Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
বছরের প্রথম ৬ মাসে শীর্ষ ধনীদের পকেটে ঢুকেছে ৮৫২ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক

এল পাইস
06 July, 2023, 07:45 pm
Last modified: 06 July, 2023, 07:52 pm

Related News

  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • খাদ্য উৎপাদন সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা: বিবিএস জরিপ
  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের

বছরের প্রথম ৬ মাসে শীর্ষ ধনীদের পকেটে ঢুকেছে ৮৫২ বিলিয়ন ডলার

এসময় মার্কিন শেয়ারবাজার নাসডাক ৩৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি দেখেছে। বেশিরভাগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উন্মাদনা ও প্রযুক্তি খাতের শেয়ারমূল্য বৃদ্ধির কারণে। যার কারণে ইলন মাস্ক এবং জার্ক জাকারবার্গ আরও অর্থ কামিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন।
এল পাইস
06 July, 2023, 07:45 pm
Last modified: 06 July, 2023, 07:52 pm
ইলন মাস্ক। ছবি: প্যাট্রিক প্লুল/এপি

ব্লুমবার্গ-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে বিশ্বের ৫০০ জন ধনীর ব্যক্তিগত সম্পদে আরও ৮৫২ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে। ২০২০ সালের শেষার্ধের পর যা তাদের সর্বোচ্চ আয়ের রেকর্ড। গত ছয় মাসে ফোর্বস-এর তালিকায় থাকা এসব ধনকুবেরেরা গড়ে প্রতিদিন ১৪ মিলিয়ন ডলার কামিয়েছেন।

 

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পদে এমন বৃদ্ধি ঘটেছে শেয়ারবাজারের ভালো অবস্থানের কারণে। ধারাবাহিক সুদের হার বৃদ্ধি, ইউক্রেন ‍যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কিংবা ব্যাংকিং সংকটের মধ্যেও বিনিয়োগকারীরা এই ছয় মাসে থেমে থাকেননি।

 

এসময় মার্কিন শেয়ারবাজার নাসডাক ৩৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি দেখেছে। বেশিরভাগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উন্মাদনা ও প্রযুক্তি খাতের শেয়ারমূল্য বৃদ্ধির কারণে। যার কারণে ইলন মাস্ক এবং জার্ক জাকারবার্গ আরও অর্থ কামিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন।

বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে ধনীদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করা ইলন মাস্কের সম্পদ এই ছয় মাসে বেড়েছে ৯৬.৬ বিলিয়ন। আর ৫৮.৯ বিলিয়ন ডলার আয় করে আবারও শীর্ষ দশে ফিরেছেন জাকারবার্গ। গত বছরের শেষে তিনি শীর্ষ ২০ থেকে বাদ পড়েছিলেন।

টেসলার প্রধান নির্বাহী আর ফেসবুকের প্রতিষ্ঠা সাম্প্রতিক সময়ে বাকযুদ্ধে জড়িয়ে খবরে এসেছেন। জাকারবার্গ মাস্কের টুইটারের বিকল্প নতুন সামাজিক মাধ্যমের ঘোষণার পর থেকে দুজনের পাল্টাপাল্টি বক্তব্য চলছে।

ইলন মাস্কের সম্পর্কে জাকারবার্গের একটি সমালোচনামূলক মন্তব্য ফাঁস হয়ে যায়। মাস্ক দ্রুত ফেসবুক প্রতিষ্ঠাতাকে একটি লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেন। নেটিজেনদের আনন্দ দিতে জাকারবার্গ তা গ্রহণ করেছেন বলেও মনে হচ্ছে। সে লড়াই বাস্তবে হোক বা না হোক, সম্পদ দিয়ে জাকারবার্গকে ঠিকই হারিয়েছেন মাস্ক।

Related Topics

টপ নিউজ

শীর্ষ ধনী / বিলিয়ন ডলার / আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • খাদ্য উৎপাদন সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা: বিবিএস জরিপ
  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net