Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
৯০ সেকেন্ড আগে পরীক্ষা শেষ হওয়ায় দক্ষিণ কোরিয়ায় সরকারের বিরুদ্ধে মামলা শিক্ষার্থীদের

আন্তর্জাতিক

বিবিসি
20 December, 2023, 09:20 pm
Last modified: 20 December, 2023, 09:32 pm

Related News

  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫

৯০ সেকেন্ড আগে পরীক্ষা শেষ হওয়ায় দক্ষিণ কোরিয়ায় সরকারের বিরুদ্ধে মামলা শিক্ষার্থীদের

দক্ষিণ কোরিয়ার কলেজে ভর্তি হওয়ার সুনেয়াং নামক কুখ্যাত আট ঘণ্টার পরীক্ষায় একাধিক বিষয়ে পরপর পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদেরকে। এ পরীক্ষাতেই সময় নিয়ে এমন বিপত্তি বাঁধল।
বিবিসি
20 December, 2023, 09:20 pm
Last modified: 20 December, 2023, 09:32 pm
এ বছরের সুনেয়াং পরীক্ষায় অংশ নিয়েছিলেন পাঁচ লাখের বেশি শিক্ষার্থী। ছবি: ইপিএ

নির্ধারিত সময়ের দেড় মিনিট আগে কলেজের ভর্তি পরীক্ষা শেষ হওয়ায় দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী দেশটির সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।

এ পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের জন্য এক বছরের পড়ালেখার খরচের ক্ষতিপূরণ হিসেবে তারা সবাই আলাদাভাবে ২০ মিলিয়ন ওয়ান (১৫ হাজার ৪০০ ডলার) করে দাবি করছেন।

শিক্ষার্থীদের আইনজীবীর অভিযোগ, সময়ের এ ভুল শিক্ষার্থীদের বাকি পরীক্ষায় প্রভাব ফেলেছে।

দক্ষিণ কোরিয়ার কলেজে ভর্তি হওয়ার সুনেয়াং নামক কুখ্যাত আট ঘণ্টার পরীক্ষায় একাধিক বিষয়ে পরপর পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদেরকে।

বিশ্বের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক পরীক্ষা এটি।

এ পরীক্ষা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে মেধাক্রম ও চাকরি নির্ধারণ করার পাশপাশি তাদের ভবিষ্যৎ সম্পর্কেও প্রভাব রাখে। শিক্ষার্থীদের পরীক্ষায় মনোযোগ দিতে পরীক্ষার দিন দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়, শেয়ারবাজার দেরিতে খোলে।

এ বছরের পরীক্ষার ফলাফল গত ৮ ডিসেম্বর প্রকাশিত হয়েছিল।

মঙ্গলবার অন্তত ৩৯ শিক্ষার্থীর করা ওই মামলায় দাবি করা হয়, পরীক্ষার প্রথম বিষয় কোরিয়ান-এর পরীক্ষার সময় রাজধানী সিউলের একটি কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার ঘণ্টা কিছুটা আগে পড়েছিল।

অনেক শিক্ষার্থী এর তাৎক্ষণিক প্রতিবাদ করলেও পরীক্ষাকেন্দ্রের সুপারভাইজার উত্তরপত্র নিয়ে নেন। পরবর্তী পরীক্ষা শুরু হওয়ার আগমুহূর্তে শিক্ষকেরা এই ভুল ধরতে পারেন।

তখন দুপুরের খাবারের বিরতির সময় দেড় মিনিট বেশি দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা তাদের উত্তরপত্রের খালি জায়গাগুলো পূরণ করতে পারেননি, এবং বিদ্যমান কোনো উত্তরও পরিবর্তন করার অনুমতি পাননি।

শিক্ষার্থীরা জানান, তারা বিষয়টি নিয়ে এতটাই বিমর্ষ হয়ে গিয়েছিলেন যে পরের পরীক্ষাগুলোতে তারা আর মনোযোগ দিতে পারেননি। জানা গেছে, অনেক শিক্ষার্থী হাল ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যান।

শিক্ষার্থীদের আইনজীবী কিম উ-সুক স্থানীয় গণমাধ্যমকে বলেন, শিক্ষা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেনি।

তবে ঘণ্টা আগে পড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মামলা করার ঘটনা এটাই প্রথম নয়। এপ্রিলে সিউলের একটি আদালত একদল শিক্ষার্থীদেরকে সাত মিলিয়ন ওয়ান (পাঁচ হাজার ২৫০ টাকা) ক্ষতিপূরণের নির্দেশ দেন। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, ২০২১ সালে সুনেয়াং পরীক্ষায় শেষ ঘণ্টা প্রায় ২ মিনিট আগে পড়েছিল।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / পরীক্ষা / শিক্ষার্থী / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net