Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
পুরুষরা অফিসের কাজ পছন্দ করেন—স্ত্রীদের থেকে দূরে থাকতে!

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফ
21 August, 2023, 05:40 pm
Last modified: 21 August, 2023, 05:54 pm

Related News

  • পুরুষ নেই তো কী হয়েছে! সংসার সামলাতে ইউরোপের এই দেশে ‘স্বামী’ মিলছে ভাড়ায়
  • ফ্রান্সের ফার্স্ট লেডি পুরুষ—মিথ্যা অভিযোগে ‘গভীর উদ্বেগে’ ব্রিজিত মাখোঁ: জানালেন মেয়ে
  • 'ফ্রান্সের ফার্স্ট লেডি পুরুষ ছিলেন': এই দাবির জেরে মার্কিন পডকাস্টারের বিরুদ্ধে মাখোঁর মামলা
  • পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশ ইন বিএসএফের
  • পুরুষ-নারী কি সত্যিই শুধুই বন্ধু হতে পারে?

পুরুষরা অফিসের কাজ পছন্দ করেন—স্ত্রীদের থেকে দূরে থাকতে!

ভালো কফি, ব্যক্তিগত কাজের জন্য অফিসের স্টেশনারি পণ্য ব্যবহার করতে এবং পরিবার থেকে দূরে থাকতে সবচেয়ে বেশিসংখ্যক পুরুষ অফিসে বেশি সময় দেন।
দ্য টেলিগ্রাফ
21 August, 2023, 05:40 pm
Last modified: 21 August, 2023, 05:54 pm
সংগৃহীত প্রতীকী ছবি

একটি জরিপে উঠে এসেছে, পরিবার থেকে দূরে থাকার জন্য অফিসে বেশি সময় দিতে পছন্দ পছন্দ করেন পুরুষেরা। পুরুষদের মধ্যে এই প্রবণতা নারীদের চেয়ে দুইগুণ বেশি।

রানওয়ে ইস্ট নামের একটি সংস্থার জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া প্রায় এক-চতুর্থাংশ নারী উত্তর দিয়েছেন, তারা অফিসে যান 'পরিবার থেকে দূরে থাকতে'। আর এই উত্তর পাওয়া গেছে দ্বিগুণসংখ্যক পুরুষের কাছ থেকে।

এছাড়া ব্যক্তিগত কাজের জন্য অফিসের স্টেশনারি পণ্য ব্যবহার করতেও অফিসে যান বলে উত্তর দিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক পুরুষ। 

এছাড়া অফিসে আড্ডা মারার ব্যাপারটিও নারীদের চেয়ে পুরুষদের কাছে অনেক বেশি আকর্ষণীয় বলে উঠে এসেছে জরিপে। 

ওই জরিপে দেখা গেছে, নতুন নতুন বন্ধু বানানো ও পরিচিত মানুষদের সঙ্গে দেখা করার উদ্দেশে অফিসে যাওয়ার প্রবণতা নারীদের চেয়ে পুরুষের মধ্যে দ্বিগুণ বেশি।

রানওয়ে ইস্ট জানিয়েছে, জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে অন্তত একজন বলেছেন, তারা অফিসে যান ভালো কফি পান করার সুযোগ পান বলে। 

রানওয়ে ইস্টের প্রধান নির্বাহী নাতাশা গুয়েরা বলেন, 'যেসব মানুষ অফিসে যেতে চান না, তারা আসলে যাতায়াত করার ব্যাপারটি পছন্দ করেন না। এছাড়া তারা কাজের জন্য ডেস্কের চেয়েও বেশি কিছু চান।'

রানওয়ে ইস্টের জরিপে অন্যান্য আরও কিছু গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্যই উঠে এসেছে। যেমন গত জুনে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের ব্যুরো অভ লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস)। ওই প্রতিবেদনে বলা হয়, মহামারির পর নারীদের চেয়ে বেশিসংখ্যক পুরুষ অফিসে ফিরেছেন। আর নারীরা বাসার কাজেই সময় কাটানোয় জোর দিয়েছেন।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) ২০২১ সালের এক গবেষণায় উঠে এসেছে, আগের চেয়ে বেশিসংখ্যক নারীরা বলেছেন যে ওয়ার্ক ফ্রম হোমের জন্য তারা 'কাজ শেষ করার জন্য বেশি সময়' পেয়েছেন, পাশাপাশি মনোযোগও বেশি দিতে পেরেছেন।

মহামারির কারণে কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। বিএলএসের গবেষণায় আরও জানা গেছে, গত বছরের তুলনায় বাড়ি থেকে অফিসের সব বা অনেক কাজ শেষ করেছেন তিন ভাগের এক ভাগ কর্মী—যা ২০১৯ সালের চেয়ে ১০ শতাংশ বেশি।

নারীরা পুরুষদের চেয়ে বাসা থেকে বেশি কাজ করতে পছন্দ করেন। বাসা থেকে কাজ করতে পছন্দ করা পুরুষের হার যেখানে ২৮ শতাংশ, সেখানে নারীর সংখ্যা ৪১ শতাংশ। 

ওএনএস এর আগে দেখেছে, বিপুলসংখ্যক কর্মী—৮৫ শতাংশ—ভবিষ্যতে হাইব্রিড স্টাইলে অফিসের কাজ করা অব্যাহত রাখতে চান।

Related Topics

অফবিট / টপ নিউজ

কাজ / অফিসে কাজ / পুরুষ / ওয়ার্ক ফ্রম হোম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • পুরুষ নেই তো কী হয়েছে! সংসার সামলাতে ইউরোপের এই দেশে ‘স্বামী’ মিলছে ভাড়ায়
  • ফ্রান্সের ফার্স্ট লেডি পুরুষ—মিথ্যা অভিযোগে ‘গভীর উদ্বেগে’ ব্রিজিত মাখোঁ: জানালেন মেয়ে
  • 'ফ্রান্সের ফার্স্ট লেডি পুরুষ ছিলেন': এই দাবির জেরে মার্কিন পডকাস্টারের বিরুদ্ধে মাখোঁর মামলা
  • পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশ ইন বিএসএফের
  • পুরুষ-নারী কি সত্যিই শুধুই বন্ধু হতে পারে?

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net