Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
টাইটানিক দেখতে গিয়ে আটলান্টিকে নিখোঁজ পর্যটক দলে আছেন দুই পাকিস্তানি ব্যবসায়ী

আন্তর্জাতিক

দ্য ডন, ইস্টার্ন আই
20 June, 2023, 04:10 pm
Last modified: 20 June, 2023, 05:26 pm

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন
  • টাইটানিক যাত্রীর চিঠি নিলামে রেকর্ড ৪ লাখ ডলারে বিক্রি
  • টাইটানিক ডুবির আগে কী ঘটেছিল? থ্রি-ডি স্ক্যানে মিলল শেষ মুহূর্তের অজানা তথ্য

টাইটানিক দেখতে গিয়ে আটলান্টিকে নিখোঁজ পর্যটক দলে আছেন দুই পাকিস্তানি ব্যবসায়ী

দ্য ডন, ইস্টার্ন আই
20 June, 2023, 04:10 pm
Last modified: 20 June, 2023, 05:26 pm
ছবি: রয়টার্স

আটলান্টিক মহাসাগরে ট্যুরিস্ট সাবমেরিনে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ সদস্যের পর্যটক দলে আছেন দুই পাকিস্তানি ব্যবসায়ীও। সাবমেরিনটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ওশানগেট জানায়, দক্ষিণ-পূর্ব কানাডার উপকূলে নিখোঁজ হয় জলযানটি। 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, যুক্তরাজ্যে বসবাস করা পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে এ সাবমেরিনে ছিলেন। 

দাউদ পরিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, পরিবারের দুই সদস্য অভিযানে ছিলেন এবং তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

বিবৃতিতে আরো বলা হয়, বন্ধু ও সহকর্মী যারা নিখোঁজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। নিখোঁজদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতে সবাইকে অনুরোধ করছি।

শাহজাদা দাউদ অলাভজনক গবেষণা সংস্থা সেতি ইন্সটিটিউটের একজন ট্রাস্টি। তিনি ২০০৩ সালে এনগ্রো কর্পোরেশনের বোর্ড সদস্য হন এবং বর্তমানে এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখেন শাহজাদা দাউদ। তার নিজের নামেও একটি ফাউন্ডেশন আছে। দাউদ হারকিউলিস কর্পোরেশন এবং দাউদ লরেন্সপুরসহ দাউদ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকও তিনি। 

ওশানগেট সোমবার (১৯ জুন) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, সাবমেরিনে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারে সম্ভাব্য সব প্রচেষ্টা করা হচ্ছে। 

মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, সাবমেরিনে একজন পাইলট ও চার যাত্রী ছিল। সাবমেরিনটি ৯৬ ঘণ্টা পানির নিচে থাকতে সক্ষম। তবে এখনো স্পষ্ট নয় যে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় সেটি পানির নিচে ছিল নাকি উপরে। 

কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাগার বলেন, উদ্ধার অভিযানে যুক্ত যুক্তরাষ্ট্র ও কানাডার জাহাজ ও বিমানগুলো ৯০০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে। ১৩ হাজার ফুট পানির নিচে পর্যবেক্ষণ করতে সক্ষম এমন প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।  

জন মাগার বলেন, 'এটি একটি প্রত্যন্ত অঞ্চল এবং সেখানে অনুসন্ধান চালানো একটি চ্যালেঞ্জ।' উদ্ধার অভিযানী বাণিজ্যিক জাহাজও কাজ করছে বলে জানান তিনি। 

জানা গেছে, সাবমেরিনে থাকা বাকি তিন যাত্রী হলেন, ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং ও ফরাসি নৌবাহিনীর সাবেক কমান্ডার পল-হেনরি নারজিওলেট ও ওশানগেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্টকটন রাশ। তিনি নিজে একজন প্রশিক্ষিত পাইলট।  

হামিশ হার্ডিংয়ের সৎ ছেলে ফেসবুকে তার বাবার সাবমেরিনের থাকার খবর জানান। তবে পারিবারিক গোপনীয়তা রক্ষায় তিনি পরে পোস্ট সরিয়ে ফেলেন।  

হামিশ হার্ডিং নিজেও সাবমেরিনে উঠবেন বলে জানিয়েছিলেন ফেসবুকে। এটাই ছিল তার সর্বশেষ ফেসবুক পোস্ট। 

পল-হেনরি নারজিওলেট নৌবাহিনী ছাড়ার পর যোগ দেন ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড এক্সপ্লয়েটেশন অফ দ্য সি-তে। তিনি বিশ্বব্যাপী এমন অনেক ব্যাতিক্রমী অভিযানে যোগ দেন। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার মিশনও ছিল তার একটি। 

ওশানগেট তাদের বিবৃতিতে জানায়, সাবমেরিনের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনে বিভিন্ন সরকারি সংস্থা ও গভীর সমুদ্রে কাজ করা কোম্পানি থেকে যে অকুণ্ঠ সহায়তা পেয়েছি আমরা তার জন্য কৃতজ্ঞ। 

সাবমেরিনটির অভিযান বৃহস্পতিবার (২২ জুন) শেষ হওয়ার কথা। চলতি বছরে এটি ওশানগেটের পঞ্চম মিশন ছিল। 

ওশানগেটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অভিযানে যেতে প্রত্যেক যাত্রীকে গুনতে হয় আড়াই লাখ ডলার। নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জনস থেকে শুরু হয় যাত্রা। সেখান থেকে টাইটানিকের ধ্বংসাবশেষের দূরত্ব প্রায় ৬৪০ কিলোমিটার। 

Related Topics

টপ নিউজ

টাইটানিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন
  • টাইটানিক যাত্রীর চিঠি নিলামে রেকর্ড ৪ লাখ ডলারে বিক্রি
  • টাইটানিক ডুবির আগে কী ঘটেছিল? থ্রি-ডি স্ক্যানে মিলল শেষ মুহূর্তের অজানা তথ্য

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net