Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
কে টু-তে ওঠার বিশ্বরেকর্ড ভাঙতে মুমূর্ষু গাইডকে ফেলে রেখেই পর্বতারোহণ

আন্তর্জাতিক

বিবিসি
11 August, 2023, 10:15 pm
Last modified: 11 August, 2023, 11:49 pm

Related News

  • ‘মিশন সেভেন সামিট’-এর অংশ হিসেবে অ্যাকোনকাগুয়া অভিযানে যাচ্ছেন বাংলাদেশি ২ পর্বতারোহী
  • বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 
  • কৃত্রিম অক্সিজেন ছাড়া নেপালের ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ মানাসলুতে প্রথম বাংলাদেশি বাবর
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!

কে টু-তে ওঠার বিশ্বরেকর্ড ভাঙতে মুমূর্ষু গাইডকে ফেলে রেখেই পর্বতারোহণ

অস্ট্রিয়ান পর্বতারোহী ভিলহেম স্টেইন্ডল ও ফিলিপ ফ্ল্যামিগের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, পর্বতারোহীরা মোহাম্মদ হাসানকে পাশ কাটিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছেন। তবে হাসানকে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছেন ক্রিস্টিন হারিলা।
বিবিসি
11 August, 2023, 10:15 pm
Last modified: 11 August, 2023, 11:49 pm
ছবি: ভিলহেম স্টেইন্ডল

নরওয়ের প্রখ্যাত একজন পর্বতারোহীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিশ্বরেকর্ড ভাঙার উদ্দেশ্যে পর্বতশৃঙ্গে ওঠার সময় তিনি ও তার দল আহত একজন গাইডকে মাঝপথে ফেলে রেখে গেছেন।

তবে ক্রিস্টিন হারিলা নামক ওই পর্বতারোহী এ অভিযোগ অস্বীকার করেছেন।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাকিস্তানের কেটু পর্বতশৃঙ্গে আরোহণের সময় মোহাম্মদ হাসান নামক ওই গাইড পর্বতের গায়ের একটি ছোট পথ থেকে পড়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আহত হাসানের পাশ দিয়ে একদল পর্বতারোহী হেঁটে যাচ্ছেন।

জানা গেছে, এর কয়েক ঘণ্টা পর হাসান মারা যান।

তবে ক্রিস্টিন হারিলা দাবি করেছেন, তিনি ও তার দল হাসানকে ওই বিপজ্জনক পরিস্থিতিতে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।

হারিলা আট হাজার মিটারের উঁচু বিশ্বের সকল পর্বতশৃঙ্গে সবচেয়ে দ্রুতগতিতে উঠে বিশ্বরেকর্ড গড়তে কেটু চড়তে গিয়েছিলেন।

কিন্তু ২৭ জুলাই আরোহণের সময় হাসান সঙ্কীর্ণ একটি শৈলশিরা থেকে পড়ে যান। পাহাড়ের গায়ে ওঠার জন্য এ ধরনের সরুপথকে বটলনেক বলে।

অস্ট্রিয়ান পর্বতারোহী ভিলহেম স্টেইন্ডল ও ফিলিপ ফ্ল্যামিগের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, পর্বতারোহীরা হাসানকে পাশ কাটিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছেন।

মোহাম্মদ হাসান। ছবি: হাসানের পরিবার

এ দুই পর্বতারোহীও সেদিন কেটুতে ছিলেন। কিন্তু খারাপ আবহাওয়া ও হিমবাহের কারণে তারা সেদিন আরোহণ বন্ধ রাখেন।

ওইদিন তারা স্টেইন্ডলের কেটু চড়া নিয়ে একটি ডকুমেন্টারি বানানোর উদ্দেশ্যে ভিডিও ধারণ করছিলেন।

তাদের ক্যামেরার পর্দা ছোট থাকায় তারা পরদিন ড্রোনে ধারণ করা ভিডিওতে বিস্তারিত দেখতে পেয়েছিলেন বলে জানান।

'আমরা একজন জীবিত মানুষকে বটলনেকে আড়াআড়িভাবে শুয়ে থাকতে দেখেছিলাম। আর মানুষজন তাকে মাড়িয়ে পর্বতের ওপরে উঠতে থাকেন। কোনো উদ্ধারকারী মিশনও পরিচালনা করা হয়নি।

