Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ভিডিও মেসেজিং ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ 

আন্তর্জাতিক

সিএনএন
29 July, 2023, 11:45 am
Last modified: 29 July, 2023, 01:24 pm

Related News

  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 

ভিডিও মেসেজিং ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ 

এতদিন হোয়াটসঅ্যাপে ভিডিও ফাইল অ্যাটাচ করে পাঠাতে হতো। ব্যক্তিগত কোনও মেসেজ হলেও প্রথমে তা রেকর্ড করে পরবর্তীতে তা ভিডিও ফাইল আকারে পাঠাতে হতো। তবে এখন থেকে নতুন এ ফিচারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ভিডিও রেকর্ড করে সাথে সাথেই সেটি সেন্ড করা যাবে। 
সিএনএন
29 July, 2023, 11:45 am
Last modified: 29 July, 2023, 01:24 pm
ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই এখন থেকে ভিডিও রেকর্ড করা এবং ঐ ভিডিও সরাসরি মেসেজ আকারে অন্য ব্যবহারকারীর কাছে পাঠানো যাবে। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) মেটার মালিকানাধীন ম্যাসেজিং প্ল্যাটফর্মটি 'ভিডিও মেসেজিং' নামের নতুন এ ফিচারটি চালুর ঘোষণা দিয়েছে।    

চালু হওয়া নতুন এ ফিচারটিতে ভিডিও মেসেজের সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারবে ৬০ সেকেন্ড। একইসাথে প্ল্যাটফর্মটির সাধারণ মেসেজিং ফিচারের মতোই এ ফিচারটিতেও 'এন্ড টু এন্ড এনক্রিপশন' বজায় রাখা হবে।  

এতদিন হোয়াটসঅ্যাপে ভিডিও ফাইল অ্যাটাচ করে পাঠাতে হতো। ব্যক্তিগত কোনও মেসেজ হলেও প্রথমে তা রেকর্ড করে পরবর্তীতে তা ভিডিও ফাইল আকারে পাঠাতে হতো। তবে এখন থেকে নতুন এ ফিচারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ভিডিও রেকর্ড করে সাথে সাথেই সেটি সেন্ড করা যাবে। 

এ সম্পর্কে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে বলা হয়, "আমরা মনে করি, ভিডিওতে আবেগ প্রকাশের মাধ্যমে মুহূর্তগুলি ভাগ করার জন্য ফিচারটি বেশ মজার ও কার্যকরী হবে৷ যেমন, কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো, কৌতুক শুনে হাসা কিংবা ভালো কোন সংবাদ জানানো ইত্যাদি।"

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, নতুন ভিডিও ম্যাসেজিং ফিচারটি অনেকটা ভয়েজ ম্যাসেজ পাঠানোর মতোই। চ্যাট বক্সের ডানদিকে নীচে থাকা ভয়েস মেসেজ আইকনে ক্লিক করলেই ভিডিও মোডে সুইচ করার অপশন সামনে আসবে। 

ভিডিও মোড অপশনটি সিলেক্ট করে ট্যাপ করে রেখে ভিডিও বার্তা রেকর্ড করা যাবে। বার্তা রেকর্ড করা হলে তা সাথে সাথেই সেন্ড করা যাবে।

ফিচারটি ইতোমধ্যেই বহু ব্যবহারকারীর অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে সকলের অ্যাকাউন্টেই ফিচারটি পাওয়া যাবে।  

চলতি বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ 'এডিট মেসেজ' নামেরও নতুন একটি ফিচারও যুক্ত করেছিল। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি মেসেজ পাঠানোর পরবর্তী ১৫ মিনিট সময় পর্যন্ত মেসেজটি এডিট করতে পারে। 

হোয়াটসঅ্যাপ ভিডিও মেসেজিং ফিচারটি যুক্তের ঘোষণাটি ঠিক এমন মুহূর্তে দিয়েছে যখন প্ল্যাটফর্মটির মূল কোম্পানি মেটা আয়ের দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে। 

গত বুধবার মেটার প্রকাশিত রিপোর্টে দেখা যায়, জুন মাসের শেষে তিন মাস অন্তর হিসেবে কোম্পানিটির আয় বছরে ১১ ভাগ বেড়েছে; অর্থের হিসেবে যা ৩২ বিলিয়ন মার্কিন ডলার। 

২০২২ সালে আর্থিকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পর চলতি বছর ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন জাকারবার্গ। তারই ফলশ্রুতিতে চলতি বছরে মেটার শেয়ারের মূল্য শতকরা ১৫০ ভাগ বেড়েছে।

Related Topics

টপ নিউজ

হোয়াটসঅ্যাপ / ফিচার / মেটা / মেটাভার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net