগুলি ও শিশু আহত: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গভীর উদ্বেগ প্রকাশ

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net