Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
কুকুরের মস্তিষ্ক অদ্ভুতভাবে বড় হচ্ছে: গবেষণা

আন্তর্জাতিক

পপুলার মেকানিকস
14 June, 2023, 08:00 pm
Last modified: 14 June, 2023, 09:37 pm

Related News

  • বৈদেশিক সহায়তা কমায় ২,২০০ এনজিওর অর্থায়ন ঝুঁকিতে: বিআইডিএস
  • পাকা চুল কেবল বয়সের ছাপ নয়, বরং ক্যানসার প্রতিরোধে শরীরের নিজস্ব প্রক্রিয়া: গবেষণা
  • গবেষণা প্রস্তাব মূল্যায়নে চাপ-প্রভাবের কাছে নতি স্বীকার না করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ার সময় তরুণীকে ‘মারধর’, থানায় অভিযোগ

কুকুরের মস্তিষ্ক অদ্ভুতভাবে বড় হচ্ছে: গবেষণা

গবেষণায় হাঙ্গেরি ও সুইডেনের একদল বিজ্ঞানী সিটি স্ক্যান করা ১৫৯ জাতের ৮৫০টি কুকুরের মস্তিষ্ক এবং সেগুলোর আকার পরীক্ষা করেছেন। এরপর সেগুলোকে ৪৮ প্রজাতির নেকড়ের মস্তিষ্কের তথ্যের সঙ্গে তুলনা করে দেখেছেন।
পপুলার মেকানিকস
14 June, 2023, 08:00 pm
Last modified: 14 June, 2023, 09:37 pm
ছবি: সেবাস্টিয়ান কলিট্জকি/সায়েন্স ফটো লাইব্রেরি

প্রাচীন জাতের তুলনায় আধুনিক কুকুরের মস্তিষ্ক ধীরে ধীরে বড় হচ্ছে বলে জানা গেছে সাম্প্রতিক এক গবেষণায়। মানুষের সাথে প্রাণীটির মিথস্ক্রিয়ার কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইভল্যুশন জার্নালে প্রকাশিত ওই গবেষণায় আধুনিক ও প্রাচীন উভয় কুকুরের মস্তিষ্কের আকার পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, কুকুরের মস্তিষ্ক ধীরে ধীরে বড় হচ্ছে। কুকুর নেকড়ে বা এ জাতীয় প্রাণী থেকে বিবর্তিত হয়ে এসেছে বলে মনে করা হয়। তাই গবেষকেরা নেকড়ের মস্তিষ্কের সঙ্গে কুকুরের মস্তিষ্কের তুলনাও করেছেন।

ইএলটিই ইনস্টিটিউট অব বায়োলজি-এর ইথোলজি বিভাগের সিনিয়র রিসার্চ ফেলো এনিকো কুবিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, 'প্রাচীন কুকুরের জাত থেকে আধুনিক কুকুর পর্যন্ত বংশবৃদ্ধির সময়ে ধীরে ধীরে প্রাণীটির মস্তিষ্ক বড় হচ্ছে।'

এই গবেষক বলেন, 'আমরা কুকুরের প্রজাতির ধরন কিংবা বংশবৃদ্ধির ইতিহাসের ওপর ভিত্তি করে এটাকে ব্যাখ্যা করতে পারি না। আমরা কেবল কারণগুলো সম্পর্কে অনুমান করতে পারি।' অর্থাৎ মস্তিষ্ক বড় হওয়া নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো গবেষকদের কাছে নেই। কিছু অনুমানের ভিত্তিতে এই পরিবর্তনকে ব্যাখ্যা করেছেন তারা।

গবেষণায় হাঙ্গেরি ও সুইডেনের একদল বিজ্ঞানী সিটি স্ক্যান করা ১৫৯ জাতের ৮৫০টি কুকুরের মস্তিষ্ক এবং সেগুলোর আকার পরীক্ষা করেছেন। এরপর সেগুলোকে ৪৮ প্রজাতির নেকড়ের মস্তিষ্কের তথ্যের সঙ্গে তুলনা করে দেখেছেন।

গবেষকেরা দেখতে পান, নেকড়ের সমান ওজনের একটি কুকুরের মস্তিষ্ক সেই নেকড়ের মস্তিষ্কের তিন-চতুর্থাংশ। এটি এখন পর্যন্ত অতীতের এক গবেষণার তথ্যের সত্যতা দেয়। ওই গবেষণায় বলা হয়েছে, গৃহপালিত হলে প্রাণীর মস্তিষ্কের আকার ২০ শতাংশ কমে। কারণ প্রাণীদের আর নিজের খাবারের জন্য শিকার করা বা শিকারের হাত থেকে নিজেকে রক্ষা করার প্রয়োজন হয় না। বন্য প্রাণীদের মতো ততটা বিপদের মুখোমুখি হতে হয় না।

কিন্তু কুকুরের ক্ষেত্রে বরং উল্টো হচ্ছে। দেখা যাচ্ছে গৃহপালিত হলেও নেকড়ে থেকে বিবর্তনের পর থেকে যত সময় গড়াচ্ছে আর যত প্রজনন হচ্ছে, ততই বড় হচ্ছে কুকুরের মস্তিষ্ক।

গবেষক এনিকো কুবিনি বলেন, জটিল সামাজিক পরিবেশ, নগরায়ন এবং আরও নিয়মের সঙ্গে খাপ খাওয়াতে বাধ্য হওয়া এই পরিবর্তনের কারণ হতে পারে। সমস্ত আধুনিক জাতকেই বিষয়গুলো প্রভাবিত করছে বলে মন্তব্য করেন তিনি।

গবেষণায় বলা হয়েছে, মাথার খুলির আকৃতি, দীর্ঘায়ু কিংবা কুকুর ছানার আকারের সাথে আপেক্ষিক মস্তিষ্কের আকারের কোন সম্পর্ক নেই।

গবেষকেরা বিশ্বাস করেন, প্রাচীন কুকুর স্বাধীন ছিল মর্মে পাওয়া তথ্যকে আরও জোরদার করেছে তাদের অনুসন্ধানের ফলাফল।

স্টকহোম ইউনিভার্সিটির নিকলাস কোলম বলেন, বিভিন্ন কুকুর পৃথক সামাজিক জটিলতার মধ্যে বাস করে এবং জটিল কাজগুলো সম্পাদন করে, যার জন্য সম্ভবত একটি বড় মস্তিষ্কের ক্ষমতা প্রয়োজন। অতএব, আমাদের ধারণা, কুকুরের প্রজাতির মধ্যে মস্তিষ্কের ওপর চাপ পরিবর্তিত হতে পারে। নেকড়ে থেকে তাদের বিবর্তনের সময়কাল কিংবা কাজ সম্পাদনের ভিন্নতার মধ্যে মস্তিষ্কের আকারের পার্থক্য থাকতে পারে।

Related Topics

টপ নিউজ

গবেষণা / কুকুর / মস্তিষ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বৈদেশিক সহায়তা কমায় ২,২০০ এনজিওর অর্থায়ন ঝুঁকিতে: বিআইডিএস
  • পাকা চুল কেবল বয়সের ছাপ নয়, বরং ক্যানসার প্রতিরোধে শরীরের নিজস্ব প্রক্রিয়া: গবেষণা
  • গবেষণা প্রস্তাব মূল্যায়নে চাপ-প্রভাবের কাছে নতি স্বীকার না করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ার সময় তরুণীকে ‘মারধর’, থানায় অভিযোগ

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net