Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
ইতালি মাস্ক বনাম জাকারবার্গের খাঁচার লড়াইয়ের আয়োজক! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 August, 2023, 10:35 am
Last modified: 12 August, 2023, 11:15 am

Related News

  • ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • নিরাপদ এআই তৈরিতে প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট তাগিদ রয়েছে: জাকারবার্গ

ইতালি মাস্ক বনাম জাকারবার্গের খাঁচার লড়াইয়ের আয়োজক! 

যদিও জাকারবার্গ জানিয়েছেন, লড়াই আয়োজনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে ইতালির সংস্কৃতি মন্ত্রী ও দেশটির প্রধানমন্ত্রীর সাথে এ নিয়ে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন মাস্ক।
টিবিএস ডেস্ক
12 August, 2023, 10:35 am
Last modified: 12 August, 2023, 11:15 am
ছবি: বিবিসি

মেটা বস মার্ক জাকারবার্গের সঙ্গে স্পেস এক্স প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্কের খাঁচার লড়াইয়ের সম্ভবনা ধীরে ধীরে যেন বাস্তবে রুপ নিচ্ছে। এমনকি লড়াইয়ের স্থান হিসেবে সম্প্রতি ইতালির কথাও আলোচিত হচ্ছে। খবর বিবিসির।    

ইতালির সংস্কৃতিমন্ত্রী গেন্নারো সাঙ্গিউলিয়ানো গতকাল (শুক্রবার) জানান, তিনি মাস্কের সাথে লড়াইটি আয়োজনের ব্যাপারে কথা বলেছেন। তারা মূলত একটি চ্যারিটি ইভেন্ট হিসেবে এটি আয়োজন করতে চায়। 

কয়েক মাস ধরেই মাস্ক ও জাকারবার্গ একে অপরকে পরোক্ষভাবে নানা বার্তা দিয়ে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করছেন। তাই ম্যাচটি যদি শেষমেশ চ্যারিটি ইভেন্ট হিসেবেই আয়োজিত হয়; তবে সেটি থেকে উপার্জিত অর্থ হাসপাতালের জন্য দান করা হবে। 

যদিও জাকারবার্গ জানিয়েছেন, লড়াই আয়োজনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে ইতালির সংস্কৃতি মন্ত্রী ও দেশটির প্রধানমন্ত্রীর সাথে এ নিয়ে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন মাস্ক।

মাস্ক জানান, তারা একটি মহাকাব্যিক স্থানে লড়াইটি আয়োজনের জন্য সম্মত হয়েছেন। ক্যামেরার ফ্রেমে সবকিছুই হবে প্রাচীন রোমের মতো করে। এছাড়াও লড়াইটি লাইভ দেখানো হবে বলেও জানিয়েছেন মাস্ক।

দেশটির সংস্কৃতিমন্ত্রী সাঙ্গিউলিয়ানো জানান, চ্যারিটি ইভেন্টটি ঐতিহাসিক তাত্পর্য ফুটিয়ে তোলার পাশাপাশি দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যও সংরক্ষণ করবে।

সংস্কৃতিমন্ত্রী সাঙ্গিউলিয়ানো বলেন, "মাস্কের সাথে আমার এই বিষয়ে দীর্ঘ সময় ধরে বেশ বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা উভয়ই প্রাচীন রোমান ইতিহাসের প্রতি নিজেদের আবেগ প্রকাশ করেছি।"

লড়াইটি যেন ইউনেস্কোর কোনো একটি হেরিটেজ সাইটে হয়, সে বিষয়টি গত জুনে একটি পোস্টের মাধ্যমে ইচ্ছা প্রকাশ করেছিলেন মাস্ক। 

