Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
‘গভীর সংকটে’ ইউক্রেন, বিশেষজ্ঞরা বলছেন নতুন বিলিয়ন ডলারের সহায়তা কাজে দেবে না

আন্তর্জাতিক

জন ব্যাকন, ইউএসএ টুডে
08 September, 2023, 05:30 pm
Last modified: 08 September, 2023, 05:36 pm

Related News

  • ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট আধিপত্যের সীমাবদ্ধতা বিশ্বের সামনে তুলে ধরেছে
  • হরমুজ খোলা নিয়ে ইরানি পরিকল্পনায় সন্তুষ্ট নন ট্রাম্প 
  • যুদ্ধ শুরু করে দিয়ে যুক্তরাষ্ট্র আছে ‘বহাল তবিয়তে’, চরম ভোগান্তিতে সারা বিশ্ব
  • যুদ্ধ অবসানে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে আমেরিকা
  • ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

‘গভীর সংকটে’ ইউক্রেন, বিশেষজ্ঞরা বলছেন নতুন বিলিয়ন ডলারের সহায়তা কাজে দেবে না

মেয়ারসের ভাষ্যে, এ যুদ্ধ থেকে বের হওয়ার জন্য ইউক্রেন ও পশ্চিমাদের জরুরিভিত্তিতে একটি প্রস্থান-কৌশলের দরকার। আটলান্টিক কাউন্সিল-এর জ্যেষ্ঠ ফেলো শন ম্যাকফেট বলেন, ‘ইউক্রেন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো শত্রুর ভূমি দখল, শত্রুসেনা হত্যা বা শত্রুর রাজধানীর ওপর নিজের জাতীয় পতাকা উড়িয়ে আজকালকার যুদ্ধে জেতা যায় না।’
জন ব্যাকন, ইউএসএ টুডে
08 September, 2023, 05:30 pm
Last modified: 08 September, 2023, 05:36 pm
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন সেক্রেটারি অভ স্টেট অ্যান্টনি ব্লিংকেন। ৬ সেপ্টেম্বর, ২০২৩। ছবি: ব্রেন্ডন স্মিয়ালস্কি/এপি

নতুন প্রতিরক্ষামন্ত্রী, মার্কিন সেক্রেটারি অভ স্টেট-এর উৎসাহব্যঞ্জক সফর ও এক বিলিয়ন ডলারের নতুন সহায়তা ইউক্রেনকে এ সপ্তাহে নতুন করে আশার আলো জুগিয়েছে বটে। কিন্তু এসব কি যুদ্ধের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে?

ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের এ নিয়ে বিশ্বাস ইতিবাচক। কিন্তু কিছু বিশেষজ্ঞ অবশ্য এসবে মজছেন না।

বুধবারের ব্রিফিংয়ে মার্কিন সেক্রেটারি অভ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের এক বিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণার সময় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, যারা মনে করে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র 'বিজয়ের শেষ পর্যন্ত একসঙ্গে থাকবে না, তারা আজকে ভুল বলে প্রমাণিত হলেন।'

ব্লিংকেনের গলায়ও একই আশার কথা শোনা গিয়েছে ব্রিফিংয়ে। তিনি বলেছেন, গত কয়েক সপ্তাহে ইউক্রেনের পাল্টা আক্রমণ গতি পেয়েছে এবং নতুন এ সহায়তা প্যাকেজ 'এ গতি ধরে রাখতে সহায়তা করবে ও আরও প্রেরণা জোগাবে।'

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপদেষ্টা পর্ষদের সদস্য, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও রাশিয়া বিশেষজ্ঞ স্টিভেন মেয়ারস বলেন, বাইডেন প্রশাসনের 'আনুষ্ঠানিক নীতি' হচ্ছে ইউক্রেন জিততে যাচ্ছে এবং রাশিয়াকে অবশ্যই পশ্চিমের কাছে হার স্বীকার করতে হবে অথবা চীনের 'পুতুল' হতে হবে।

মেয়ারস বলেন, ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ, ব্লিংকেনের খানিকটা বাহবা, ও নতুন সহায়তা প্যাকেজ বড় প্রতিবেশীর বিরুদ্ধে ইউক্রেনের সংগ্রামে নাটকীয় পরিবর্তন আনতে পারবে না।

