Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ফিনল্যান্ডে ফুটন্ত পানি ছুড়লেও মুহূর্তেই বরফ হয়ে যাচ্ছে!

আন্তর্জাতিক

রয়টার্স
07 January, 2024, 04:20 pm
Last modified: 08 January, 2024, 02:34 pm

Related News

  • ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত
  • বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ১৩৪তম বাংলাদেশ, ফের শীর্ষে ফিনল্যান্ড
  • ডেনমার্ক, ফিনল্যান্ড ও সিঙ্গাপুর: সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে মানুষের জীবনযাত্রা কেমন
  • নর্ডিক কোম্পানিগুলো কেন এত সফল?
  • ডায়াপার, ওষুধ ও শিশুখাদ্য মজুতের পরামর্শ: নাগরিকদের যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে নর্ডিক দেশগুলোর নির্দেশনা 

ফিনল্যান্ডে ফুটন্ত পানি ছুড়লেও মুহূর্তেই বরফ হয়ে যাচ্ছে!

নর্ডিক দেশগুলোতে গত কয়েক দিন ধরে অত্যন্ত শীতল আবহাওয়া বিরাজ করছে। এ বছর ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস (-৪৭.৭৪ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে।
রয়টার্স
07 January, 2024, 04:20 pm
Last modified: 08 January, 2024, 02:34 pm

উত্তর মেরুর দেশ ফিনল্যান্ডের তাপমাত্রা হিমাঙ্কের বেশ নিচে নেমে গেছে।

সাদা বরফের চাদরে ঢেকে গেছে পুরো দেশটি। প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে এবং  হাড়কাঁপানো শীতের মজা নিতে বহু ভ্রমণপিপাসু উত্তরের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

নর্ডিক দেশগুলোতে গত কয়েক দিন ধরে অত্যন্ত শীতল আবহাওয়া বিরাজ করছে। এ বছর ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস (-৪৭.৭৪ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে আর্কটিক ভ্রমণে যাওয়া একজন পর্যটক তার দীর্ঘ দিনের কৌতূহল গরম পানি বরফে পরিণত করার এক্সপেরিমেন্টটি করতে চান।

এক্সপেরিমেন্টটি হলো: বাইরের প্রচণ্ড ঠাণ্ডায় বাতাসে ফুটন্ত পানি ছুঁড়লে মুহূর্তেই তা বরফে পরিণত হয়ে যাবে।

এই পরীক্ষা করার জন্য তাপমাত্রা হিমাঙ্কের এতটা নিচে নামতে হয়, পৃথিবীর অধিকাংশ জায়গায়ই কখনোই তাপমাত্রা যতটা নিচে নামে না। তাই বলা যায়, এই এক্সপেরিমেন্টের জন্য ফিনল্যান্ড আদর্শ জায়গা।

দক্ষিণ ফিনল্যান্ডের ৪৯ বছর বয়সী সেলস ম্যানেজার লরি উনতামো বন্ধুদের সঙ্গে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। নববর্ষের দিন এখানকার তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে (-২২ ডিগ্রি ফারেনহাইট) নেমে যায়।

উনতামো রয়টার্সকে বলেন, 'আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে এই এক্সপেরিমেন্টের ভিডিও দেখেছি। কিন্তু তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি বা তার বেশিতে না নামায় এক্সপেরিমেন্টটি করা যাচ্ছিল না।'

তিনি বলেন, তার কেবিনে তিনি পানি ফুটিয়ে দ্রুত বাইরে আনেন এবং তার মাথার উপরে পানি ছুঁড়ে মারেন। তৎক্ষণাৎ এই পানি বরফে পরিণত হয়।

জানা যায়, হিমশীতল আবহাওয়া সত্ত্বেও উনতামো ও তার বন্ধুরা নর্ডিক অঞ্চলে স্কিইং করা এবং তুষার ঢাকা জঙ্গলে বেড়ানোর মতো কাজগুলো দারুণ উপভোগ করেছেন।

উনতামো বলেন, 'আমরা কয়েক রাতে নর্দার্ন লাইটসও দেখেছি। তাই বলতেই হচ্ছে ল্যাপল্যান্ড সত্যিই এই সপ্তাহে আমাদের সেরা অভিজ্ঞতা দিয়েছে।'

Related Topics

টপ নিউজ

ফিনল্যান্ড / নর্ডিক দেশ / নর্দান লাইটস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত
  • বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ১৩৪তম বাংলাদেশ, ফের শীর্ষে ফিনল্যান্ড
  • ডেনমার্ক, ফিনল্যান্ড ও সিঙ্গাপুর: সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে মানুষের জীবনযাত্রা কেমন
  • নর্ডিক কোম্পানিগুলো কেন এত সফল?
  • ডায়াপার, ওষুধ ও শিশুখাদ্য মজুতের পরামর্শ: নাগরিকদের যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে নর্ডিক দেশগুলোর নির্দেশনা 

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net