Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
যে ৫ উপায়ে চ্যাটজিপিটিকে দিয়ে স্মার্ট রেজুমে তৈরি করবেন

আন্তর্জাতিক

এএমবি ক্রিপ্টো
13 December, 2023, 05:00 pm
Last modified: 13 December, 2023, 06:07 pm

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

যে ৫ উপায়ে চ্যাটজিপিটিকে দিয়ে স্মার্ট রেজুমে তৈরি করবেন

রেজুমেতে মূল বিষয়গুলো যেমন ব্যক্তিগত তথ্য, শিক্ষা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং কৃতিত্বের একটি স্পষ্ট, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় উপস্থাপন করতে হয়। চ্যাটজিপিটি এ বিষয়গুলোর সাজিয়ে-গুছিয়ে পেশাদার ও ভিজ্যুয়ালি উভয়ভাবেই উপস্থাপন করতে পারে।
এএমবি ক্রিপ্টো
13 December, 2023, 05:00 pm
Last modified: 13 December, 2023, 06:07 pm
ছবি: সংগৃহীত

দ্রুত বিকাশমান প্রযুক্তির এই বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই বিপ্লবের ক্ষেত্রে অগ্রবর্তী এআই টুলটি হলো চ্যাটজিপিটি (চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার)। এই চ্যাটবট মিডিয়া ও মার্কেটিং থেকে কোডিং পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। এখানেই শেষ নয়। চ্যাটজিপিটি আকর্ষণীয় রেজুমে (জীবনবৃত্তান্ত) লেখার ক্ষেত্রেও দারুন চমক দেখিয়েছে। যা অনেকেরই স্বপ্নের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়েছে।

এএমবি ক্রিপ্টো এমন পাঁচটি উদ্ভাবনী উপায়ের কথা বলা হয়েছে, যেগুলো অনুসরণ করে ২০২৩ সালে চ্যাটজিপিটির সাহায্যে একটি আকর্ষণীয় রেজুমে লেখা সম্ভব।

চ্যাটজিপিটির সাহায্যে রেজুমে লেখার পাঁচটি কার্যকরী উপায়

১. রেজুমে টেমপ্লেট তৈরিতে চ্যাটজিপিটি

রেজুমে টেমপ্লেট তৈরির ক্ষেত্রে চ্যাটজিপিটির একটি অনন্য বৈশিষ্ট্য হলো এটি চাকরির বাজারের সাথে মানানসই ও গ্রহণযোগ্য কাঠামো অনুসরণ করে থাকে। চ্যাটজিপিটি তার উন্নত ভাষা দক্ষতার সাহায্যে কার্যকর ও সম্মিলিত বিন্যাসের মতো বিভিন্ন লেআউট তৈরি করতে পারে।

রেজুমে মূল বিষয়গুলো যেমন ব্যক্তিগত তথ্য, শিক্ষা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং কৃতিত্বের একটি স্পষ্ট, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় উপস্থাপন করতে হয়। চ্যাটজিপিটি এ বিষয়গুলোর সাজিয়ে-গুছিয়ে পেশাদার ও ভিজ্যুয়ালি উভয়ভাবেই উপস্থাপন করতে পারে। এ ক্ষেত্রে অনুসরণীয় ধাপসমূহ-

•    রেজুমের শ্রেণি চিহ্নিত করা: রেজুমের শুরুর দিকে আপনি যেই বিষয়টি রাখতে চান সেটি নির্দিষ্ট করুন। বিশেষ করে ব্যক্তিগত তথ্য, লক্ষ্য বা সংক্ষিপ্ত বিবরণ, কাজের অভিজ্ঞতা, শিক্ষা, দক্ষতা, সম্মাননা বা পুরস্কার ইত্যাদি।

•    রেজুমের কাঠামো নির্দিষ্ট করা: আপনার প্রোফাইল বা পরিচিতির সাথে মানানসই কাঠামো নির্দিষ্ট করুন। যদি আপনি সম্প্রতি স্নাতক সম্পন্ন করে থাকেন, তাহলে আপনার জন্য রেজুমের শিক্ষা বিষয়ক কাঠামোটি যুতসই। আর যাদের ইতিপূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা অভিজ্ঞতা বিষয়ক কাঠামোটি সামনে রাখুন।

•    রেজুমের ডিজাইন: এর পরের ধাপটি হলো রেজুমের ভিজুয়্যালি আকর্ষণ ফুটিয়ে তোলা। বিভিন্ন ধরনের ফন্ট, মার্জিন ও কালার ব্যবহার করে ভিজুয়্যালি আকর্ষণ ফুটিয়ে তোলা যায়।

•    যাচাই ও সংশোধন: টেমপ্লেটের জন্য সব ধরনের তথ্য ইনপুটের পর সেটি চূড়ান্ত করার আগে যাচাই করা এবং কোনো অসঙ্গতি থাকলে তা ঠিক করা।

