Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
নিউজিল্যান্ডে ধূমপানবিরোধী আইন বাতিল করতে যাচ্ছে সরকার

আন্তর্জাতিক

এএফপি
27 November, 2023, 03:40 pm
Last modified: 27 November, 2023, 03:42 pm

Related News

  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • এশিয়ায় তামাক শিল্পের হস্তক্ষেপে শীর্ষে বাংলাদেশ
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • চট্টগ্রামে অবৈধ সিগারেটের বাণিজ্য: বছরে ৪,০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি

নিউজিল্যান্ডে ধূমপানবিরোধী আইন বাতিল করতে যাচ্ছে সরকার

দেশটির স্বাস্থ্য সংশ্লিষ্টরা এটিকে 'তামাক শিল্পের জন্য বিরাট জয়' হিসেবে আখ্যা দিয়ে এর সমালোচনা করেছেন
এএফপি
27 November, 2023, 03:40 pm
Last modified: 27 November, 2023, 03:42 pm
ছবি- বিবিসি

নিউজিল্যান্ডে সিগারেট বা তামাক বিক্রিবিরোধী আইন বাতিল করতে যাচ্ছে দেশটির আসন্ন রক্ষণশীল সরকার। আজ সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা এটিকে 'তামাক শিল্পের জন্য বিরাট জয়' হিসেবে আখ্যা দিয়ে এর সমালোচনা করেছেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের সরকার ধূমপানবিরোধী নীতি গ্রহণ করেছিল। এর উদ্দেশ্য ছিল ২০০৮ সালের পর যাদের জন্ম তাদের কাছে সিগারেট বা তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ধূমপান বিরোধী আইনজীবীদের কাছে নীতিটি বেশ প্রশংসিত হয়েছিল।    

সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কালোবাজারির আশঙ্কা তুলে ধরে লুক্সন এ আইন বাতিল করা হবে বলে নিশ্চিত করেন।

লুক্সন স্বীকার করেন যে সিগারেট বিক্রয় থেকে সরকারের ভাল অঙ্কের রাজস্ব আয় হয়ে থাকে। তবে তিনি জোর দেন যে এর অর্থ 'কাউকে উৎসাহিত করা নয়।'

ধূমপানবিরোধী গোষ্ঠী হেলথ কোয়ালিশন আওতিয়ারো বলছে, গৃহীত নীতি থেকে পিছিয়ে যাওয়া দেশের জন্য অপমান।

গোষ্ঠীটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'এটি জনস্বাস্থ্যের জন্য একটি বড় ক্ষতি এবং তামাক শিল্পের জন্য বিশাল জয়, যার মুনাফা কিউইদের জীবনের বিনিময়ে বাড়বে।'

জাতীয় মাওরি স্বাস্থ্য সংস্থা এটিকে 'নিউজিল্যান্ডবাসীর স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি বিবেকবর্জিত আঘাত' বলে অভিহিত করেছে।

লুক্সন বলেন, সিগারেটের নিষেধাজ্ঞার ফলে 'কালো বাজারের উত্থানের সুযোগ তৈরি হবে, যা অনেকাংশে করমুক্ত হবে।'

নিউজিল্যান্ডে ধূমপানকারী প্রাপ্তবয়স্কদের সংখ্যা তুলনামূলকভাবে কম, মাত্র ৮ শতাংশ। তবে জেসিন্ডা আরডার্নের সরকার দেশকে সম্পূর্ণ ধূমপানমুক্ত করার জন্য ওই নীতি গ্রহণ করেছিল।

Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ড / ধূমপানবিরোধী আইন / আইন বাতিল / সিগারেট / তামাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • এশিয়ায় তামাক শিল্পের হস্তক্ষেপে শীর্ষে বাংলাদেশ
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • চট্টগ্রামে অবৈধ সিগারেটের বাণিজ্য: বছরে ৪,০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net