Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
এক্স থেকে বাতিল হচ্ছে অ্যাকাউন্ট ব্লক করার ফিচার; জানালেন ইলন মাস্ক 

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
19 August, 2023, 10:50 am
Last modified: 19 August, 2023, 11:15 am

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

এক্স থেকে বাতিল হচ্ছে অ্যাকাউন্ট ব্লক করার ফিচার; জানালেন ইলন মাস্ক 

ব্লক ফিচারটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও থাকছে অ্যাকাউন্ট মিউট করার ফিচার। এতে করে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টের পোস্ট যাতে ফিডে না দেখায় সেটি নিশ্চিত করা যাবে। 
ব্লুমবার্গ
19 August, 2023, 10:50 am
Last modified: 19 August, 2023, 11:15 am
ছবি: ব্লুমবার্গ

প্ল্যাটফর্মের নাম থেকে শুরু করে ফিচার, জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট এক্স (প্রাক্তন নাম টুইটার) এ যেন প্রতিনিয়তই আসছে একের পর এক পরিবর্তন। এবার সোশ্যাল প্ল্যাটফর্মটিতে অন্য অ্যাকাউন্ট ব্লক করার ফিচারটিও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গতকাল (শুক্রবার) এক্স এ পোস্ট করে নিজেই এ তথ্য জানান প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক। 

নতুন সিদ্ধান্ত মোতাবেক, শুধু সরাসরি মেসেজের ক্ষেত্রে ব্লক অপশনটি চালু রাখা হবে। তবে সার্বিকভাবে অ্যাকাউন্ট ব্লক করার যে ফিচারটি এতদিন চালু ছিল, সেটি সরিয়ে ফেলা হবে।

বহুদিন ধরেই এক্স এ অ্যাকাউন্ট ব্লকের ফিচারটি একটি জনপ্রিয় সেইফটি টুল হিসেবে ব্যবহার হয়ে আসছে। এতে করে একজন ব্যবহারকারী অনাকাঙ্ক্ষিত বহু পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারে।

ব্লক ফিচারটির ফলে ব্লকড অ্যাকাউন্ট ব্যবহারকারী ব্লক করা ব্যবহারকারীর কোনো পোস্ট দেখতে পায় না। একইসাথে ব্লকড অ্যাকাউন্টেরও কোনো পোস্টও নিজের ফিডে আসে না। এছাড়াও ব্লকড অ্যাকাউন্ট থেকে ঐ ব্যবহারকারীকে সরাসরি মেসেজও করা যায় না। 

ব্লক ফিচারটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও থাকছে অন্য অ্যাকাউন্ট মিউট করার ফিচার। এতে করে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টের পোস্ট যাতে ফিডে না দেখায় সেটি নিশ্চিত করা যাবে। 

তবে মিউট করা অ্যাকাউন্ট থেকে অবশ্য ঠিকই যে মিউট করেছে, তার প্রোফাইল ও পোস্ট দেখা যাবে। এমনকি পোস্টে রেসপন্স করা কিংবা রিপোস্ট করার সুযোগও রয়েছে। এছাড়া অ্যাকাউন্ট মিউট করলেও ডিরেক্ট মেসেজ করার অপশন চালু থাকবে। 

গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে এক্স কিনে নিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। এরপর থেকে প্রতিষ্ঠানটির কর্মী থেকে শুরু করে সেইফটি পলিসিতে তিনি নানা পরিবর্তন এনেছেন। 

তারই ধারাবাহিকতায় মাস্ক এক্স এর কন্টেন্ট মডারেটরদের বরখাস্ত করেছেন। একইসাথে পূর্বে নিয়ম ভঙ্গের কারণে ব্যান করা ব্যবহারকারীদের তিনি ফিরিয়ে এনেছেন।

অন্যদিকে মাস্কের মালিকানা গ্রহণের পর এক্স থেকে বড় সংখ্যক বিজ্ঞাপনদাতা সরে এসেছে। এতে করে বিজ্ঞাপন থেকে মাইক্রো-ব্লগিং সাইটটির আয় প্রায় ৫০ ভাগ পর্যন্ত কমে গিয়েছে।

মাস্কের সেইফটি পলিসি পরিবর্তনের বিষয়টি নিয়ে বহু সমালোচনাও রয়েছে। তবে এক্স এর বর্তমান সিইও লিন্ডা ইয়াকারিনো অবশ্য এটিকে সমস্যা হিসেবে মানতে নারাজ। 

লিন্ডা ইয়াকারিনো বলেন, "টুইটারের (এক্স) ৯৯ ভাগেরও বেশি কন্টেন্ট ইউজার ও বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্মটিকে বেশ 'স্বাস্থ্যকর' মনে করেন।" তবে এখানে 'স্বাস্থ্যকর' বলতে সর্বোপরি তিনি ঠিক কী বুঝাচ্ছেন এবং কোম্পানিটি এটি কীভাবে হিসেব করে সে সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানাননি লিন্ডা। 

এদিকে ভেরিফিকেশনের ক্ষেত্রে আগেই টাকা নেওয়া চালু করেছিল এক্স। এখন লোগো পরিবর্তনসহ এক্স এ নির্দিষ্ট সংখ্যার বেশি পোস্ট দেখা যায় না। ভেরিফায়েড অ্যাকাউন্ট হলে দৈনিক ৬,০০০ পোস্ট দেখা বা পড়া যাবে। এদিকে আনভেরিফায়েড অ্যাকাউন্ট দিনে মাত্র ৬০০টি পোস্ট পড়তে বা দেখতে পারবে।

Related Topics

টপ নিউজ

এক্স / টুইটার / ইলন মাস্ক / থ্রেডস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net