২. ব্যক্তিগত অর্জন পরিমাপে বুলেট পয়েন্ট ব্যবহার

চ্যাটজিপিটি রেজুমের জন্য সাধারণ বিবৃতিগুলো আকর্ষণীয় ও পরিমাপযোগ্য বুলেট পয়েন্টে রূপান্তর করতে পারে। এটির প্রেক্ষাপট বোঝার এবং সংক্ষেপে স্পষ্ট ভাষা প্রকাশ করার দক্ষতা রেজুমেতে চাকরিপ্রার্থীদের অভিজ্ঞতাগুলো পরিমাপযোগ্য কৃতিত্ব হিসেবে উপস্থাপন করতে পারে। এভাবে এটি রেজুমেটিকে নিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তোলে।

চ্যাটজিপিটির সাহায্যে বুলেট পয়েন্ট ব্যবহারের ধাপ-

•    মূল অর্জনগুলো চিহ্নিত করা: এক্ষেত্রে কাজের ভূমিকা প্রতিফলিত করুন এবং আপনার মূল অর্জন বা আপনার প্রকল্পগুলো চিহ্নিত করুন। এমন বিষয়গুলোতে গুরুত্ব দিন যেখানে আপনার উল্লেখযোগ্য প্রভাব বা ভূমিকা রয়েছে।

•    ফলাফলের পরিমাণ নির্ধারণ: চ্যাটজিটিপির সহায়তায় এসব অর্জন পরিমাপযোগ্য হিসেবে রূপান্তর করা যায়। এক্ষেত্রে সংখ্যা, শতাংশ বা অন্যান্য ম্যাট্রিক্স ব্যবহার করা যেতে পারে, যা আপনার অর্জন বা ভূমিকা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে পারে।

•    অ্যাকশন ভার্ব ব্যবহার করুন: সাফল্য অর্জনের ক্ষেত্রে আপনার ভূমিকা কার্যকরভাবে উপস্থাপন করতে প্রতিটি বুলেট পয়েন্ট একটি শক্তিশালী অ্যাকশন ভার্ব দিয়ে শুরু করুন। আর এজন্য চ্যাটজিপিটিতে সেভাবেই তথ্য ইনপুট করুন।

•    বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করুন: স্বচ্ছতা ও সংক্ষিপ্ততার জন্য ভাষাকে পরিমার্জিত করতে চ্যাটজিপিটি ব্যবহার করুন। প্রতিটি বুলেট পয়েন্ট আপনার কৃতিত্বগুলো স্পষ্টভাবে প্রকাশ করে কি না তা নিশ্চিত করুন।

৩. নির্ভুল ভাষা নিশ্চিত করা

রেজুমের উৎকর্ষতার জন্য চ্যাটজিপিটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যারা স্থানীয় ইংরেজি ভাষাভাষী নন তাদের জন্য। এটি রেজুমের ভাষায় কোনো অসঙ্গতি (যেমন ব্যকরণগত ত্রুটি, বাক্যের গঠন ইত্যাদি) থাকলে সেগুলো দূর করে রেজুমের স্পষ্টতা, পেশাদার ও কার্যকারিতা নিশ্চিত করে।

চ্যাটজিপিটির সাহায্যে নির্ভুল ভাষা নিশ্চিতের ধাপ-

•    প্রাথমিক ভাষা পর্যালোচনা: চ্যাটজিপিটিতে আপনার বর্তমান রেজুমের তথ্যগুলো ইনপুট করুন। এরপর ভাষার অসঙ্গতিগুলো চিহ্নিত করতে চ্যাটজিপিটিকে নির্দেশ দিন।

•    বাক্য পুনর্গঠন: জটিল বা অস্পষ্ট বাক্যগুলো সুন্দর ও সাবলীল ভাষায় সাজিয়ে পুনরায় উপস্থাপনের জন্য চ্যাটজিপিটিকে নির্দেশ করুন।

•    একই শব্দের পুনরাবৃত্তি পরিহার: চ্যাটজিপিটির শব্দভাণ্ডার ব্যাপক সমৃদ্ধ। এর ফলে রেজুমে একই শব্দের পুনরাবৃত্তি পরিহার করা সম্ভব। যা রেজুমেটি পড়ার সময় বাড়তি সৌন্দর্য যোগ করে।

•    ব্যাকরণ ও বাক্যের গঠন পরীক্ষা: উপযুক্ত ব্যকরণ এবং যথার্থ ও নির্ভুল  বাক্য গঠনে চ্যাটজিপিটি অনন্য। এই ধাপে আপনি আপনার রেজুমেটির ভাষা ও বাক্যের গঠনের যথার্থতা নিশ্চিত করুন।

•    ধারাবাহিকতা মূল্যায়ন: এই ধাপে আপনার রেজুমে উপস্থাপিত তথ্যের ধারাবাহিকতা নিশ্চিত করুন। যেমন- বাক্যগুলো একই কালে (অতীত বা বর্তমান কাল) লেখা হয়েছে কি না, ধারণার যৌক্তিক অগ্রগতি নিশ্চিত হয়েছে কি না ইত্যাদি।

