Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ইরানের কাসেম সোলাইমানির কবরের কাছে জোড়া বিস্ফোরণে নিহত শতাধিক

আন্তর্জাতিক

রয়টার্স
03 January, 2024, 08:25 pm
Last modified: 03 January, 2024, 09:09 pm

Related News

  • ইরানপন্থী মিলিশিয়া দমনে চাপ: ইরাকে ডলার সরবরাহ ও সামরিক সহযোগিতা বন্ধ করল যুক্তরাষ্ট্র
  • নতুন সর্বোচ্চ নেতার জনসমক্ষে না থাকাই হয়তো ইরানের শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে সাহায্য করছে!
  • উপসাগরীয় নিরাপত্তা উপেক্ষিত: হরমুজে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ কি মেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র?
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প

ইরানের কাসেম সোলাইমানির কবরের কাছে জোড়া বিস্ফোরণে নিহত শতাধিক

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, কারমান শহরে সোলাইমানিকে কবর দেওয়া গোরস্তানে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে পরপর দুটি বিস্ফোরণ ঘটে।
রয়টার্স
03 January, 2024, 08:25 pm
Last modified: 03 January, 2024, 09:09 pm
ছবি: ইরান প্রেস/এএফপি

ইরানের প্রয়াত শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে 'সন্ত্রাসীদের হামলায়' জোড়া বিস্ফোরণে ১০০ জনের বেশি নিহত এবং অনেকে আহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) এ হামলা ও প্রাণহানির কথা জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে নিহত হন কাসেম সোলাইমানি।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, কারমান শহরে সোলাইমানিকে কবর দেওয়া গোরস্তানে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে পরপর দুটি বিস্ফোরণ ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনাকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, 'কারমানের শহীদ গোরস্তানে যাওয়ার সড়কে দুটো বিস্ফোরক ডিভাইস পুঁতে রাখা হয়েছিল। সন্ত্রাসীরা দূর থেকে সেগুলোর বিস্ফোরণ ঘটায়।'

প্রাথমিকভাবে ইরানের জরুরি সেবার একজন মুখপাত্র বাবাক ইয়েকতাপারাস্তের বরাতে জানানো হয়, বিস্ফোরণে ৭৩ জন নিহত ও ১৭০ জন আহত হয়েছেন। পরে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, বিস্ফোরণে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।

কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

ইরানি গণমাধ্যমের প্রচারিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণস্থলে কয়েক ডজন দেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কেউ কেউ আহতদের কাছে ছুটে যাচ্ছেন, আবার অনেকে দ্রুত বিস্ফোরণস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন।

কারমান রেড ক্রিসেন্ট সোসাইটি'র প্রধান রেজা ফালাহ রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেন, 'এতসব নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও ভয়ংকর এক শব্দ শোনা যায়।'

ওই অনুষ্ঠানে কয়েকশ ইরানি সোলাইমানির মৃত্যুবার্ষিকীকে স্মরণ করতে জড়ো হয়েছিলেন। স্থানীয় কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা আরও অনেক বেশি।

ফালাহ বলেন, 'আমরা এখন আহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছি। প্রচুর ভিড়, ওখানকার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে; তাই সরানোর কাজটা বেশ কঠিন।'

ইরানের রেভল্যুশন গার্ড কোর-এর কুডস ফোর্সের প্রধান কমান্ডার ছিলেন কাসেম সোলাইমানি। বিদেশের মাটিতে ইরানের হয়ে বিভিন্ন গুপ্ত মিশন পরিচালনা করতেন তিনি। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী সরানোর ইরানের দীর্ঘ ক্যাম্পেইনের অন্যতম মুখ ছিলেন এই জেনারেল।

২০২০ সালে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যা করে ওয়াশিংটন। এর প্রতিশোধ হিসেবে তেহরান মার্কিন সৈন্য থাকা দুটি ইরাকি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। ওই সময় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছিল।

Related Topics

টপ নিউজ

ইরান / জোড়া বিস্ফোরণ / বিস্ফোরণ / কাসেম সোলায়মানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ইরানপন্থী মিলিশিয়া দমনে চাপ: ইরাকে ডলার সরবরাহ ও সামরিক সহযোগিতা বন্ধ করল যুক্তরাষ্ট্র
  • নতুন সর্বোচ্চ নেতার জনসমক্ষে না থাকাই হয়তো ইরানের শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে সাহায্য করছে!
  • উপসাগরীয় নিরাপত্তা উপেক্ষিত: হরমুজে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ কি মেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র?
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net