Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
মাগশট প্রকাশের পর ৭.১ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে ট্রাম্পের প্রচারণা শিবির

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 August, 2023, 10:40 am
Last modified: 28 August, 2023, 10:44 am

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

মাগশট প্রকাশের পর ৭.১ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে ট্রাম্পের প্রচারণা শিবির

ট্রাম্পের রাগী মুখচ্ছবি সংবলিত মগ, টি-শার্ট এবং ড্রিংক কুলার বিক্রি থেকেই বেশিরভাগ অর্থ এসেছে বলে জানিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রচারণা শিবির।
টিবিএস ডেস্ক
28 August, 2023, 10:40 am
Last modified: 28 August, 2023, 10:44 am
মাগশট প্রকাশকে একটি প্রচারণা কৌশল হিসেবে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির। ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) জর্জিয়ার আটলান্টায় কারাগারে ট্রাম্পের মাগশট তোলার পর থেকে তারা ৭.১ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। খবর বিবিসির।

ট্রাম্পের রাগী মুখচ্ছবি সংবলিত মগ, টি-শার্ট এবং ড্রিংক কুলার বিক্রি থেকেই বেশিরভাগ অর্থ এসেছে বলে জানিয়েছে তারা।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফলে হস্তক্ষেপের মামলায় গত বৃহস্পতিবার ট্রাম্প আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পান। এই মুহূর্তে ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প, তবে তার বিরুদ্ধে রয়েছে আরও তিনটি অভিযোগ। এগুলোর মধ্যে দুটি হচ্ছে, নির্বাচনে কারচুপির মিথ্যা দাবি এবং আরেকটি হচ্ছে, ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে দাঙ্গা সংক্রান্ত অভিযোগ।

ট্রাম্প অবশ্য তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, কারণ আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই রিপাবলিকানদের মধ্যে মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন।

তবে জর্জিয়া এবং ক্যাপিটলে দাঙ্গার অভিযোগ মাথায় নিয়েও নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরেই চালাচ্ছে ট্রাম্প শিবির। প্রায় তিন সপ্তাহের মধ্যে তিনি ২০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

জর্জিয়ায় গ্রেপ্তার হওয়ার পরপরই শুক্রবার (২৫ আগস্ট) ট্রাম্প শিবির ৪.১৮ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে। বলা হচ্ছে যে, নির্বাচনী প্রচারণায় ২৪ ঘণ্টার মধ্যে এটিই তাদের সংগ্রহ করা সবচেয়ে বেশি অঙ্কের তহবিল।

এছাড়াও, নিজেদের অনলাইন দোকান থেকে পণ্য বিক্রি এবং সমর্থকদের কাছে সাহায্যের জন্য বার্তা পাঠিয়েও অর্থ সংগ্রহ করেছে ট্রাম্পের প্রচারণা শিবির।

গত বৃহস্পতিবার জামিনে ছাড়া পাওয়ার পর ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (প্রাক্তন নাম টুইটার) নিজের ওয়েবসাইটের ঠিকানা এবং মাগশট পোস্ট করেন, সঙ্গে বড় হাতের অক্ষরে ক্যাপশনে লেখেন- "নির্বাচনে হস্তক্ষেপ। কখনোই আত্মসমর্পণ নয়!"

ওই একই দিনে ট্রাম্পকে জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় এবং তার মাগশট (মুখমন্ডলের ছবি) নেওয়া হয়। ২০০,০০০ ডলার মুচলেকা দিয়ে জামিনে মুক্তি পান তিনি। 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / মাগশট / তহবিল / প্রচারণা / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net