Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
চীনে বন্যায় খামার থেকে পালিয়েছে ৭৫ কুমির

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 September, 2023, 11:10 am
Last modified: 13 September, 2023, 01:06 pm

Related News

  • অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার
  • মুন্সীগঞ্জের পদ্মাপাড়ে লোকালয়ে কুমির, আতঙ্কে গ্রামবাসী
  • পদ্মায় লাল মুনিয়ার ছবি তুলতে গিয়ে হঠাৎ যেভাবে বিলুপ্ত ঘোষণা করা মিঠাপানির কুমিরের দেখা মিলল
  • মানিকগঞ্জে পদ্মার শাখা নদী-খালে কুমিরের বিচরণের দাবি, আতঙ্কে স্থানীয়রা

চীনে বন্যায় খামার থেকে পালিয়েছে ৭৫ কুমির

পালিয়ে যাওয়া কুমিরের ৬৯টি প্রাপ্তবয়স্ক এবং ছয়টি ছোট কুমির। তবে এই কুমিরগুলোর দ্বারা এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টিবিএস ডেস্ক
13 September, 2023, 11:10 am
Last modified: 13 September, 2023, 01:06 pm
ছবি: বিবিসি

টাইফুন হাইকুইয়ের ফলে সৃষ্ট বন্যায় চীনের দক্ষিণাঞ্চলের একটি প্রজনন খামার থেকে প্রায় ৭৫ টি কুমির পালিয়েছে। দেশটির গুয়াংডং প্রদেশের মাওমিং অঞ্চলের একটি লেক বন্যার পানিতে উপচে পড়লে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

চীনা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, পালিয়ে যাওয়া কুমিরের বেশ কয়েকটিকে উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ 'নিরাপত্তার কারণে' উদ্ধারকৃত বেশ কয়েকটি কুমিরকে গুলি করে বা বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করেছে।

চীনা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্যমতে, এখন পর্যন্ত মোট আটটি কুমিরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আকারে বড় এমন অনেকগুলোকেই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাই খামারের আশেপাশে থাকা গ্রামবাসীদের নিরাপত্তা বিবেচনায় বাড়িতে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

টাইফুন হাইকুই এক সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণ এশিয়ায় তাণ্ডব চালাচ্ছে। যার ফলে চীন, হংকং, তাইওয়ান, জাপান ইত্যাদি দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

টাইফুনটিকে ঘিরে সৃষ্টি হয়েছে বন্যা এবং ঘটেছে শতাধিক ভুমিধসের ঘটনা। ফলে দক্ষিণ চীনের প্রায় ৭ জন মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত তিনজন। তাইওয়ানেও হতাহতের খবর পাওয়া গিয়েছে।

মাওমিংয়ের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো অনুসারে, পালিয়ে যাওয়া কুমিরের ৬৯ টি প্রাপ্তবয়স্ক এবং ছয়টি ছোট কুমির। তবে এই কুমিরগুলোর দ্বারা এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষের তথ্যমতে, গভীর পানিতে কিছু কুমির অবস্থান করছে। কুমিরগুলোকে খুঁজে বের করার জন্য অত্যাধুনিক সোনার যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র ডাজং ডেইলিতে জেলার জরুরি ব্যুরোর এক কর্মকর্তা বলেন, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পালিয়ে যাওয়া কুমিরের পরিমাণ একটু বেশি।"

ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়, পালিয়ে যাওয়া কুমিরগুলো সিয়ামিজ প্রজাতির। যুক্তরাজ্যের চিড়িয়াখানা ক্রোকোডাইলস অব দ্য ওয়ার্ল্ডের তথ্যমতে, প্রাপ্তবয়স্ক হলে এই কুমিরগুলো দৈর্ঘ্যে ৩ মিটার কিংবা ১০ ফিট পর্যন্ত হয়। আর এই কুমিরগুলো মিঠা পানিতে বসবাস করে।

এখন পর্যন্ত যেসব কুমিরগুলো উদ্ধার করা হয়েছে সেগুলোর গড় ওজন প্রায় ৭৫ কেজি। ফায়ারফাইটারদের তথ্যমতে, এগুলোর দৈর্ঘ্য ২ মিটারের চেয়েও বেশি।

গুয়াংডং প্রদেশের মাওমিং অঞ্চলে কুমির প্রজননের বেশ কয়েকটি ফার্ম রয়েছে। মূলত এর মাংস ও চামড়ার চাহিদার থাকায় এগুলো চাষ করা হয়।

Related Topics

টপ নিউজ

কুমির / খামার / কুমির খামার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার
  • মুন্সীগঞ্জের পদ্মাপাড়ে লোকালয়ে কুমির, আতঙ্কে গ্রামবাসী
  • পদ্মায় লাল মুনিয়ার ছবি তুলতে গিয়ে হঠাৎ যেভাবে বিলুপ্ত ঘোষণা করা মিঠাপানির কুমিরের দেখা মিলল
  • মানিকগঞ্জে পদ্মার শাখা নদী-খালে কুমিরের বিচরণের দাবি, আতঙ্কে স্থানীয়রা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net