Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
গুজরাট মহাসড়কে ভুয়া টোল প্লাজা, দেড় বছর ধরে চলছে প্রতারণা

আন্তর্জাতিক

এনডিটিভি
10 December, 2023, 04:35 pm
Last modified: 10 December, 2023, 04:42 pm

Related News

  • ই-কমার্সে প্রতারণা-অনিয়ম নিয়ে ৫৮,৭২০ অভিযোগ; গ্রাহকদের পাওনা দাবি ৩,৮৬৯ কোটি টাকা
  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
  • রাতারাতি পুলিশের বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত

গুজরাট মহাসড়কে ভুয়া টোল প্লাজা, দেড় বছর ধরে চলছে প্রতারণা

চক্রটি নির্দিষ্ট পরিমাণের চেয়ে অর্ধেক টোল আদায় করত। অর্থ সাশ্রয় হওয়ায় চালকরাও এই সড়ক ব্যবহার করত। এভাবে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল তারা।
এনডিটিভি
10 December, 2023, 04:35 pm
Last modified: 10 December, 2023, 04:42 pm
গুজরাটের ভুয়া টোল প্লাজা। ছবি- এনডিটিভি

ভুয়া টোল প্লাজা বসিয়ে যানবাহনের কাছ থেকে টোল আদায় করছিল প্রভাবশালী একটি চক্র। দেড় বছর ধরে এভাবে টোল আদায় করলেও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়েনি। কারো কারো নজরে পড়লেও তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেননি। তবে শেষ রক্ষা হয়নি। সম্প্রতি পুলিশের হাতে চক্রটির প্রতারণা ধরা পড়েছে।

ঘটনাটি ভারতের গুজরাটের। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুজরাটের মোরবি জেলায় বামনবোর-কোচ মহাসড়ক পাশ কাটিয়ে খানিকটা দূরে ব্যক্তি মালিকানাধীন একটি জমিতে ভুয়া এই টোল প্লাজা স্থাপন করা হয়।

চক্রটি যানবাহনগুলোর কাছ থেকে নির্দিষ্ট পরিমাণের অর্ধেক টোল আদায় করত। অর্থ সাশ্রয় হওয়ায় চালকরাও এই সড়ক ব্যবহার করত। এভাবে দীর্ঘদিন ধরে মানুষের সাথে এমনকি পুলিশ ও শীর্ষ সরকারি কর্মর্তাদের সাথে প্রতারণা করে আসছিল তারা।

মহাসড়কটির সরকার অনুমোদিত ভার্গাসিয়া টোল প্লাজার ব্যবস্থাপক জানান, ওই জমির মালিকরা দেড় বছর ধরে প্রতিদিন হাজার হাজার রুপি প্রকাশ্যে অর্থ আদায় করে আসছিল।

চক্রের সদস্যরা হোয়াইট হাউস সিরামিক কোম্পানির মালিকানাধীন ওই জমি এবং ভার্গাসিয়া গ্রাম ব্যবহার করে নির্দিষ্ট সড়ক থেকে যানবাহনগুলো তাদের টোল প্লাজার দিকে নিয়ে সরিয়ে নিত। টোলের পরিমাণ অর্ধেক হওয়ার কারণে ট্রাক চালকরাও এই রুট ব্যবহারে আগ্রহী থাকতেন।

মোরবি জেলার কালেক্টর জি টি পান্ডে বলেন, 'আমরা তথ্য পেয়েছি যে ভার্গাসিয়া টোল প্লাজার আসল রুট থেকে কিছু যানবাহন সরিয়ে নেওয়া হচ্ছে এবং টোল ট্যাক্স সংগ্রহ করা হচ্ছে। পরে পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তারা বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। বিষয়টির সত্যতা পাওয়ায় তারা এ বিষয়ে বিস্তর অভিযোগ দায়ের করেছেন।'

পুলিশ এ ঘটনায় হোয়াইট হাউস সিরামিক কোম্পানির মালিক অমরশি প্যাটেল, বনরাজ সিং ঝালা, হরবিজয় সিং ঝালা, ধর্মেন্দ্র সিং ঝালা, যুবরাজ সিং ঝালাসহ অজ্ঞাত আরো কয়েকজনকে অভিযুক্ত করেছে। 

Related Topics

টপ নিউজ

গুজরাট / টোল প্লাজা / পুলিশ / প্রতারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • ই-কমার্সে প্রতারণা-অনিয়ম নিয়ে ৫৮,৭২০ অভিযোগ; গ্রাহকদের পাওনা দাবি ৩,৮৬৯ কোটি টাকা
  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
  • রাতারাতি পুলিশের বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net