Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
অসততা নিয়ে কাজ করা হার্ভার্ড অধ্যাপকের বিরুদ্ধে গবেষণা-উপাত্ত বিকৃতির অভিযোগ

আন্তর্জাতিক

এনপিআর
27 June, 2023, 09:25 pm
Last modified: 27 June, 2023, 09:41 pm

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

অসততা নিয়ে কাজ করা হার্ভার্ড অধ্যাপকের বিরুদ্ধে গবেষণা-উপাত্ত বিকৃতির অভিযোগ

হার্ভার্ড বিজনেস স্কুলের প্রখ্যাত অধ্যাপক ফ্রন্সেসকা জিনো এখন পর্যন্ত প্রায় ১০০-এর বেশি গবেষণাপত্রে কাজ করেছেন। গত বছর প্রকাশিত তার একটি গবেষণার শিরোনাম ছিল: ‘কেস স্টাডি: জনসমক্ষে ব্যর্থ হওয়ার পর সঠিক ক্যারিয়ার পদক্ষেপ কী হতে পারে?’
এনপিআর
27 June, 2023, 09:25 pm
Last modified: 27 June, 2023, 09:41 pm
হার্ভার্ড বিজনেস স্কুলের একটি লাইব্রেরি। ছবি: সুজান ইয়াং/হার্ভার্ড বিজনেস স্কুল

হার্ভার্ড বিজনেস স্কুলের প্রখ্যাত অধ্যাপক ফ্রন্সেসকা জিনো অসাধুতা ও অনৈতিক আচরণ নিয়ে গবেষণা করেন। তবে এখন তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে গবেষণার ফলাফল বিকৃত করার।

আচরণবিদ্যার ওপর ডজনখানেকের বেশি বই লিখেছেন জিনো। গোল্ডম্যান স্যাকস, গুগল-এর মতো বড় সব প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি।

এছাড়া দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, এবং এমনকি এনপিআর-এর মতো বিভিন্ন গণমাধ্যমে বিশেষজ্ঞ হিসেবে তার কথা প্রকাশিত হয়েছে।

কিন্তু গত দুই সপ্তাহে তার একজন সহকর্মীসহ বেশ কয়েকজন অভিযোগ করেছেন, জিনো তার সর্বশেষ চারটি গবেষণাপত্রে উপাত্তের বিকৃতি ঘটিয়েছেন।

জিনো বর্তমানে প্রশাসনিক ছুটিতে আছেন। হার্ভার্ড বিজনেস স্কুল জিনো'র বিরুদ্ধে এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে লিংকডইন-এ এক বিবৃতিতে জিনো জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে তিনি অবগত আছেন। অবশ্য এটি প্রত্যাখ্যান বা স্বীকার কোনোটিই করেননি তিনি।

এ মাসের শুরুতে দ্য ক্রনিকল অভ হায়ার এডুকেশন শীর্ষক একটি গণমাধ্যমে বিষয়টি প্রথম প্রকাশিত হয়। ওই খবর অনুযায়ী, গত এক বছর ধরে জিনো'র সম্পৃক্ততা থাকা বেশ কয়েকটি গবেষণাপত্রের ওপর অনুসন্ধান চালাচ্ছিল হার্ভার্ড।

জিনো'র সঙ্গে অতীতে কাজ করা হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক ম্যাক্স এইচ. বেজারম্যান দ্য ক্রনিকলকে জানান, ২০১২ সালের একটি গবেষণাপত্রে কেউ একজন উপাত্ত বদলে দিয়েছে বলে ধরা পড়েছিল বিশ্ববিদ্যালয়টির অনুসন্ধানে।

ওই গবেষণার বিষয়বস্তু ছিল কর ও বীমার কাগজপত্রে সততা ব্যক্তিভেদে ভিন্ন হয় কি না তা জানা। দ্য প্রসিডিংস অভ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অভ সায়েন্সেস গবেষণাটি প্রকাশ করেছিল। পরে এটি ওই জার্নাল থেকে তুলে নেওয়া হয়।

দ্য ক্রনিকল-এ সংবাদ প্রকাশের পর ডেটাকোলাডা নামক একটি তদন্তসংস্থা একই অভিযোগ আনে জিনো'র বিরুদ্ধে।

জিনো'র একাধিক কাজ পর্যালোচনা করে ওই সংস্থাটি দাবি করে, গত এক দশক ধরেই গবেষণাকাজে বিভিন্ন জালিয়াতি করছিলেন জিনো। আর সর্বশেষ জালিয়াতির ঘটনা ঘটেছে ২০২০ সালে।

'আমাদের বিশ্বাস, জিনো'র লেখা অনেক গবেষণাপত্রে ভুয়া উপাত্ত ব্যবহার করা হয়েছে। এ সংখ্যা কয়েক ডজন হতে পারে,' ডেটাকোলাডা দাবি করেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা ২০২১ সালেই হার্ভার্ড বিজনেস স্কুলকে এ বিষয়ে জানিয়েছিল।

জিনো এখন পর্যন্ত প্রায় ১০০-এর বেশি গবেষণাপত্রে কাজ করেছেন। গত বছর প্রকাশিত তার একটি গবেষণার শিরোনাম ছিল: 'কেস স্টাডি: জনসমক্ষে ব্যর্থ হওয়ার পর সঠিক ক্যারিয়ার পদক্ষেপ কী হতে পারে?'

Related Topics

টপ নিউজ

হার্ভার্ড / গবেষণায় অসততা / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net