'আমি আসলেই থ হয়ে গিয়েছিলাম। একইসঙ্গে মনটাও মারাত্মক খারাপ হয়ে গিয়েছিল। মানুষজন তাকে এড়িয়ে উঠে গেল, উদ্ধারের কোনো তৎপরতাও দেখাল না — এসব দেখে আমি কাঁদতে শুরু করি,' বিবিসিকে বলেন স্টেইন্ডল।

অস্ট্রিয়ার ডের স্ট্যান্ডার্ড পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপ ফ্ল্যামিগ বলেছেন, কেবল একজন লোক হাসানের চিকিৎসা করছিলেন। আর 'বাকিরা সবাই' 'প্রতিযোগিতা'মূলক আচরণ করতে করতে ওপরে উঠতে শুরু করেন।

তবে হাসানকে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছেন হারিলা।

তিনি বলেন, মোহাম্মদ হাসানের মৃত্যুর জন্য কাউকে দায়ী করা যায় না। হারিলা আরও জানান, 'ভুয়া তথ্য ও ঘৃণা' ছড়ানো বন্ধ করতে তিনি একটি বিবৃতি দেবেন।

ক্রিস্টিন হারিলা (মাঝখানে)। ছবি: গেটি ইমেজেস ভিয়া বিবিসি

ঘটনার বর্ণনা দিয়ে ইনস্টাগ্রামে এক পোস্টে নরওয়েজিয়ান এ পর্বতারোহী বলেন, হাসান আরও একটি পর্বতারোহী দলের সঙ্গে ছিলেন। ওই 'বেদনাদায়ক দুর্ঘটনা'র আগে কয়েক মিটার সামনে অপর দলটির দেখা পান হারিলা।

হারিলা বলেন, ঠিক কী হয়েছিল তা তিনি দেখতে পাননি। কিন্তু এরপরই তিনি জানতে পারেন, হাসান 'উল্টো হয়ে ঝুলে আছেন', তার হার্নেস 'তার হাঁটুর কাছে চলে গিয়েছিল'। ওই সময় হাসানের গায়ে অভিযাত্রীদের পরার ডাউনস্যুট ছিল না এবং তার পেট বরফের সংস্পর্শে এসেছিল।

হারিলার দল দেড়ঘণ্টা ধরে হাসানকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে চেষ্টা করেছিল। ওই সময় তারা তাকে অক্সিজেন ও গরম পানি সরবরাহ করে। হারিলা আরও বলেন, 'আশপাশ দিয়ে একটি হিমবাহ ভেঙে পড়ে।'

হারিলা জানান, তার দলের নিরাপত্তা নিশ্চিত করে তিনি বুঝতে পারলেন, সাহায্য করার জন্য অন্যরা এগিয়ে আসছে। এজন্য সরু বটলনেকে ভিড় না বাড়ানোর জন্য তিনি ওপরের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তবে হারিলার ক্যামেরাম্যান তার অক্সিজেন কমে আসার আগ পর্যন্ত হাসানকে সাহায্য করার জন্য সেখানেই থেকে গিয়েছিলেন।

'আমরা যখন ফিরে আসি তখন হাসানকে মৃত অবস্থায় পাই। ওই সময় তার মৃতদেহ বহন করে নিচে নামিয়ে আনার মতো পরিস্থিতি আমাদের ছিল না,' হারিলা বলেন।

ওই ক্যামেরাম্যান অক্সিজেন শেষ হয়ে যাওয়ার পর হাসানের সঙ্গ যখন ছেড়ে এসেছিলেন তখন এবং তাদের পাহাড়ের শীর্ষ থেকে নামার সময় হাসানের সঙ্গে কেউ ছিল কি না, সে বিষয়ে কিছু জানাননি ক্রিস্টিন হারিলা।

Related Topics

টপ নিউজ

কে-টু / কে২ পর্বতশৃঙ্গ / পর্বতারোহী / পর্বতারোহণ / নারী পর্বতারোহী / বিশ্বরেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ‘মিশন সেভেন সামিট’-এর অংশ হিসেবে অ্যাকোনকাগুয়া অভিযানে যাচ্ছেন বাংলাদেশি ২ পর্বতারোহী
  • বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 
  • কৃত্রিম অক্সিজেন ছাড়া নেপালের ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ মানাসলুতে প্রথম বাংলাদেশি বাবর
  • দমবন্ধ করে পানির নিচে ২৯ মিনিট, ক্রোয়েশিয়ান ফ্রিডাইভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net