Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
১০৪ বছর বয়সে স্কাইডাইভিং করে খ্যাতি, এক সপ্তাহ পর মৃত্যু

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
12 October, 2023, 04:05 pm
Last modified: 12 October, 2023, 04:09 pm

Related News

  • ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১
  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২
  • 'প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে': ভাইরাল জামায়াত নেতার বক্তব্য
  • কমলাপুর স্টেশনে ধূমপান করায় যুবককে জেলে পাঠানোর নির্দেশ পুলিশ সুপারের, ভিডিও ভাইরাল

১০৪ বছর বয়সে স্কাইডাইভিং করে খ্যাতি, এক সপ্তাহ পর মৃত্যু

১০০ বছর বয়সে তিনি প্রথম স্কাইডাইভিং করেন। অবসর জীবনে তিনি মেক্সিকোর সৈকতে ঘুরতে যেতেন এবং নিজেই গাড়ি চালাতেন। 
দ্য ওয়াশিংটন পোস্ট
12 October, 2023, 04:05 pm
Last modified: 12 October, 2023, 04:09 pm
ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

এক সপ্তাহ আগেই স্কাইডাইভিংয়ের জন্য ১৩,৫০০ ফুট উঁচু থেকে লাফ দিয়েছিলেন ১০৪ বছর বয়সী ডরোথি হফনার। নিচে নামার পর দর্শকরদের করতালিতে সিক্ত হন এই মার্কিন নারী। 

টিভি রিপোর্টাররা সাক্ষাৎকার নিতে তার পিছু ছুটতে থাকে। পরবর্তী দিনগুলোতে তিনি কয়েক ডজন গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সবচেয়ে বেশি বয়সে স্কাইডাইভিংয়ের বিশ্ব রেকর্ড ভেঙে জাতীয়ভাবে পরিচিতি পান তিনি। 

কিন্তু স্কাইডাইভিংয়ের এক সপ্তাহ পরেই ইলিয়নসে তার বাড়িতে মধ্যরাতের কোনো এক সময় ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার। এই নারীর ঘনিষ্টজন জো কোনান্ট (৬২) জানান, গত রবিবার রাত বা সোমবার সন্ধ্যার মধ্যে হফনারের মৃত্যু হয়। 

কোনান্ট জানান, হফনারের মৃত্যু ছিল অপ্রত্যাশিত। কিন্তু জীবনের শেষ দিনগুলো হফনার আনন্দের সাথে কাটানোয় তিনি খুশি। 

কোনান্ট জানান, বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন এই বিষয়টি তাকে উৎফুল্ল করেনি। বরং তিনি স্কাইডাইভিংয়েই মনোযোগী ছিলেন বেশি। 

হফনারের জন্ম ও বেড়ে ওঠা শিকাগোতে। তিনি ইলিয়নসে টেলিফোন অপারেটর হিসেবে কাজ করতেন। অবসর জীবনেও তিনি মেক্সিকোর সৈকতে ঘুরতে যেতেন এবং নিজেই গাড়ি চালাতেন। 

২০১৯ সালে কোনান্ট হাফনারকে জানান তিনি স্কাইডাইভিংয়ে যাবেন। তখন হফনারও তার সঙ্গে যাওয়ার কথা বলেন। কোনান্ট মনে করলেন হফনার বুঝি দর্শক হিসেবে যেতে চাইছেন। 

হফনার বলেছিলেন, না না, আমি বিমান থেকে নামতে চাই। তবে কোনান্ট শঙ্কিত ছিলেন যে, হফনার হয়তো ইনজুরিতে পড়বেন। কিন্তু স্কাইডাইভিংয়ের পর হফনার কোনান্টকে জানিয়েছিলেন যে, তিনি বিষয়টি উপভোগ করেছেন। 

গত এপ্রিল মাসে হফনার আবারও স্কাইডাইভিংয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তখন কোনান্ট দেখতে পান, ১০৩ বছর বয়সে স্কাইডাইভিংয়ে যাওয়ার রেকর্ড আছে। 

কোনান্ট জানান, আমার মনে তার সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। কাারণ ১০০ বছর বয়সে যেতে পারলে ১০৪ বছর বয়সেও স্কাইডাইভিং করা যাবে। 

স্কাইডাইভিংয়ের আগে স্থানীয় এক সংবাদপত্র তাকে নিয়ে প্রতিবেদন করে। ১ অক্টোবর তার স্কাইডাইভিংয়ের দিনে প্রায় ৭৫ জন দর্শক উপস্থিত হয়। 

Related Topics

টপ নিউজ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড / স্কাইডাইভিং / ভাইরাল / সবচেয়ে বেশি বয়স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১
  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২
  • 'প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে': ভাইরাল জামায়াত নেতার বক্তব্য
  • কমলাপুর স্টেশনে ধূমপান করায় যুবককে জেলে পাঠানোর নির্দেশ পুলিশ সুপারের, ভিডিও ভাইরাল

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net