Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের না ঘুমানোর নির্দেশনা সৌদি কর্তৃপক্ষের

আন্তর্জাতিক

গালফ নিউজ
08 August, 2023, 11:40 am
Last modified: 08 August, 2023, 12:14 pm

Related News

  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা
  • ২০২৬ সালের হজের ভিসা আবেদন শুরু আজ থেকে
  • হজ-ওমরাহ খাতে অনিয়মের অভিযোগ; ১,৮০০ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করল সৌদি আরব
  • ২০২৬ সালের হজে মসজিদুল হারাম, মসজিদে নববীর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি আরব

মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের না ঘুমানোর নির্দেশনা সৌদি কর্তৃপক্ষের

মুসল্লিদের গ্র্যান্ড মসজিদে ধাক্কাধাক্কি ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একইসাথে চলাচলের ক্ষেত্রে নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করা হয়েছে।
গালফ নিউজ
08 August, 2023, 11:40 am
Last modified: 08 August, 2023, 12:14 pm
ছবি: গালফ নিউজ

মুসলিম ধর্মাবলম্বী লাখো লাখো মানুষ ওমরাহ হজ পালন করতে জড়ো হন মক্কার গ্র্যান্ড মসজিদে। এই সময় থাকে তীব্র ভিড়; অনেকেই ক্লান্ত হয়ে মসজিদ প্রাঙ্গণে ঘুমিয়ে পড়েন। তবে এখন থেকে ভিড় এড়াতে মুসল্লিদের মসজিদে শুয়ে না থাকতে এবং না ঘুমানোর নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।  

গত ৫ আগস্ট এক বিবৃতিতে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনাটি দেওয়া হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাইক্রো-ব্লগিং সাইট এক্স (টুইটার) এ একটি পোস্টে বলা হয়, "আমরা আশা করি, আল্লাহর অতিথি হিসেবে আপনারা সকলেই গ্র্যান্ড মসজিদে শুয়ে থাকা থেকে বিরত থাকবেন। বিশেষ করে বারান্দা, প্রার্থনার স্থান, জরুরি কার্ট পরিবহনের ট্র্যাক কিংবা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত রাস্তায় এই নির্দেশনা মেনে চলবেন।"

এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসল্লিদের গ্র্যান্ড মসজিদে ধাক্কাধাক্কি ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। একইসাথে চলাচলের ক্ষেত্রে নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়াও মুসল্লিদের বিদ্যমান নিয়ম-নীতি মেনে চলা এবং নিরাপত্তারক্ষীদের সহযোগিতার উপর জোর দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

চলতি বছর ঈদুল আযহার সময় প্রায় ১৮ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিল। করোনা মহামারি কাটিয়ে গত তিন বছরের মধ্যে এই সংখ্যা ছিল সর্বোচ্চ। 

সাম্প্রতিক সময়ে সৌদি আরব বিদেশী মুসল্লিদের ওমরাহ করতে দেশটিতে সহজে যেতে বেশকিছু সুবিধা চালু করেছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর প্রায় এক কোটি মুসল্লি মক্কায় ওমরাহ হজ পালন করবেন।  

ব্যক্তিগত কিংবা ট্যুরিস্ট যেকোনো ভিসা নিয়েই মুসল্লিরা সৌদিতে ওমরাহ হজ পালন করতে আসতে পারবেন। একইসাথে ওমরাহ হজের ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বৃদ্ধি করে ৯০ দিন পর্যন্ত করা হয়েছে। 

ওমরাহ হজ পালন করতে আসা ব্যক্তিরা সৌদির স্থলপথ, আকাশপথ কিংবা সমুদ্রপথ- যেকোনো এন্ট্রি পয়েন্ট দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এছাড়াও মুসল্লিরা দেশটির যেকোনো বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করতে পারবেন। 

Related Topics

টপ নিউজ

হজ / ওমরাহ / মুসল্লি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা
  • ২০২৬ সালের হজের ভিসা আবেদন শুরু আজ থেকে
  • হজ-ওমরাহ খাতে অনিয়মের অভিযোগ; ১,৮০০ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করল সৌদি আরব
  • ২০২৬ সালের হজে মসজিদুল হারাম, মসজিদে নববীর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি আরব

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net