Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কে এই হাফিজে এরকান?

আন্তর্জাতিক

আল-জাজিরা
10 June, 2023, 12:35 pm
Last modified: 10 June, 2023, 03:30 pm

Related News

  • হুথিদের রুখতে সৌদি আরবকে মক্কা চুক্তির আওতায় সামরিক সহায়তা দিতে ‘প্রস্তুত’ তুরস্ক
  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • ইরান-সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
  • মক্কা চুক্তিতে যোগদানের আগে কার্যকর কূটনীতির তাগিদ বিশ্লেষকদের
  • মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কে এই হাফিজে এরকান?

তুরস্কের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে এরকান কাজ করেছেন নামীদামী সব প্রতিষ্ঠানে। ২০০৫ সালে তিনি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসে একজন অ্যাসোসিয়েট হিসেবে যোগ দেন। ২০১১ সালে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হন।
আল-জাজিরা
10 June, 2023, 12:35 pm
Last modified: 10 June, 2023, 03:30 pm
ছবি- সংগৃহীত

তুরস্কের ইতিহাসে প্রথম নারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন হাফিজে গায়ে এরকান। দেশটির চলমান সংকটময় পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে যুক্তরাষ্ট্রের সাবেক এ ব্যাংকারকে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

গতকাল (শুক্রবার) দেশটির এক গেজেট বিজ্ঞপ্তিতে গভর্নর হিসেবে এরকানের নাম ঘোষণা করা হয়। ৪১ বছর বয়সী এরকান সাহাপ কাভসিওগলুর স্থলাভিষিক্ত হয়েছেন।

সম্প্রতি টার্কিশ মুদ্রা লিরার রেকর্ড দরপতন হয়েছে। এরই মাঝে গত ২৮ মে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই এই নিয়োগ দিলেন এরদোয়ান।

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পোরেট জগতে এরকানের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তিনি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনসহ বহু খাতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে নিজ দেশ তুরস্কে ততটা পরিচিত নন তিনি।     

১৯৮২ সালে ইস্তানবুলে জন্মগ্রহণ করেন এরকান। তার বাবা একজন প্রকৌশলী, মা পেশায় শিক্ষক। তুরস্কের শীর্ষস্থানীয় ইস্তানবুল হাই স্কুলে পড়াশোনা করেছেন তিনি।

এরকান তুরস্কের স্বনামধন্য বোগাজিসি বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ উচ্চতর শিক্ষা অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০৬ সালে অপারেশন রিসার্চ এন্ড ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এর ওপর পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে যান।  

এখানেই শেষ নয়। ২০১৫ সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এবং ২০১৬ সালে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে বিজনেস প্রোগ্রাম সম্পন্ন করেন এরকান।

তুরস্কের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে এরকান কাজ করেছেন নামীদামী সব প্রতিষ্ঠানে। ২০০৫ সালে তিনি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসে একজন অ্যাসোসিয়েট হিসেবে যোগ দেন। ২০১১ সালে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হন।

২০১৪ সালে এরকান ফাস্ট রিপাবলিক ব্যাংকে যোগদান করেন। ২০২১ সালে তিনি ব্যাংকটির কো-সিইও হিসেবে নিযুক্ত হন।

২০১৮ সালে ক্রেইন নিউ ইয়র্ক বিজনেস ও দ্য স্যান ফ্রান্সিস্কো বিজনেস টাইমস কর্তৃক 'ফোরটি আন্ডার ফোরটি' তালিকায় জায়গায় করে নেন এরকান। তালিকায় তার সম্পর্কে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ১০০টি ব্যাংকের মধ্যে প্রেসিডেন্ট কিংবা সিইও পদধারী একমাত্র নারী ব্যক্তিত্ব।  

এরকান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কোয়ালিয়েশন অফ গার্লস স্কুলের সাথেও যুক্ত রয়েছেন। সম্প্রতি তিনি সেখানে নারীদের জন্য 'দ্য হাফিজে গায়ে ফার্স্ট রিপাবলিক ফেলোশিপ প্রোগ্রাম' প্রতিষ্ঠা করেছেন।

অন্যদিকে গত সপ্তাহে তুরস্কের সাবেক উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেককে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এরদোয়ান। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তুরস্কের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তুরস্কে বর্তমান মূল্যস্ফীতি ৪৩ দশমিক ৭০ শতাংশ। এর জন্য এরদোয়ান সরকারের সুদের হার কমিয়ে দেওয়ার মতো নীতিমালা দায়ী বলে মনে করেন অনেক বিশ্লেষক।

এরদোয়ান সরকারের এসব নীতিমালার বিরোধী হিসেবেই পরিচিত অর্থনীতিবিদ মেহমেত। তাই গত সপ্তাহে মেহমেত এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক ব্যাংকার এরকানের গভর্নর হিসেবে নিয়োগ তুরস্কের অর্থনৈতিক নীতিতে বড়সড় পরিবর্তনেরই আভাস দিচ্ছে।

Related Topics

টপ নিউজ

এরদোয়ান / তুরস্কের গভর্নর / তুরস্ক / হাফিজে এরকান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • হুথিদের রুখতে সৌদি আরবকে মক্কা চুক্তির আওতায় সামরিক সহায়তা দিতে ‘প্রস্তুত’ তুরস্ক
  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • ইরান-সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
  • মক্কা চুক্তিতে যোগদানের আগে কার্যকর কূটনীতির তাগিদ বিশ্লেষকদের
  • মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net