Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
পাকিস্তানে ফিরলেন দেশটির সেনাবাহিনীর এক সময়ের 'শত্রু' নওয়াজ শরীফ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 October, 2023, 02:55 pm
Last modified: 22 October, 2023, 03:31 pm

Related News

  • শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই: রুমিন ফারহানা
  • ‘বড় কূটনৈতিক সাফল্য’: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের নীরব ভূমিকা
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • তারেক রহমানের দেশে ফেরাকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত: ভারত
  • ২৫ তারিখে দেশে ফিরব, বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

পাকিস্তানে ফিরলেন দেশটির সেনাবাহিনীর এক সময়ের 'শত্রু' নওয়াজ শরীফ

২০১৯ সালের নভেম্বর মাসে অসুস্থতা বিবেচনায় তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। তখন এয়ার এম্বুলেন্সে করে চিকিৎসার জন্য দেশ ছাড়েন তিনি। তারপর থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন তিনি। 
টিবিএস ডেস্ক
22 October, 2023, 02:55 pm
Last modified: 22 October, 2023, 03:31 pm
ছবি: গেটি ইমেজেস

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছায় নির্বাসন শেষে দেশে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। গতকাল (শনিবার) দুবাই থেকে ফ্লাইটে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছান তিনি। খবর বিবিসির। 

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে উল্লেখযোগ্য সময় নওয়াজ দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন। শেষবার তিনি যখন পাকিস্তানে ছিলেন, তখন দুর্নীতির দায়ে কারাভোগ করতে হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে।

পরবর্তীতে ২০১৯ সালের নভেম্বর মাসে অসুস্থতা বিবেচনায় তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। তখন এয়ার এম্বুলেন্সে করে চিকিৎসার জন্য দেশ ছাড়েন তিনি। তারপর থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন তিনি। 

তবে বর্তমান অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যেই সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজের পতন ঘটিয়েছিল, ঠিক তারাই এই রাজনীতিবিদকে দেশে স্বাগত জানাতে প্রস্তুত। এমনকি নির্বাচনের মাধ্যমে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার প্রবল সম্ভবনাও তার রয়েছে।  

অন্যদিকে নওয়াজ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। কিন্তু বর্তমানে তিনিই আবার প্রধানমন্ত্রীত্ব হারিয়ে দুর্নীতির অভিযোগে কারাভোগ করছেন। 

তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের গত চার বছর কেটেছে লন্ডনে। তবে ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে তিনি রাজনৈতিক সম্পৃক্ততা ফের বাড়াতে থাকেন।  

ইমরান প্রধানমন্ত্রীত্ব হারালে নওয়াজের দল মুসলিম লীগের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়। আর তার ছোট ভাই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 

যদিও নওয়াজের বিরুদ্ধে এখনো মামলা চলছে। কিন্তু দেশে পৌঁছানোর পর এখনই তার গ্রেফতার হওয়ার শঙ্কা নেই। কেননা আগামী সপ্তাহের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর রয়েছে। 

১৯৯৯ সালেও সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারিয়েছিলেন নওয়াজ। পরবর্তীতে দীর্ঘ সময়ের সেনা শাসন কাটিয়ে ২০০৭ সালে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও সেখানে বেনজীর ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি জয়লাভ করে। কিছুদিন পরেই অবশ্য এক র‍্যালিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঐ নারী প্রধানমন্ত্রী। 

বর্তমান পরিস্থিতিতে মুসলিম লীগের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন নওয়াজ শরীফ। তবে সেক্ষেত্রে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদকে। 

কেননা একদিকে পাকিস্তানের অর্থনীতি বেশ সংকটে রয়েছে। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ ইমরান খান জেলে থাকার কারণে ভোট অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে কি-না, সেটি নিয়েও সন্দেহ রয়েছে। আর পরিশেষে দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তারকারী সেনাবাহিনীর সাথেও তার সমঝোতায় পৌঁছাতে হবে। 

লন্ডনে থাকাকালীন নওয়াজ দেশটির সেনাবাহিনীর কড়া ভাষায় সমালোচনা করেছেন। বিশেষ করে আইএসআই এর একজন সাবেক প্রধান এবং সাবেক এক সেনাপ্রধানকে দেশে অস্থিতিশীলতার জন্য দায়ী করেছেন। যদিও এই অভিযোগগুলো তাদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। 

নওয়াজ দাবি করেন, তাকে মিথ্যা মামলায় ভুক্তভোগী করা হয়েছে। একইসাথে দেশটির বিচারকদের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ করেছেন তিনি। 

নওয়াজ মনে করেন, এসব কারণে পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। একইসাথে দেশটির কোনো প্রধানমন্ত্রীকে তাদের সাংবিধানিক মেয়াদ শেষ করতে পারেনি।

অন্যদিকে রাজনৈতিক বিরোধীরা অভিযোগ করছেন যে, নওয়াজ দেশে ফেরা নিয়ে সেনাবাহিনীর সাথে সমঝোতা করেছে। যদিও সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়লাভ করতে পারে পারবেন কি-না; সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা। 

ইমরান খানের দল তেহরিক-ই-ইন্সাফের নেতা জুলফি বুখারী বিবিসিকে বলেন, "আমি মনে করি না যে, নওয়াজ ফের প্রধানমন্ত্রী হতে পারবেন। কেননা তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও আদালত তাকে রাজনীতি থেকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেছে।"

অন্যদিকে প্রতিপক্ষ ইমরান খান জেলে যাওয়ার পর থেকে তার দলের সমর্থকেরা কিছুটা নিশ্চুপ রয়েছে। তবে দলের জয়ের ব্যাপারে এখনো আশাবাদী তারা। 

রাজনৈতিক বিশ্লেষক ওয়াজাহাত মাসুদ বলেন, "পাকিস্তানের রাজনীতিতে দৃশ্যপট ও চিত্রনাট্য বদলায়নি। শুধু রাজনৈতিক চরিত্র বদলাচ্ছে। ২০১৮ সালের নির্বাচনে সেনাবাহিনী ইমরান খানকে প্রতিষ্ঠায় সাহায্য করেছিল। এবার সেনাবাহিনী নওয়াজ শরীফের জন্য নির্বাচন করতে ব্যস্ত।"

বর্তমানে নওয়াজের প্রধান প্রতিপক্ষ ইমরান খান কারাগারে। গত মে মাসে তার গ্রেফতারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর ধরপাকড়ে তার দলও সাংগঠনিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে। তাই অনেকে মনে করছে, আসন্ন নির্বাচন হয়তো সুষ্ঠু হবে না।

এ বিষয়ে জুলফি বুখারী বলেন, "জাতীয় নির্বাচনের আগে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে কারাগারে আটকে রাখা হয় কীভাবে? অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দেখবেন ইমরান খানের ভোটব্যাংক কতটা শক্তিশালী।" 

Related Topics

টপ নিউজ

নওয়াজ শরীফ / পাকিস্তানের প্রধানমন্ত্রী / পাকিস্তানের নির্বাচন / দেশে ফেরা / নির্বাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই: রুমিন ফারহানা
  • ‘বড় কূটনৈতিক সাফল্য’: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের নীরব ভূমিকা
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • তারেক রহমানের দেশে ফেরাকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত: ভারত
  • ২৫ তারিখে দেশে ফিরব, বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net