Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
ভারত স্থানীয় মূল্যস্ফীতি মোকাবিলায় রাশিয়া থেকে মূল্যছাড়ে গম আমদানির কথা ভাবছে

আন্তর্জাতিক

রয়টার্স
17 August, 2023, 06:45 pm
Last modified: 17 August, 2023, 06:54 pm

Related News

  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
  • পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: বাণিজ্যচুক্তির আগে রুবিও

ভারত স্থানীয় মূল্যস্ফীতি মোকাবিলায় রাশিয়া থেকে মূল্যছাড়ে গম আমদানির কথা ভাবছে

রয়টার্স
17 August, 2023, 06:45 pm
Last modified: 17 August, 2023, 06:54 pm
ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত দনেয়স্ক অঞ্চলে গম সংগ্রহ করছে একটি কম্বাইন্ড হারভেস্টার। ছবি: অ্যালেক্সান্ডার এরমোচেঙ্কো/ রয়টার্স

আগামী কয়েক মাসে ভারতে রাজ্য পর্যায়ের কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী বছরে হবে জাতীয় নির্বাচন। তার আগেই বাজারে জোগান বাড়িয়ে খাদ্য মূল্যস্ফীতি কমাতে চায় নয়াদিল্লি। এজন্য রাশিয়া থেকে গম কেনার চিন্তা করছে।

বিশ্ববাজারে শস্যটির দাম যখন বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে– তখন মিত্র রাশিয়ার থেকে মূল্যছাড়ে গম কিনতে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাতে এবিষয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভারতের স্থানীয় বাজারে গমের দাম বাড়ায়, তা মূল্যস্ফীতিকে উস্কে দিয়ে গত জুলাইয়ে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু, আমদানি করা মজুদ থাকলে পরিমাণমতো বাজারে ছেড়ে দাম নিয়ন্ত্রণ করা যায়।

রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে বলে, 'সরকার থেকে সরকারের মধ্যে চুক্তি ও বেসরকারি সংস্থার মাধ্যমে আমদানির সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার। খুব সতর্কভাবে এ সিদ্ধান্ত নেওয়া হবে।'

বেশ কিছু বছর ধরেই কূটনৈতিক চুক্তির মাধ্যমে গম আমদানি করছে না ভারত। সবশেষ ২০১৭ সালে ভারত উল্লেখযোগ্য পরিমাণ গম আমদানি করে। সেবছর বেসরকারি বণিকেরা ৫৩ লাখ মেট্রিক টন গম আমদানি করে।

সংশ্লিষ্ট আরো দুটি সূত্র রয়টার্সকে জানায়, জালানি, শস্য ও ডালের মতো পণ্যদ্রব্যের দাম কমাতে সরকার এসব পণ্যের জোগান বাড়ানোর যেসব উদ্যোগ নিচ্ছে, তারই একটি হবে রাশিয়া থেকে আমদানি। এর পাশাপাশি গ্রামীণ কিছু কর্মসূচিও নেওয়া হচ্ছে, যাতে দরিদ্রদের ওপর মূল্যস্ফীতির আঘাত কিছুটা কমানো যায়।

আমদানি নিয়ে ভারত ও রাশিয়ার সরকারের আলোচনাটি গোপনীয় এবং তা চূড়ান্ত হতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে, একারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম না প্রকাশের শর্তে এসব বিষয় জানান।

এবিষয়ে মন্তব্য চেয়ে ভারতের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়কে ইমেইল পাঠায় রয়টার্স। কিন্তু, সরকারের মুখপাত্ররা তার উত্তর দেননি।

গত মাসে ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠতম কর্মকর্তা সঞ্জিব চোপড়া বলেছিলেন, রাশিয়া থেকে গম আমদানির কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

গমের নিম্ন মজুদ

আরেকটি সূত্র জানায়, ঘাটতি মেটাতে ভারতের ৩০ থেকে ৪০ লাখ টন গম আমদানির প্রয়োজন হবে। কিন্তু, বাজারে দাম আরো কমাতে নয়াদিল্লি ৯০ লাখ টনের মতো আমদানির সিদ্ধান্ত নিতে পারে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর মূল্যছাড়ে জ্বালানি তেল বিক্রির মাধ্যমে ভারতের দ্বিতীয় বৃহৎ পণ্য সরবরাহকারী হয়ে ওঠে রাশিয়া।

একজন কর্মকর্তা বলেন, 'বিদ্যমান বাজারমূল্যের চেয়ে কম দামে গম বিক্রির ইঙ্গিত দিয়েছে রাশিয়া। তাছাড়া, দেশটি থেকে খাদ্য আমদানিতে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।'

ওই কর্মকর্তা বলেন, ভারত রাশিয়া থেকে সূর্যমুখীর তেল কিনে তার দাম মেটাচ্ছে মার্কিন ডলারে। গমের ক্ষেত্রেও একই পদ্ধতি গ্রহণের পরিকল্পনা আছে।

বৈশ্বিক একটি বণিক সংস্থার মুম্বাইভিত্তিক একজন ডিলার বলেন, 'ভারত খুব সহজে প্রতি টন ২৫ থেকে ৪০ ডলার মূল্যে রাশিয়ান গম কিনতে পারবে। এতে আমদানির পরও এসব চালানের দাম বেশ কমই থাকবে।'

প্রসঙ্গত গত দুই মাসে সীমিত সরবরাহের কারণে ভারতের পাইকারি বাজারে গমের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। চলতি আগস্টে যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

গত ১ আগস্ট পর্যন্ত সরকারি গুদামগুলোয় ২ কোটি ৮৩ লাখ টন গম মজুদ ছিল, যা ১০ বছরের গড় মজুদের চেয়ে ২০ শতাংশ নিম্ন অবস্থানে আছে।

Related Topics

টপ নিউজ

গম আমদানি / ভারত / রাশিয়া / মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
  • পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: বাণিজ্যচুক্তির আগে রুবিও

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net