•    পেশাদার স্বর সম্পর্কে প্রতিক্রিয়া: এই ধাপে রেজুমের সামগ্রিক স্বর অর্থাৎ পেশাদারিত্ব ও পাঠযোগ্যতার মধ্যে ধারাবাহিকতা ঠিক আছে কি না, তা যাচাইয়ের জন্য চ্যাটজিপিটিকে নির্দেশনা দিন।

•    চূড়ান্ত পর্যালোচনা ও পরিমার্জন: অসঙ্গতিগুলো ঠিকঠাক করার পর রেজুমেটি চূড়ান্ত পর্যালোচনা ও পরিমার্জনের জন্য সংশোধিত রেজুমেটি চ্যাটজিপিটিতে ইনপুট করুন।

৪. এটিএস অপ্টিমাইজেশনে চ্যাটজিপিটি

চ্যাটজিপিটির ক্ষেত্রবিশেষ সংশ্লিষ্ট ও প্রয়োজনীয় শব্দ বা বাক্যাংশ প্রয়োগের সক্ষমতা রয়েছে। এ কারণে চ্যাটজিপিটি তথ্যগুলো সেই আঙ্গিকে সাজিয়ে রেজুমেকে আরো প্রাসঙ্গিক এবং এর এটিএস (অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম্স) অপ্টিমাইজেশন করতে পারে। এক্ষেত্রে যেসব ধাপ অনুসরণ করবেন-

•    চাকরির প্রয়োজনীয় যোগ্যতা চিহ্নিত করা: আপনার প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বিশ্লেষণ করে আপনি কোন চাকরির জন্য উপযোগী চ্যাটজিপিটি সেটি নির্দিষ্ট করতে পারে। এজন্য প্রথমে চ্যাটজিপিটির ওয়েব ব্রাউজিং ফিচার ব্যবহার করে আপনার লক্ষ্য অনুযায়ী একটি কাজের তালিকা তৈরি করুন।

•    রেজুমে পর্যালোচনা : চ্যাটজিপিটিতে আপনার বর্তমান রেজুমেটি ইনপুট করুন। এটি কাজের বিবরণের বিপরীতে আপনার বিষয়বস্তু বিশ্লেষণ করবে।

•    কীওয়ার্ড ম্যাচিং: প্রয়োজনীয় বিশ্লেষণের পর চ্যাটজিপিটি সেই ক্ষেত্রগুলো সম্পর্কে আপনাকে পরামর্শ দেবে, যেই ক্ষেত্র বা চাকরির জন্য আপনি উপযোগী।

•    রেজুমের বিষয়বস্তু কাস্টমাইজ করা: এই ধাপে স্বাভাবিকভাবে কীওয়ার্ডগুলো অন্তর্ভূক্ত করার জন্য চ্যাটজিপিটিকে আপনার রেজুমের বিভিন্ন বিষয় যেমন লক্ষ্য বা অভিজ্ঞতা ইত্যাদি পুনরায় লিখতে নির্দেশ করুন।

৫. রেজুমের ধারাবাহিক আপডেট ও পরিমার্জন
আপনি যেসব নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছেন সেগুলো রেজুমেতে থাকা জরুরি। এগুলো আপনার বিকাশকে বা যোগ্যতাকে প্রতিফলিত করে। চ্যাটজিপিটির সাহায্যে খুব সহজেই আপনি রেজুমের ধারাবাহিক আপডেট ও পরিমার্জন করতে পারেন।

চ্যাটজিপিটির সাহায্যে যেভাবে রেজুমে আপডেট করবেন

•    প্রাথমিক মূল্যায়ন: চ্যাটজিপিটিতে আপনার বর্তমান রেজুমেটি ইনপুট করুন। এটি কোন কোন ক্ষেত্রে আপনার তথ্যগুলো আপডেট করা প্রয়োজন তা চিহ্নিত করবে।

•    নতুন তথ্য অন্তর্ভুক্ত করুন: আপনি যেসব নতুন নতুন অভিজ্ঞতা, যোগ্যতা বা দক্ষতা অর্জন করেছেন সেগুলো ইনপুট করুন।

•    নির্দিষ্ট ভূমিকার জন্য টেইলরিং: আপনার নির্দিষ্ট ভূমিকা বা লক্ষ্য সম্পর্কে  চ্যাটজিপিটির সাথে আলোচনা করুন।

•    পর্যালোচনা ও সংশোধন: সর্বশেষ এই ধাপে চ্যাটজিপিটি আপনার রেজুমের ভাষা ও বাক্য কাঠামোর পরিবর্তনের মাধ্যমে আপনার রেজুমের যথার্থতা নিশ্চিত করবে। 

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / কৃত্রিম বুদ্ধিমত্তা / এআই / রেজুমে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net