Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
‘সিগারেটের ছাই ফেলতে গিয়ে’ ৩৩ তলা থেকে পিছলে পড়ে যুবকের মৃত্যু!

আন্তর্জাতিক

ইন্ডিয়ান এক্সপ্রেস
01 January, 2024, 02:45 pm
Last modified: 01 January, 2024, 02:50 pm

Related News

  • বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে হাসিনার মন্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে বলেছি ভারতকে: জ্বালানিমন্ত্রী

‘সিগারেটের ছাই ফেলতে গিয়ে’ ৩৩ তলা থেকে পিছলে পড়ে যুবকের মৃত্যু!

ইন্ডিয়ান এক্সপ্রেস
01 January, 2024, 02:45 pm
Last modified: 01 January, 2024, 02:50 pm
সংগৃহীত প্রতীকী ছবি

ভারতের বেঙ্গালুরুতে শুক্রবার একটি ভবনের ৩৩তলা থেকে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে ২৭ বছর বয়সি একজন প্রকৌশলীর মৃত্যু হয়েছে। 

পুলিশ ধারণা করছে, বন্ধুর ফ্ল্যাটের বারান্দা দিয়ে সিগারেটের ছাই ফেলতে গিয়ে অথবা তাজা বাতাসের জন্য বারান্দায় দাঁড়াতে গিয়ে দিব্যাংশু শর্মা নামের ওই যুবক পা পিছলে নিচে পড়ে যান। 

জানা গেছে, ওই অ্যাপার্টমেন্টের নিচে যেখানে পায়ে হাঁটার রাস্তা, সেখানে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দিব্যাংশুর।

উল্লেখ্য, উত্তর প্রদেশের দিব্যাংশু কর্মসূত্রে বেঙ্গালুরুতে ছিলেন। তিনি বহুদিন ধরেই বেঙ্গালুরুর কোড়িগেহল্লিতে থাকছিলেন। তবে তার বাবা ও তার পরিবারের বাকি সদস্যরা বেঙ্গালুরুরই অন্যত্র থাকেন।

পুলিশ জানায়, বেঙ্গালুরুর কেআর পুরামে অবস্থিত দিব্যাংশুর বান্ধবী মনিকার ফ্ল্যাটে ওই দুর্ঘটনা ঘটে। সেখানেই বারান্দায় সিগারেটের ছাই ফেলতে গিয়ে বারান্দা থেকে সোজা পা পিছলে পড়ে মৃত্যু হয় দিব্যাংশুর। 

একজন পুলিশ কর্মকর্তা বলেন, 'দিব্যাংশু, মনিকার ও আরেক বন্ধু মিলে বৃহস্পতিবার রাতে একটি পাবে যান। তারপর রাত আড়াইটার দিকে মনিকার ফ্ল্যাটে ফিরে আসেন। বাকি দুই বন্ধু বেডরুমে ঘুমিয়েছিলেন, আর দিব্যাংশু ঘুমিয়েছিলেন লিভিং রুমে। সকাল ৭টার দিকে, অন্যরা তখনও ঘুমাচ্ছিলেন, দিব্যাংশু ঘুম থেকে উঠে বাসা পরিষ্কার করেন। তারপর [ঘটনাস্থল দেখে] মনে হয় তিনি সিগারেটের ছাই ফেলতে অথবা তাজা বাতাসের জন্য ব্যালকনিতে যান। তিনি সম্ভবত কোনোভাবে ভারসাম্য হারিয়ে অ্যাপার্টমেন্ট থেকে নিচে পড়ে যান।'

সকালে ওই ভবনের সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েকজন বাসিন্দা নিচে মরদেহ পড়ে থাকার খবর দেন। ওই মেসেজ দেখে বন্ধুকে সঙ্গে নিয়ে দিব্যাংশুকে খুঁজতে যান মনিকা; তারপর নিচে গিয়ে তার মরদেহ দেখতে পান।

এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

Related Topics

টপ নিউজ

মৃত্যু / দুর্ঘটনায় মৃত্যু / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে হাসিনার মন্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে বলেছি ভারতকে: জ্বালানিমন্ত্রী

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net