Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
জমিতে শিল্পকর্ম: থাই চাষীর বিড়াল!

আন্তর্জাতিক

রয়টার্স
20 December, 2023, 03:35 pm
Last modified: 20 December, 2023, 03:44 pm

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২
  • থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!

জমিতে শিল্পকর্ম: থাই চাষীর বিড়াল!

ব্যতিক্রমী এই চিত্রকর্ম বহু পর্যটক ও বিড়ালপ্রেমীদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। তাই দর্শনার্থীদের জন্য জমির চারপাশে উঁচু উঁচু টাওয়ারও নির্মাণ করা হচ্ছে।
রয়টার্স
20 December, 2023, 03:35 pm
Last modified: 20 December, 2023, 03:44 pm
ছবি: রয়টার্স

একটি মাছকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে একটি বিড়াল। তবে আদতে বিড়াল বা মাছ কোনোটিই সত্যিকারের নয়। এটি আসলে একটি চিত্র। থাইল্যান্ডের একদল চাষী জমিতে চারা রোপণের মাধ্যমে এ চিত্র ফুটিয়ে তুলেছেন।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশের এই কৃষক দলটি আশা করছেন, তাদের এই ব্যতিক্রমী চিত্রকর্ম বহু পর্যটক ও বিড়ালপ্রেমীদের আকৃষ্ট করবে।

কৃষক দলটির একজন তানিয়াপং জাইখাম। তিনি বলেন, 'আমরা আশা করছি এটি দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী বা পর্যটক আসবে।'

তিনি জানান, এ চিত্র ফুটিয়ে তোলাটা সহজ ছিল না। এক শিল্পীর আঁকা একটি স্কেচ (নকশা) অনুযায়ী চারাগুলো সঠিক স্থানে রোপণের জন্য জিপিএস কোঅর্ডিনেট পদ্ধতি ব্যবহার করা হয়। চারাগুলো বড় হওয়ার সাথে সাথে এগুলোর রঙও পরিবর্তন হতে থাকে।

জাইখাম বলেন, 'চারাগুলো সঠিক স্থানে রোপণ করা খুবই গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে ধানের চারাগুলো বড় হতে থাকে। সেই সাথে এদের রঙেও পরিবর্তন হতে থাকে। যখন ফসল কাটার চূড়ান্ত সময় হয়, তখন ধানের খড়গুলোতে বিড়াল ও মাছের প্রতিকৃতি দৃশ্যমান হয়।

পর্যটক বা দর্শনার্থীরা যাতে শিল্পকর্মটি ভালভাবে উপভোগ করতে পারেন, সেজন্য এর চারপাশে উঁচু উঁচু টাওয়ার নির্মাণ করা হচ্ছে।

ছবি: রয়টার্স

শিল্পকর্মটির সাহায্যে থাইল্যান্ডের ঐতিহ্যগত 'জলে আছে মাছ আর মাঠে ধান' প্রবাদটি তুলে ধরা হয়েছে। থাইরা প্রবাদটিকে তাদের প্রাকৃতিক প্রাচুর্যতা বোঝানোর জন্য ব্যবহার করে থাকে।

ভারতের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ থাইল্যান্ড। এ বছর দেশটি সাড়ে ৮ মিলিয়ন মেট্রিক টন শস্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

শিল্প ও প্রযুক্তির মিথস্ক্রিয়া সম্পর্কে আরও জানতে আগ্রহী তরুণরা দৃশ্যটি পরিদর্শন করার মাধ্যমে উপকৃত হতে পারে বলেও মনে করেন জাইখাম।
 

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / বিড়াল / কৃষিজমি / চাষী / প্রতিকৃতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২
  • থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net