Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ইকুয়েডরে টেলিভিশন স্টুডিওর লাইভে ঢুকে তাণ্ডব চালাল বন্দুকধারীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 January, 2024, 01:00 pm
Last modified: 10 January, 2024, 01:03 pm

Related News

  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ‘নো কিংস’ বিক্ষোভ: ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী মিছিল-সমাবেশ
  • বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণার পরদিনই ইরানের গ্যাস স্থাপনা ও পাইপলাইনে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

ইকুয়েডরে টেলিভিশন স্টুডিওর লাইভে ঢুকে তাণ্ডব চালাল বন্দুকধারীরা

গত সোমবার থেকে ইকুয়েডরে মোট ৬০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এতে এখন পর্যন্ত সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
টিবিএস ডেস্ক
10 January, 2024, 01:00 pm
Last modified: 10 January, 2024, 01:03 pm
ছবি: রয়টার্স

ইকুয়েডরে মুখোশ পরা বন্ধুধারীদের একটি গ্রুপ দেশটির এক পাবলিক টেলিভিশনের স্টুডিওতে লাইভে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এক্ষেত্রে সম্প্রচার চলাকালীনই ঐ দুর্বৃত্তরা স্টাফদের হুমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে মেঝেতে বসিয়ে রাখে। খবর বিবিসির। 

দেশটির গুয়াকিল শহরে চ্যানেল টিসি এর কার্যালয়ে এই ঘটনাটি ঘটে। তবে পুলিশ পরবর্তীতে সকল জিম্মিদের নিরাপদে মুক্ত করতে পেরেছে। 

এই ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও জিম্মিকারিদের কাছে থাকা অস্ত্রগুলো আটক করা হয়েছে।

গত সোমবার থেকে ইকুয়েডরে মোট ৬০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এতে এখন পর্যন্ত সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছে। 

মূলত একজন কুখ্যাত সন্ত্রাসী জেল থেকে উধাও হয়ে যাওয়ার পর এই জরুরি অবস্থা জারি করা হয়। তবে এই ঘটনার সাথে টিভি স্টেশনের ঘটনার সম্পৃক্ততা আছে কি-না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এমতাবস্থায় প্রতিবেশী দেশ পেরু নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তারই অংশ হিসেবে সেখানে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। 

হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে; ছবি: রয়টার্স

এদিকে ইকুয়েডরে সম্প্রতি এই হামলার নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরাশক্তির দেশটি জানায়, তারা ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ও তার সরকারের সাথে 'ঘনিষ্ঠভাবে সমন্বয়' করছে। একইসাথে তারা ইকুয়েডরকে যেকোনো 'সহায়তা দিতে প্রস্তুত'।

ইকুয়েডর বিশ্বের শীর্ষ কলা রপ্তানিকারক দেশের মধ্যে একটি। এছাড়াও দেশটি তেল, কফি, কোকো, চিংড়ি এবং মাছের পণ্যও রপ্তানি করে থাকে। 

তবে ইকুয়েডরের কারাগারের অভ্যন্তরে ও বাইরে সহিংসতার ঘটনা যেন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে কোকেনের রুট নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার অন্যতম ফ্যাক্টর।

এদিকে দেশটিতে চলমান অস্থিরতা নিয়ে প্রেসিডেন্ট নোবোয়া গতকাল (মঙ্গলবার) বলেন, "দেশে এখন 'অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষ' বিদ্যমান।"

প্রেসিডেন্ট এগুলোকে 'আন্তর্জাতিকভাবে সংগঠিত অপরাধ, সন্ত্রাসী সংগঠন এবং যুদ্ধরত নন-স্টেট অ্যাক্টরস' হিসেবে অভিহিত করেন। একইসাথে সেগুলোকে দূর করার জন্য সামরিক অভিযান চালাতে সশস্ত্র বাহিনীকে একত্রিত করার কথা জানান।

Related Topics

টপ নিউজ

বন্দুকধারীর হামলা / টিভি স্টেশন / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ‘নো কিংস’ বিক্ষোভ: ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী মিছিল-সমাবেশ
  • বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণার পরদিনই ইরানের গ্যাস স্থাপনা ও পাইপলাইনে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net