'ইউক্রেনের কাছে কার্যকরী কোনো পাল্টা-কৌশল নেই,' বলেন মেয়ারস। 'ইউক্রেনীয়রা এখন গভীর সংকটের মধ্যে রয়েছে,' যোগ করেন তিনি।

ইউএসএ টুডেকে মেয়ারস বলেন, ইউক্রেনীয়রা পশ্চিমাদেরকে নিজেদের সাফল্য দেখাতে হারানো ভূমি পুনর্দখলের খবর প্রচার করে, কিন্তু কত ইউক্রেনীয় মানুষ এ যুদ্ধে মারা পড়ছে সে বিষয়ে তারা খুব বেশি তথ্য দেয় না।

'তারা রাশিয়া পাল্টা হামলার কথা বলে না। রাশিয়ানরা কিল জোন এলাকার দখল বা দখলিকৃত এলাকা ধরে রাখা নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছে না,' বলেন মেয়ারস।

রাশিয়ার ভেতরে অতর্কিত হামলার ক্ষেত্রে ইউক্রেন ড্রোন হামলা চালায়। কিন্তু এসব ড্রোন সাধারণত মস্কোর বড় বড় ভবনের জানালায় গিয়ে পড়ে। অন্যদিকে বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহরে রাশিয়ার রকেট হামলায় ‌১৭ জন বেসামরিক নাগরিক মারা গিয়েছেন।

মেয়ারসের ভাষ্যে, এ যুদ্ধ থেকে বের হওয়ার জন্য ইউক্রেন ও পশ্চিমাদের জরুরিভিত্তিতে একটি প্রস্থান-কৌশলের দরকার।

'আমাদের চেয়েও ইউরোপ আরও বেশি অর্থনৈতিক চাপের মুখে আছে। জার্মানিতে তীব্র মন্দা চলছে। ইউরোপীয়ানরা আর নতুন করে অর্থনৈতিক বোঝা কাঁধে নিতে চাইবে না। তাদেরও এ থেকে বের হতে হবে,' মেয়ারস বলেন।

সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিল-এর জ্যেষ্ঠ ফেলো শন ম্যাকফেটও মেয়ারসের মতোই মত প্রকাশ করেছেন।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পরিবর্তনকে সমর্থন দিয়ে তিনি বলেন, দুর্নীতির অভিযোগই এমন পরিবর্তনে বাধ্য করেছে। কিন্তু এ দিয়ে যুদ্ধের গতি পরিবর্তন করবে না।

ম্যাকফেট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানে চিরায়ত যুদ্ধকৌশল ব্যবহার করে হেরেছে। তারপরও এটি ইউক্রেন প্রসঙ্গে কৌশল পরিবর্তন করেনি।

কিয়েভের দিকে অগ্রসর হয়ে যুদ্ধের শুরুতে রাশিয়াও একই ধরনের ভুল করেছিল। এখন ক্রেমলিন তথ্য নিয়ন্ত্রণ ও ভাড়াটে যোদ্ধা ব্যবহারের মতো আধুনিক যুদ্ধপদ্ধতির ওপর বেশি নির্ভর করছে বলে মন্তব্য করেন এ বিশেষজ্ঞ।

'ইউক্রেন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না,' ম্যাকফেট বলেন। 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো শত্রুর ভূমি দখল, শত্রুসেনা হত্যা বা শত্রুর রাজধানীর ওপর নিজের জাতীয় পতাকা উড়িয়ে আজকালকার যুদ্ধে জেতা যায় না।'

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / মার্কিন সহায়তা / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট আধিপত্যের সীমাবদ্ধতা বিশ্বের সামনে তুলে ধরেছে
  • হরমুজ খোলা নিয়ে ইরানি পরিকল্পনায় সন্তুষ্ট নন ট্রাম্প 
  • যুদ্ধ শুরু করে দিয়ে যুক্তরাষ্ট্র আছে ‘বহাল তবিয়তে’, চরম ভোগান্তিতে সারা বিশ্ব
  • যুদ্ধ অবসানে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে আমেরিকা
  • ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net