Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ক্যান্সারের অ্যান্টিবডি তৈরির জন্য এআই কোম্পানির সাথে চুক্তি অ্যাস্ট্রাজেনেকার

আন্তর্জাতিক

ফিন্যান্সিয়াল টাইমস 
03 December, 2023, 09:10 pm
Last modified: 03 December, 2023, 09:18 pm

Related News

  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • এআই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকছে বাজেটে
  • এআই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?
  • ল্যাবরেটরি থেকে সুপারকম্পিউটার: যেভাবে ওষুধ আবিষ্কারে বিপ্লব আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ইভি, সৌরবিদ্যুতের পর ভবিষ্যতে যেসব ক্ষেত্রে আধিপত্য বিস্তার করবে চীন

ক্যান্সারের অ্যান্টিবডি তৈরির জন্য এআই কোম্পানির সাথে চুক্তি অ্যাস্ট্রাজেনেকার

সাম্প্রতিক সময়ে বৃহৎ ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো– নতুন অথচ সম্ভাবনাময় এআই ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। নানান বিষয়েই হচ্ছে এসব চুক্তি, যার মধ্যে নতুন রোগের নিরাময় সন্ধান থেকে শুরু করে ওষুধ প্রস্তুতের খরচ কমিয়ে আনাও রয়েছে।  
ফিন্যান্সিয়াল টাইমস 
03 December, 2023, 09:10 pm
Last modified: 03 December, 2023, 09:18 pm
অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের ওষুধ গবেষণা প্রক্রিয়াকে দ্রুততর করতে সাহায্য করছে। ছবি: অ্যাস্ট্রাজেনেকা/ ভায়া ফিন্যান্সিয়াল টাইমস

করোনার টিকা প্রস্তুতের জন্য বিখ্যাত ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা পিএলসি– যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যাবস্কি কর্পোরেশনের সাথে চুক্তি করেছে। এই চুক্তির উদ্দেশ্য– ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর একটি অ্যান্টিবডি আবিষ্কার। চিকিৎসা গবেষণায় এআই প্রযুক্তি কাজে লাগানোর ঘটনা যেভাবে বিস্তার লাভ করছে, এটি তারই উদাহরহণ। 

যুক্তরাজ্য- সুইডেনের যৌথ উদ্যোগের বহুজাতিক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। তারা জানিয়েছে, অ্যাবস্কির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে প্রোটিন বিশ্লেষণে কাজে লাগিয়ে উপযুক্ত অনকোলজি থেরাপি খোঁজা হবে। বর্তমানে এই বিষয়ে গবেষণাকে অগ্রাধিকার দিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। 

সাম্প্রতিক সময়ে বৃহৎ ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো– নতুন অথচ সম্ভাবনাময় এআই ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। নানান বিষয়েই হচ্ছে এসব চুক্তি, যার মধ্যে নতুন রোগের নিরাময় সন্ধান থেকে শুরু করে ওষুধ প্রস্তুতের খরচ কমিয়ে আনাও রয়েছে।  

তেমনই একটি নবীন প্রতিষ্ঠান অ্যাবস্কি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিন ম্যাকক্লেইন বলেন, ওষুধ আবিষ্কারের কৃত্রিম বুদ্ধিমত্তা যেসব প্রকৌশল সুবিধা এনে দেয়, তা গবেষণা বা ওষুধ প্রস্তুতের সময় অনেকটাই কমিয়ে আনে, আবার সাফল্যের সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে। 

সাম্প্রতিক চুক্তির আওতায় অ্যাবস্কিকে গবেষণা ও ওষুধ উন্নয়নের ফি বাবদ আগাম অর্থ দেবে অ্যাস্ট্রাজেনেকা। একইসঙ্গে ওষুধ বিক্রির রয়্যালটিও পাবে কোম্পানিটি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্য-ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাবস্কির নিউইয়র্কে একটি এআই গবেষণা ল্যাবরেটরি রয়েছে। এই গবেষণাগারে কোটি কোটি প্রোটিন কণার মধ্যেকার মিথস্ক্রিয়ার পরিমাপের মাধ্যমে তথ্য তৈরি করা হয়। 

পরে এসব তথ্য দিয়ে জেনারেটিভ এআই'কে প্রশিক্ষিত করা হয়, প্রশিক্ষিত এআই উপযুক্ত অ্যান্টিবডি ডিজাইন বা এর কার্যকারিতে যাচাই করতে পারে। 

Related Topics

টপ নিউজ

অ্যাস্ট্রাজেনেকা পিএলসি / কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) / ওষুধ আবিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • এআই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকছে বাজেটে
  • এআই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?
  • ল্যাবরেটরি থেকে সুপারকম্পিউটার: যেভাবে ওষুধ আবিষ্কারে বিপ্লব আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ইভি, সৌরবিদ্যুতের পর ভবিষ্যতে যেসব ক্ষেত্রে আধিপত্য বিস্তার করবে চীন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net