সংস্কৃতিমন্ত্রী সাঙ্গিউলিয়ানো বলেন, "আমরা কীভাবে একটি ঐতিহাসিক ও চ্যারিটি ইভেন্ট আয়োজন করতে পারি, সেটা নিয়ে ভাবছি। অবশ্যই স্থানটিতে বিরাজমান সেটিংকে সম্মান প্রদর্শন ও রক্ষা করা হবে। তবে ইভেন্টটি রোমে আয়োজিত হবে না।"

সংস্কৃতিমন্ত্রী সাঙ্গিউলিয়ানো মনে করেন, লড়াইটি থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করা যাবে। এমনকি, কয়েক লাখ ইউরো (ইউরোপের মুদ্রা) সংগ্রহ করা যাবে বলেও আশা করছেন তিনি। এই অর্থ ইতালির দুটি প্রসিদ্ধ শিশু হাসপাতালে দান করা হবে। 

অন্যদিকে মাস্কের এক্স (টুইটার) প্ল্যাটফর্মকে টেক্কা দিতে আসা থ্রেডস এ জাকারবার্গ বলেন, "মাস্ক যেদিন আমাকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছিলেন, আমি সেদিন থেকেই লড়াইয়ের জন্য প্রস্তুত। যদি এ সম্পর্কিত কোনও তারিখ নির্ধারণ করা হয়, তবে সেটা আমার কাছ থেকে শুনতে পারবেন। তবে ততক্ষণ পর্যন্ত অনুগ্রহ করে মনে করুন যে, কোনো বিষয়ে এখনো একমতে পৌঁছানো হয়নি।"

ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং অন্যদিকে বিশ্বের ১০তম ধনী ব্যক্তি মার্ক জাকারবার্গ। আজকের ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, তাদের সম্পদের মোট পরিমাণ ৩৩৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ইলন মাস্কের ২২৪ বিলিয়ন এবং জুকারবার্গের ১১০ বিলিয়ন ডলারের মালিক।

৩৯ বছর বয়সী জাকারবার্গ ইতোমধ্যেই মিক্সড মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন এবং কিছুদিন আগে একটি জুজিৎসু টুর্নামেন্টও জিতেছেন। অপরদিকে তার সঙ্গে লড়াই করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন ইলন মাস্ক।

মূলত এই ঘটনার শুরু গত ২১ জুন একটি টুইটকে কেন্দ্র করে। ঐ টুইটে জাকারবার্গ নতুন আরেকটি সোশ্যাল মিডিয়া খোলার পরিকল্পনার কথা জানান।

মাস্ক সেই ঘোষণা নিয়ে জাকারবার্গকে খোঁচা দিয়ে একটি টুইট করেন। ঐ টুইটকে কেন্দ্র করে এক ব্যক্তি ঠাট্টা করে টেসলা প্রতিষ্ঠাতাকে জিউ-জিৎসু প্রতিযোগিতায় জাকারবার্গের মেডেল পাওয়ার প্রসঙ্গ স্মরণ করিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

জবাবে ইলন মাস্ক বলেন, "জাকারবার্গ রাজি থাকলে তার সঙ্গে খাঁচায় লড়তে আমি প্রস্তুত।"

অপরদিকে মাস্কের এ মন্তব্য জাকারবার্গ এড়িয়ে যাননি। মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের এক স্টোরিতে মাস্কের মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করে জাকারবার্গ লিখেছেন, "(লড়াইয়ের জন্য) ঠিকানা পাঠান।"

পরবর্তীতে এর প্রত্যুত্তরে ইলন মাস্ক ঠিকানা হিসেবে 'ভেগাস অক্টাগন' এর নাম উল্লেখ করেন। অক্টাগন হলো আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতায় ব্যবহৃত একটি খাঁচাবিশিষ্ট মঞ্চ। সাধারণত নেভাদার লাস ভেগাসে হয়ে থাকে এই লড়াই প্রতিযোগিতা।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / মার্ক জাকারবার্গ / মাস্ক-জাকারবার্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • নিরাপদ এআই তৈরিতে প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট তাগিদ রয়েছে: জাকারবার্গ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net